এড়িয়ে গিয়ে মূল কন্টেন্টে যান

বিকেন্দ্রীভূত পরিচয়

  • ঐতিহ্যগত পরিচয় সিস্টেমগুলি আপনার শনাক্তকারী বৈশিষ্টসমূহের ইস্যুকরণ, রক্ষণাবেক্ষণ এবং নিয়ন্ত্রণকে কেন্দ্রীভূত করেছে।
  • বিকেন্দ্রীভূত পরিচয় কেন্দ্রীভূত তৃতীয় পক্ষের উপর নির্ভরতা দূর করে।
  • ক্রিপ্টোকারেন্সির জন্য ধন্যবাদ, ব্যবহারকারীদের কাছে এখন আবার তাদের শনাক্তকারী এবং প্রমাণীকরণ ইস্যু করার, ধরে রাখার এবং নিয়ন্ত্রণ করার টুলস রয়েছে।

পরিচয় আজ আপনার জীবনের কার্যত প্রতিটি দিকের সত্যতা প্রতিপন্ন করে। অনলাইন পরিষেবা ব্যবহার করা, একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, নির্বাচনে ভোট দেওয়া, সম্পত্তি কেনা, কর্মসংস্থান নিশ্চিত করা—এসব কিছুর জন্য আপনার পরিচয় প্রমাণ করতে হবে।

যাইহোক, ঐতিহ্যবাহী পরিচয় ব্যবস্থাপনা সিস্টেমগুলি দীর্ঘদিন ধরে কেন্দ্রীভূত মধ্যস্থতাকারীদের উপর নির্ভর করে যারা আপনার শনাক্তকারী এবং ইস্যু করে, ধরে রাখে এবং নিয়ন্ত্রণ করে। এর মানে হল আপনি আপনার পরিচয়-সম্পর্কিত তথ্য নিয়ন্ত্রণ করতে পারবেন না বা কারো ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য (PII) অ্যাক্সেস আছে এবং এই দলগুলোর কতটা অ্যাক্সেস আছে তা নির্ধারণ করতে পারবেন না।

এই সমস্যাগুলি সমাধান করার জন্য, আমরা ইথেরিয়াম -এর মতো পাবলিক ব্লকচেইনে তৈরি বিকেন্দ্রীভূত পরিচয় ব্যবস্থা করেছি। বিকেন্দ্রীভূত পরিচয় ব্যক্তিদের তাদের পরিচয়-সম্পর্কিত তথ্য পরিচালনা করতে দেয়। বিকেন্দ্রীভূত পরিচয় সমাধানের মাধ্যমে, আপনিই শনাক্তকারী তৈরি করতে পারেন এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের, যেমন পরিষেবা প্রদানকারী বা সরকারের উপর নির্ভর না করে আপনার প্রত্যয়ন দাবি করতে ও ধরে রাখতে পারেন।

পরিচয় কী?

পরিচয় মানে স্বতন্ত্র বৈশিষ্ট্য দ্বারা সংজ্ঞায়িত একজন ব্যক্তির নিজের অনুভূতি। পরিচয় বলতে একজন ব্যক্তি হওয়াকে বোঝায়, অর্থাৎ, একটি স্বতন্ত্র মানব সত্তা। পরিচয় অন্য অ-মানব সত্ত্বাকেও উল্লেখ করতে পারে, যেমন একটি সংস্থা বা কর্তৃপক্ষ।

শনাক্তকারী কী?

একটি শনাক্তকারী হল তথ্যের একটি অংশ যা একটি নির্দিষ্ট পরিচয় বা পরিচয়ের নির্দেশক হিসাবে কাজ করে। সাধারণ শনাক্তকারীর মধ্যে রয়েছে:

  • নাম
  • সামাজিক নিরাপত্তা নম্বর/ট্যাক্স ID নম্বর
  • মোবাইল নম্বর
  • জন্ম তারিখ এবং স্থান
  • ডিজিটাল শনাক্তকরণ শংসাপত্র, যেমন, ইমেল ঠিকানা, ব্যবহারকারীর নাম, এভাটার্স

শনাক্তকারীর এই ঐতিহ্যগত উদাহরণগুলি কেন্দ্রীয় সত্তা দ্বারা জারি করা, রাখা এবং নিয়ন্ত্রণ করা হয়। আপনার নাম পরিবর্তন করার জন্য আপনার সরকারের কাছ থেকে বা আপনার হ্যান্ডেল পরিবর্তন করার জন্য একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অনুমতি প্রয়োজন।

বিকেন্দ্রীভূত পরিচয়ের সুবিধাসমূহ

  1. বিকেন্দ্রীকৃত পরিচয় তথ্য সনাক্তকরণের ব্যক্তিগত নিয়ন্ত্রণ বাড়ায়। বিকেন্দ্রীভূত শনাক্তকারী এবং প্রত্যয়ন কেন্দ্রীভূত কর্তৃপক্ষ এবং তৃতীয় পক্ষের পরিষেবাগুলির উপর নির্ভর না করেই যাচাই করা যেতে পারে।

  2. বিকেন্দ্রীভূত পরিচয় সমাধানগুলি ব্যবহারকারীর পরিচয় যাচাই এবং পরিচালনার জন্য একটি আস্থাহীন, নির্বিঘ্ন এবং গোপনীয়তা-সুরক্ষামূলক পদ্ধতি সহজতর করে।

  3. বিকেন্দ্রীভূত পরিচয় ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে, যা বিভিন্ন পক্ষের মধ্যে আস্থা তৈরি করে এবং প্রত্যয়নের বৈধতা প্রমাণ করার জন্য ক্রিপ্টোগ্রাফিক গ্যারান্টি প্রদান করে।

  4. বিকেন্দ্রীভূত পরিচয় পরিচয়-ডেটা বহনযোগ্য করে তোলে। ব্যবহারকারীরা একটি মোবাইল ওয়ালেটে প্রত্যয়ন ও শনাক্তকারী সঞ্চয় করে এবং তাদের পছন্দের যেকোনো পক্ষের সাথে শেয়ার করতে পারে। বিকেন্দ্রীভূত শনাক্তকারী এবং প্রত্যয়ন প্রদানকারী সংস্থার ডাটাবেসের মধ্যে লক করা হয় না।

  5. বিকেন্দ্রীভূত পরিচয়কে উদীয়মান প্রযুক্তিগুলির সাথে ভালোভাবে কাজ করতে হবে যা ব্যক্তিদের কোনো কিছুর মালিকানা বা কোনো কাজ সম্পন্ন করার প্রমাণ দিতে সক্ষম করবে, সেই জিনিসটি কী তা প্রকাশ না করেই। এটি ভোট দেওয়ার মতো অ্যাপ্লিকেশনগুলির জন্য বিশ্বাস এবং গোপনীয়তা একত্রিত করার একটি শক্তিশালী উপায় হয়ে উঠতে পারে।

  6. বিকেন্দ্রীভূত পরিচয় মেকানিজমকে শনাক্ত করতে সক্ষম করে যখন একজন স্বতন্ত্র ব্যক্তি কোনো সিস্টেমকে গেম বা স্প্যাম করার জন্য একাধিক ব্যক্তি হওয়ার ভান করে।

বিকেন্দ্রীভূত পরিচয়ের ব্যবহারের ক্ষেত্র

বিকেন্দ্রীভূত পরিচয়ের অনেক সম্ভাব্য ব্যবহার-ক্ষেত্র রয়েছে:

১. সার্বজনীন লগইন

বিকেন্দ্রীভূত পরিচয় বিকেন্দ্রীভূত প্রমাণীকরণের মাধ্যমে পাসওয়ার্ড-ভিত্তিক লগইনগুলি প্রতিস্থাপন করতে সহায়তা করতে পারে। পরিষেবা প্রদানকারীরা ব্যবহারকারীদের প্রত্যয়ন জারি করতে পারে, যা একটি ইথেরিয়াম ওয়ালেটে সংরক্ষণ করা যেতে পারে। একটি উদাহরণ প্রত্যয়ন হবে একটি যা ধারককে একটি অনলাইন কমিউনিটিতে অ্যাক্সেস দেয়।

একটি Sign-In with Ethereum (opens in a new tab) ফাংশন তখন সার্ভারগুলিকে ব্যবহারকারীর ইথেরিয়াম অ্যাকাউন্ট নিশ্চিত করতে এবং তাদের অ্যাকাউন্ট ঠিকানা থেকে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র আনতে সক্ষম করবে। এর মানে ব্যবহারকারীরা দীর্ঘ পাসওয়ার্ড মুখস্থ না করেই প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইটগুলি অ্যাক্সেস করতে পারে এবং ব্যবহারকারীদের জন্য অনলাইন অভিজ্ঞতা উন্নত করে।

2. KYC প্রমাণীকরণ

অনেক অনলাইন পরিষেবা ব্যবহার করার জন্য ব্যক্তিদের প্রত্যয়ন এবং প্রমাণপত্র প্রদান করতে হয়, যেমন একটি ড্রাইভিং লাইসেন্স বা জাতীয় পাসপোর্ট। কিন্তু এই পদ্ধতিটি সমস্যাযুক্ত কারণ ব্যক্তিগত ব্যবহারকারীর তথ্যের সাথে আপোস করা যেতে পারে এবং পরিষেবা প্রদানকারীরা প্রত্যয়নের সত্যতা যাচাই করতে পারে না।

বিকেন্দ্রীভূত পরিচয় কোম্পানিগুলিকে প্রচলিত আপনার গ্রাহককে জানুন (KYC) (opens in a new tab) প্রক্রিয়াগুলি এড়িয়ে যেতে এবং যাচাইযোগ্য শংসাপত্রের মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় প্রমাণীকরণ করতে দেয়। এটি পরিচয় ব্যবস্থাপনার খরচ কমায় এবং জাল নথিপত্র ব্যবহার প্রতিরোধ করে।

3. ভোটিং এবং অনলাইন কমিউনিটি

অনলাইন ভোটিং এবং সোশ্যাল মিডিয়া বিকেন্দ্রীভূত পরিচয়ের জন্য দুটি অভিনব অ্যাপ্লিকেশন। অনলাইন ভোটিং স্কিমগুলি ম্যানিপুলেশনের জন্য সংবেদনশীল, বিশেষ করে যদি ম্যালিসিয়াস এক্টরস ভোট দেওয়ার জন্য মিথ্যা পরিচয় তৈরি করে। ব্যক্তিদেরকে অনচেইন প্রত্যয়ন উপস্থাপন করতে বলা অনলাইন ভোটিং প্রক্রিয়ার অখণ্ডতা উন্নত করতে পারে।

বিকেন্দ্রীকৃত পরিচয় জাল অ্যাকাউন্ট মুক্ত অনলাইন কমিউনিটিস তৈরি করতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, প্রতিটি ব্যবহারকারীকে একটি অনচেইন পরিচয় ব্যবস্থা, যেমন Ethereum Name Service ব্যবহার করে তাদের পরিচয় প্রমাণীকরণ করতে হতে পারে, যা বটের সম্ভাবনা কমিয়ে দেয়।

৪. অ্যান্টি-সাইবিল সুরক্ষা

অনুদান প্রদানকারী অ্যাপ্লিকেশনগুলি যেগুলি ব্যবহার করে সেগুলি জন্য ঝুঁকিপূর্ণ কারণ অনুদানের মূল্য বৃদ্ধি পায় যখন আরও বেশি ব্যক্তি এর জন্য ভোট দেয়, যা ব্যবহারকারীদের তাদের অবদানকে অনেক পরিচয়ে বিভক্ত করতে উৎসাহিত করে। বিকেন্দ্রীভূত পরিচয়গুলি প্রত্যেক অংশগ্রহণকারীর উপর বোঝা বাড়িয়ে প্রমাণ করতে সাহায্য করে যে তারা সত্যিই মানুষ, যদিও প্রায়ই নির্দিষ্ট ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেই।

৫। জাতীয় এবং সরকারি পরিচয়পত্র

সরকারগুলি বিকেন্দ্রীভূত পরিচয়ের নীতি ব্যবহার করে মৌলিক পরিচয় নথি—যেমন জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বা ড্রাইভিং লাইসেন্স—ইথেরিয়ামের উপর যাচাইযোগ্য শংসাপত্র হিসাবে ইস্যু করতে পারে, যা অনলাইন পরিচয় যাচাইকরণে জালিয়াতি এবং প্রতারণা কমাতে সত্যতার শক্তিশালী ক্রিপ্টোগ্রাফিক গ্যারান্টি প্রদান করে। নাগরিকরা এই প্রত্যয়নগুলি তাদের ব্যক্তিগত ওয়ালেটে সংরক্ষণ করতে পারে এবং তাদের পরিচয়, বয়স, বা ভোট দেওয়ার অধিকার প্রমাণ করতে ব্যবহার করতে পারে।

এই মডেলটি নির্বাচনী প্রকাশের অনুমতি দেয়, বিশেষ করে যখন এটি জিরো-নলেজ প্রুফ (ZKP) গোপনীয়তা প্রযুক্তির সাথে মিলিত হয়। উদাহরণস্বরূপ, একজন নাগরিক ক্রিপ্টোগ্রাফিকভাবে প্রমাণ করতে পারেন যে তারা একটি বয়স-সীমাবদ্ধ পরিষেবা অ্যাক্সেস করার জন্য ১৮ বছরের বেশি বয়সী, তাদের সঠিক জন্মতারিখ প্রকাশ না করেই, যা একটি ঐতিহ্যবাহী আইডি-র চেয়ে বেশি গোপনীয়তা প্রদান করে।

💡কেস স্টাডি: ইথেরিয়ামে ভুটান ন্যাশনাল ডিজিটাল আইডি (NDI)

ভুটান রাজ্য তার জাতীয় ডিজিটাল পরিচয় (NDI) সিস্টেমটি (opens in a new tab) অক্টোবর ২০২৫-এ ইথেরিয়ামে স্থানান্তরিত করেছে। বিকেন্দ্রীভূত পরিচয় এবং স্ব-সার্বভৌম পরিচয়ের নীতির উপর ভিত্তি করে নির্মিত, ভুটানের NDI সিস্টেম বিকেন্দ্রীভূত শনাক্তকারী এবং যাচাইযোগ্য শংসাপত্র ব্যবহার করে সরাসরি একজন নাগরিকের ব্যক্তিগত ওয়ালেটে ডিজিটালি স্বাক্ষরিত শংসাপত্র ইস্যু করে। ইথেরিয়ামে এই শংসাপত্রগুলির ক্রিপ্টোগ্রাফিক প্রমাণ নোঙ্গর করে, সিস্টেমটি নিশ্চিত করে যে সেগুলি খাঁটি, টেম্পার-প্রুফ এবং কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষকে জিজ্ঞাসা না করেই যেকোনো পক্ষ দ্বারা যাচাই করা যেতে পারে।

সিস্টেমের আর্কিটেকচার জিরো-নলেজ প্রুফ (ZKP) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গোপনীয়তার উপর জোর দেয়। "নির্বাচনী প্রকাশ"-এর এই বাস্তবায়ন নাগরিকদের নির্দিষ্ট তথ্য প্রমাণ করার অনুমতি দেয় (যেমন, "আমার বয়স ১৮ বছরের বেশি" বা "আমি একজন নাগরিক") পরিষেবাগুলি অ্যাক্সেস করার জন্য তাদের সম্পূর্ণ আইডি নম্বর বা সঠিক জন্ম তারিখের মতো অন্তর্নিহিত ব্যক্তিগত ডেটা প্রকাশ না করেই। এটি একটি নিরাপদ, ব্যবহারকারী-কেন্দ্রিক এবং গোপনীয়তা-সংরক্ষণকারী জাতীয় আইডি সিস্টেমের জন্য ইথেরিয়ামের একটি শক্তিশালী, বাস্তব-বিশ্বের ব্যবহার প্রদর্শন করে।

💡কেস স্টাডি: ইথেরিয়াম লেয়ার ২ ZKSync Era-তে বুয়েনস আইরেস শহরের কোয়ার্কআইডি

২০২৪ সালে, বুয়েনস আইরেস শহরের সরকার (GCBA) QuarkID-কে একীভূত করে, যা GCBA-এর উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর সচিবালয় দ্বারা নির্মিত একটি ওপেন-সোর্স "ডিজিটাল ট্রাস্ট ফ্রেমওয়ার্ক", miBA-এর মধ্যে, যা বাসিন্দাদের সরকারি পরিষেবা এবং অফিসিয়াল নথি অ্যাক্সেস করার জন্য শহরের অফিসিয়াল অ্যাপ। লঞ্চের সময়, miBA-এর সকল ৩.৬ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে বিকেন্দ্রীভূত ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হয়েছিল যা তাদের অনচেইনে যাচাইযোগ্য ডিজিটাল নথি এবং সার্টিফিকেট পরিচালনা এবং শেয়ার করার অনুমতি দেয়, যার মধ্যে নাগরিকত্বের শংসাপত্র, জন্ম, বিবাহ এবং মৃত্যু সনদ, করের রেকর্ড, টিকা দেওয়ার রেকর্ড এবং আরও অনেক কিছু রয়েছে।

ইথেরিয়াম লেয়ার ২ নেটওয়ার্ক ZKSync Era-এর উপর নির্মিত, QuarkID সিস্টেমটি ZKP প্রযুক্তি ব্যবহার করে নাগরিকদের তাদের মোবাইল ডিভাইসের মাধ্যমে পিয়ার-টু-পিয়ার ব্যক্তিগত শংসাপত্র যাচাই করার অনুমতি দেয়—অপ্রয়োজনীয় ব্যক্তিগত ডেটা প্রকাশ না করেই। প্রোগ্রামটি একটি "ব্যবহারকারী-হিসাবে-সরকার" মডেল তুলে ধরে যেখানে GCBA ওপেন-সোর্স, ইন্টারঅপারেবল QuarkID প্রোটোকলের একজন ব্যবহারকারী হিসাবে কাজ করে, কেন্দ্রীয় মালিক হিসাবে কাজ করার পরিবর্তে। এই ZKP-সক্ষম আর্কিটেকচার একটি মূল গোপনীয়তা বৈশিষ্ট্য প্রদান করে: কোনো তৃতীয় পক্ষ, এমনকি GCBA-ও, ট্র্যাক করতে পারে না যে একজন নাগরিক কীভাবে, কখন বা কেন তাদের শংসাপত্র ব্যবহার করে। এই সফল প্রোগ্রামটি নাগরিকদের তাদের সংবেদনশীল ডেটার উপর সম্পূর্ণ স্ব-সার্বভৌম পরিচয় এবং নিয়ন্ত্রণ প্রদান করে, যা সবই ইথেরিয়ামের বিশ্বব্যাপী-বিতরিত নেটওয়ার্ক দ্বারা সুরক্ষিত।

প্রত্যয়ন কী?

একটি প্রত্যয়ন একটি দাবি যা একটি সত্তা দ্বারা অন্য সত্তা সম্পর্কে তৈরি করা। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, তাহলে মোটর যানবাহন বিভাগ (একটি সত্তা) দ্বারা আপনাকে জারি করা ড্রাইভিং লাইসেন্সটি প্রমাণ করে যে আপনি (অন্য সত্তা) আইনত গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন।

প্রত্যয়ন শনাক্তকারী বিষয় সমূহের থেকে আলাদা। একটি প্রত্যয়ন একটি নির্দিষ্ট পরিচয়কে নির্দেশ করার জন্য শনাক্তকারী ধারণ করে এবং এই পরিচয়ের সাথে সম্পর্কিত একটি বৈশিষ্ট্য সম্পর্কে দাবি করে। তাই, আপনার ড্রাইভিং লাইসেন্সে শনাক্তকারী বিষয়সমূহ (নাম, জন্ম তারিখ, ঠিকানা) আছে কিন্তু এটি আপনার গাড়ি চালানোর আইনগত অধিকার সম্পর্কেও প্রত্যয়ন।

বিকেন্দ্রীভূত শনাক্তকারী সমূহ কী? বিকেন্দ্রীভূত শনাক্তকারীসমূহ কী?

আপনার আইনি নাম বা ইমেল ঠিকানার মত গতানুগতিক শনাক্তকারীসমূহ তৃতীয় পক্ষ—সরকার ও ইমেল প্রদানকারীগণের উপর উপর নির্ভর করে । বিকেন্দ্রীভূত শনাক্তকারীসমূহ (DID) আলাদা—এগুলি কোনো কেন্দ্রীয় সত্তা দ্বারা জারি, পরিচালিত বা নিয়ন্ত্রিত হয় না।

বিকেন্দ্রীভূত শনাক্তকারী ব্যক্তিদের দ্বারা জারি করা হয়, রাখা হয় এবং নিয়ন্ত্রিত হয়। একটি হলো একটি বিকেন্দ্রীভূত শনাক্তকারীর উদাহরণ। আপনি কারও অনুমতি ছাড়া এবং কেন্দ্রীয় রেজিস্ট্রিতে সংরক্ষণ করার প্রয়োজন ছাড়াই আপনি যত খুশি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।

বিকেন্দ্রীভূত শনাক্তকারীগুলি ডিস্ট্রিবিউটেড লেজারে () বা সংরক্ষণ করা হয়। এটি DID-গুলিকে বিশ্বব্যাপী অনন্য, উচ্চ প্রাপ্যতার সাথে সমাধানযোগ্য এবং ক্রিপ্টোগ্রাফিকভাবে যাচাইযোগ্য (opens in a new tab) করে তোলে। একটি বিকেন্দ্রীভূত শনাক্তকারী ব্যক্তি, সংস্থা বা সরকারী প্রতিষ্ঠান সহ বিভিন্ন সত্তার সাথে যুক্ত হতে পারে।

কিসে বিকেন্দ্রীভূত শনাক্তকারী সমূহ সম্ভব করে তোলে? কী বিকেন্দ্রীভূত শনাক্তকারীকে সম্ভব করে তোলে?

১. পাবলিক কী ক্রিপ্টোগ্রাফি

পাবলিক-কী ক্রিপ্টোগ্রাফি একটি তথ্য নিরাপত্তা ব্যবস্থা যা একটি সত্তার জন্য একটি এবং একটি তৈরি করে। পাবলিক-কী ব্লকচেইন নেটওয়ার্কে ব্যবহারকারীর পরিচয় প্রমাণীকরণ এবং ডিজিটাল সম্পদের মালিকানা প্রমাণ করতে ব্যবহৃত হয়।

কিছু বিকেন্দ্রীকৃত শনাক্তকারী, যেমন একটি ইথেরিয়াম অ্যাকাউন্ট, পাবলিক এবং ব্যক্তিগত কী আছে। পাবলিক কী অ্যাকাউন্টের নিয়ন্ত্রককে শনাক্ত করে, যখন ব্যক্তিগত কীগুলি এই অ্যাকাউন্টের জন্য বার্তাগুলি সাইন এবং ডিক্রিপ্ট করতে পারে। পাবলিক কী ক্রিপ্টোগ্রাফি সত্তাকে প্রমাণীকরণ করতে এবং ছদ্মবেশ ও জাল পরিচয়ের ব্যবহার প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় প্রমাণ সরবরাহ করে, সমস্ত দাবি যাচাই করার জন্য ক্রিপ্টোগ্রাফিক স্বাক্ষর (opens in a new tab) ব্যবহার করে।

2. বিকেন্দ্রীভূত ডেটাস্টোর

একটি ব্লকচেইন একটি যাচাইযোগ্য ডেটা রেজিস্ট্রি হিসাবে কাজ করে: একটি উন্মুক্ত, বিশ্বাসহীন এবং তথ্যের বিকেন্দ্রীভূত ভান্ডার। পাবলিক ব্লকচেইনের অস্তিত্ব কেন্দ্রীভূত রেজিস্ট্রিতে শনাক্তকারী সংরক্ষণ করার প্রয়োজনীয়তা দূর করে।

যদি কেউ বিকেন্দ্রীভূত শনাক্তকারীর বৈধতা নিশ্চিত করতে চান, তাহলে তারা ব্লকচেইনে সংশ্লিষ্ট পাবলিক কী দেখতে পারেন। এটি প্রথাগত শনাক্তকারীর থেকে আলাদা যার প্রমাণীকরণের জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন।

বিকেন্দ্রীভূত শনাক্তকারী এবং প্রত্যয়নগুলি কীভাবে বিকেন্দ্রীকৃত পরিচয় সক্ষম করে? বিকেন্দ্রীভূত শনাক্তকারী এবং প্রত্যয়নগুলি কীভাবে বিকেন্দ্রীভূত পরিচয় সক্ষম করে?

বিকেন্দ্রীভূত পরিচয় হল এই ধারণা যে পরিচয়-সম্পর্কিত তথ্য স্ব-নিয়ন্ত্রিত, ব্যক্তিগত এবং বহনযোগ্য হওয়া উচিত, বিকেন্দ্রীভূত শনাক্তকারী এবং প্রত্যয়নগুলি প্রাথমিক বিল্ডিং ব্লক।

বিকেন্দ্রীভূত পরিচয়ের পরিপ্রেক্ষিতে, প্রত্যয়ন (যা ভেরিফায়েবল ক্রেডেনশিয়ালস (opens in a new tab) নামেও পরিচিত) হলো ইস্যুকারী কর্তৃক প্রদত্ত টেম্পার-প্রুফ, ক্রিপ্টোগ্রাফিকভাবে যাচাইযোগ্য দাবি। প্রতিটি প্রত্যয়ন বা ভেরিফাইএবল ক্রেডেনসিয়ালস একটি সত্তা (যেমন, একটি সংস্থা) ইস্যুসমূহ তাদের DID এর সাথে যুক্ত।

যেহেতু DID ব্লকচেইনে সংরক্ষিত থাকে, তাই যে কেউ ইথেরিয়ামে ইস্যুকারীর ডিআইডি ক্রস-চেক করে একটি প্রত্যয়নের বৈধতা যাচাই করতে পারে। মূলত, ইথেরিয়াম ব্লকচেইন একটি গ্লোবাল ডিরেক্টরির মতো কাজ করে যা কিছু নির্দিষ্ট সত্তার সাথে যুক্ত DID যাচাই করতে সক্ষম করে।

বিকেন্দ্রীভূত শনাক্তকারীর কারণ হল প্রত্যয়নগুলি স্ব-নিয়ন্ত্রিত এবং যাচাইযোগ্য। এমনকি যদি ইস্যুকারীর আর অস্তিত্ব না থাকে, তবে ধারকের কাছে সর্বদা প্রত্যয়নের মূল এবং বৈধতার প্রমাণ থাকে।

বিকেন্দ্রীভূত পরিচয়ের মাধ্যমে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য বিকেন্দ্রীকৃত শনাক্তকারীও গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তি একটি প্রত্যয়নের প্রমাণ (একটি ড্রাইভারের লাইসেন্স) জমা দেন, তাহলে যাচাইকারী পক্ষকে প্রমাণের তথ্যের বৈধতা পরীক্ষা করার প্রয়োজন নেই। পরিবর্তে, প্রমাণটি বৈধ কিনা তা নির্ধারণ করার জন্য যাচাইকারীর শুধুমাত্র প্রত্যয়নের সত্যতা এবং ইস্যুকারী সংস্থার পরিচয়ের ক্রিপ্টোগ্রাফিক গ্যারান্টি প্রয়োজন।

বিকেন্দ্রীভূত পরিচয়ে প্রত্যয়নের প্রকারভেদ

একটি ইথেরিয়াম-ভিত্তিক আইডেন্টিটি ইকোসিস্টেমে কীভাবে প্রত্যয়িত তথ্য সংরক্ষণ এবং পুনরুদ্ধার করা হয় তা প্রথাগত পরিচয় ব্যবস্থাপনা থেকে আলাদা। বিকেন্দ্রীভূত পরিচয় ব্যবস্থায় প্রত্যয়ন জারি, সংরক্ষণ এবং যাচাই করার বিভিন্ন পদ্ধতির একটি সংক্ষিপ্ত বিবরণ এখানে রয়েছে:

অফচেইন প্রত্যয়ন

অনচেইন প্রত্যয়ন সংরক্ষণের একটি উদ্বেগ হলো, সেগুলিতে এমন তথ্য থাকতে পারে যা ব্যক্তিরা গোপন রাখতে চায়। ইথেরিয়াম ব্লকচেইনের সর্বজনীন প্রকৃতি এই ধরনের প্রত্যয়ন সংরক্ষণ করাকে আকর্ষণীয় করে তোলে।

এর সমাধান হল প্রত্যয়নপত্র ইস্যু করা, যা ব্যবহারকারীরা অফচেইন ডিজিটাল ওয়ালেটে রাখে, কিন্তু তা ইস্যুকারীর অনচেইন সংরক্ষিত DID দ্বারা স্বাক্ষরিত থাকে। এই প্রত্যয়নগুলি JSON ওয়েব টোকেন (opens in a new tab) হিসাবে এনকোড করা হয় এবং এতে ইস্যুকারীর ডিজিটাল স্বাক্ষর থাকে—যা অফচেইন দাবিগুলির সহজ যাচাইকরণের সুযোগ দেয়।

অফচেইন প্রত্যয়ন ব্যাখ্যা করার জন্য এখানে একটি অনুমানমূলক দৃশ্যপট দেওয়া হলো:

  1. একটি বিশ্ববিদ্যালয় (ইস্যুকারী) একটি প্রত্যয়ন (একটি ডিজিটাল একাডেমিক সনদপত্র) তৈরি করে, তার কীগুলির দ্বারা স্বাক্ষর করে এবং এটি ববকে (পরিচয় মালিক) ইস্যু করে।

  2. বব একটি চাকরির জন্য আবেদন করেন এবং একজন নিয়োগকর্তার কাছে তার শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করতে চান, তাই তিনি তার মোবাইল ওয়ালেট থেকে প্রত্যয়ন শেয়ার করেন। কোম্পানী (যাচাইকারী) তারপর ইস্যুকারীর DID (অর্থাৎ, ইথেরিয়ামে এর পাবলিক কী) পরীক্ষা করে সত্যায়নের বৈধতা নিশ্চিত করতে পারে।

স্থায়ী অ্যাক্সেস সহ অফচেইন প্রত্যয়ন

এই ব্যবস্থার অধীনে প্রত্যয়নগুলি JSON ফাইলে রূপান্তরিত হয় এবং অফচেইন সংরক্ষণ করা হয় (আদর্শভাবে একটি বিকেন্দ্রীভূত ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্মে, যেমন IPFS বা Swarm)। যাইহোক, JSON ফাইলের একটি অনচেইন সংরক্ষণ করা হয় এবং একটি অনচেইন রেজিস্ট্রির মাধ্যমে একটি DID-এর সাথে লিঙ্ক করা হয়। সংশ্লিষ্ট DID হয় প্রত্যয়ন প্রদানকারী বা প্রাপকের হতে পারে।

এই পদ্ধতিটি ব্লকচেইন-ভিত্তিক অটলতা লাভের জন্য প্রত্যয়নকে সক্ষম করে, যখন দাবির তথ্য এনক্রিপ্ট করা এবং যাচাইযোগ্য রাখা হয়। এটি নির্বাচনী প্রকাশের জন্যও অনুমতি দেয় যেহেতু ব্যক্তিগত কী ধারক তথ্যটি ডিক্রিপ্ট করতে পারে।

অনচেইন প্রত্যয়ন

অনচেইন প্রত্যয়ন ইথেরিয়াম ব্লকচেইনে রাখা হয়। স্মার্ট কন্ট্র্যাক্ট (একটি রেজিস্ট্রি হিসাবে কাজ করে) একটি প্রত্যয়নকে সংশ্লিষ্ট অনচেইন বিকেন্দ্রীভূত শনাক্তকারীর (একটি পাবলিক কী) সাথে ম্যাপ করবে।

কীভাবে অনচেইন প্রত্যয়নগুলি অনুশীলনে কাজ করতে পারে তা দেখানোর জন্য এখানে একটি উদাহরণ দেওয়া হল:

  1. একটি কোম্পানি (XYZ Corp) একটি স্মার্ট কন্ট্র্যাক্ট ব্যবহার করে মালিকানা শেয়ার বিক্রি করার পরিকল্পনা করে কিন্তু শুধুমাত্র সেই ক্রেতাদের চায় যারা ব্যাকগ্রাউন্ড চেক সম্পন্ন করেছে।

  2. XYZ Corp কোম্পানিকে ইথেরিয়ামে অনচেইন প্রত্যয়ন ইস্যু করার জন্য ব্যাকগ্রাউন্ড চেক করতে পারে। এই প্রত্যয়নটি প্রমাণ করে যে একজন ব্যক্তি কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেই ব্যাকগ্রাউন্ড চেক পাস করেছেন।

  3. স্মার্ট কন্ট্র্যাক্ট সেলিং শেয়ার স্ক্রিন করা ক্রেতাদের পরিচয়ের জন্য রেজিস্ট্রি চুক্তি পরীক্ষা করতে পারে, যা স্মার্ট কন্ট্রাক্টের পক্ষে কার শেয়ার কেনার অনুমতি আছে বা নাই তা নির্ধারণ করা সম্ভব করে।

সোলবাউন্ড টোকেন এবং পরিচয়

সোলবাউন্ড টোকেন (opens in a new tab) () একটি নির্দিষ্ট ওয়ালেটের জন্য অনন্য তথ্য সংগ্রহ করতে ব্যবহার করা যেতে পারে। এটি কার্যকরভাবে একটি নির্দিষ্ট ইথেরিয়াম ঠিকানার সাথে আবদ্ধ একটি অনন্য অনচেইন পরিচয় তৈরি করে যাতে কৃতিত্বের প্রতিনিধিত্বকারী টোকেন অন্তর্ভুক্ত থাকতে পারে (যেমন, কোনো নির্দিষ্ট অনলাইন কোর্স শেষ করা বা একটি গেমে থ্রেশহোল্ড স্কোর পাস করা) বা কমিউনিটির অংশগ্রহণ।

বিকেন্দ্রীভূত পরিচয় ব্যবহার করুন

বিকেন্দ্রীভূত পরিচয় সমাধানের ভিত্তি হিসাবে ইথেরিয়াম ব্যবহার করে অনেক উচ্চাভিলাষী প্রকল্প রয়েছে:

  • Ethereum Name Service (ENS) (opens in a new tab) - অনচেইন, মেশিন-পঠনযোগ্য শনাক্তকারীর জন্য একটি বিকেন্দ্রীভূত নামকরণ ব্যবস্থা, যেমন, ইথেরিয়াম ওয়ালেট ঠিকানা, কন্টেন্ট হ্যাস এবং মেটাডেটা।
  • Sign in with Ethereum (SIWE) (opens in a new tab) - ইথেরিয়াম অ্যাকাউন্টগুলির সাথে প্রমাণীকরণের জন্য উন্মুক্ত মান।
  • SpruceID (opens in a new tab) - একটি বিকেন্দ্রীভূত পরিচয় প্রকল্প যা ব্যবহারকারীদের তৃতীয় পক্ষের পরিষেবার উপর নির্ভর না করে ইথেরিয়াম অ্যাকাউন্ট এবং ENS প্রোফাইলের মাধ্যমে ডিজিটাল পরিচয় নিয়ন্ত্রণ করতে দেয়।
  • Ethereum Attestation Service (EAS) (opens in a new tab) - যেকোনো বিষয়ে অনচেইন বা অফচেইন প্রত্যয়ন করার জন্য একটি বিকেন্দ্রীভূত লেজার/প্রোটোকল।
  • Proof of Humanity (opens in a new tab) - প্রুফ অফ হিউম্যানিটি (বা PoH) হল ইথেরিয়ামে নির্মিত একটি সামাজিক পরিচয় যাচাইকরণ ব্যবস্থা।
  • BrightID (opens in a new tab) - একটি বিকেন্দ্রীভূত, ওপেন সোর্স সামাজিক পরিচয় নেটওয়ার্ক যা একটি সামাজিক গ্রাফ তৈরি এবং বিশ্লেষণের মাধ্যমে পরিচয় যাচাইকরণ সংস্কার করতে চাইছে।
  • walt.id (opens in a new tab)ওপেন সোর্স বিকেন্দ্রীভূত পরিচয় এবং ওয়ালেট পরিকাঠামো যা ডেভেলপার এবং সংস্থাগুলিকে স্ব-সার্বভৌম পরিচয় এবং NFT/SBT ব্যবহার করার সুবিধা দেয়।
  • Veramo (opens in a new tab) - একটি জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যা যে কারো জন্য তাদের অ্যাপ্লিকেশনে ক্রিপ্টোগ্রাফিকভাবে যাচাইযোগ্য ডেটা ব্যবহার করা সহজ করে তোলে।

আরও পড়ুন

নিবন্ধ

ভিডিও

কমিউনিটি

  • GitHub-এ ERC-725 জোট (opens in a new tab)ইথেরিয়াম ব্লকচেইনে পরিচয় পরিচালনার জন্য ERC725 স্ট্যান্ডার্ডের সমর্থকগণ
  • EthID ডিসকর্ড সার্ভার (opens in a new tab)Sign-in with Ethereum এবং Ethereum Follow Protocol-এ কর্মরত উৎসাহী এবং ডেভেলপারদের জন্য কমিউনিটি
  • Veramo Labs (opens in a new tab)অ্যাপ্লিকেশানগুলির জন্য যাচাইযোগ্য ডেটার জন্য একটি কাঠামো তৈরিতে অবদান রাখতে ডেভেলপারদের একটি কমিউনিটি
  • walt.id (opens in a new tab)বিভিন্ন শিল্প জুড়ে বিকেন্দ্রীভূত পরিচয়ের ব্যবহারের ক্ষেত্রে কাজ করা ডেভেলপার এবং নির্মাতাদের একটি কমিউনিটি

পৃষ্ঠাটি সর্বশেষ আপডেট করা হয়েছে: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

এই পৃষ্ঠাটি কি সহায়ক ছিল?