মূল কন্টেন্টে যান
Get ETH হিরো ইমেজ

কোথায় ETH পাবেন

আপনি ETH আয় করতে পারেন, আপনার পরিচিতদের কাছ থেকে গ্রহণ করতে পারেন, অথবা এক্সচেঞ্জ এবং অ্যাপ থেকে কিনতে পারেন।


বর্তমান ETH মূল্য (USD) 

লোড হচ্ছে...
(গত 24 ঘণ্টা)
দেশ অনুযায়ী খুঁজুন

সেন্ট্রালাইডড এক্সচেঞ্জ

এক্সচেঞ্জ হলো এমন ব্যবসা যা আপনাকে প্রথাগত মুদ্রা ব্যবহার করে ক্রিপ্টো কেনার সুযোগ দেয়। আপনি যে ETH কেনেন, তা আপনার নিয়ন্ত্রিত কোনো ওয়ালেট-এ না পাঠানো পর্যন্ত তাদের কাছেই গচ্ছিত থাকে।

ETH আয় করুন

আপনি ক্রিপ্টোতে পেমেন্ট করে এমন DAO বা কোম্পানিগুলোর জন্য কাজ করে, বাউন্টি জিতে, সফটওয়্যার বাগ খুঁজে বের করে এবং আরও অনেক উপায়ে ETH আয় করতে পারেন।

আপনার পরিচিতদের কাছ থেকে ETH গ্রহণ করুন

আপনার একটি Ethereum একাউন্ট তৈরি হয়ে গেলে, পিয়ার-টু-পিয়ার ETH (এবং অন্যান্য টোকেন) পাঠানো এবং গ্রহণ করা শুরু করতে আপনাকে শুধু আপনার এডড্রেস শেয়ার করতে হবে।

ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ (DEXs)

আপনি যদি আরও বেশি নিয়ন্ত্রণ চান, তবে ব্যবহার করে ETH কিনুন। একটি DEX-এর মাধ্যমে আপনি কোনো সেন্ট্রালাইজড কোম্পানির হাতে আপনার ফান্ডের নিয়ন্ত্রণ না দিয়েই ডিজিটাল সম্পদ ট্রেড করতে পারেন।

ওয়ালেট

কিছু ওয়ালেট আপনাকে ডেবিট/ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার বা এমনকি Apple Pay দিয়ে ক্রিপ্টো কেনার সুযোগ দেয়। এক্ষেত্রে ভৌগোলিক বিধিনিষেধ প্রযোজ্য।

স্টেকিং রিওয়ার্ড

আপনার কাছে যদি আগে থেকেই কিছু ETH থাকে, তবে আপনি একটি ভ্যালিডেটর নোড চালিয়ে আরও আয় করতে পারেন। এই যাচাইকরণের কাজ করার জন্য আপনাকে ETH-এ পেমেন্ট করা হয়।

এই পৃষ্ঠায় তালিকাভুক্ত সমস্ত পণ্য অফিসিয়াল অনুমোদন নয়, এবং শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। আপনি যদি কোনো পণ্য যোগ করতে চান বা পলিসি সম্পর্কে মতামত দিতে চান তবে GitHub-এ একটি ইস্যু রেইজ করুন। ইস্যু রেইজ করুন (opens in a new tab)

আপনি কোন দেশে বাস করেন?

এক্সচেঞ্জগুলো কোথায় ক্রিপ্টো বিক্রি করতে পারবে তার ওপর বিধিনিষেধ রয়েছে। এটি প্রতিটি দেশে পরিচালিত হতে পারে এমন পরিষেবাগুলোর একটি নির্দেশক তালিকা। এখানে অন্তর্ভুক্তির মানে এই নয় যে আমরা এগুলো অনুমোদন করছি - আপনার নিজের গবেষণা করা উচিত!

ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ (DEXs)

DEX কী?

ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ হলো ETH এবং অন্যান্য টোকেন-এর জন্য উন্মুক্ত মার্কেটপ্লেস। এগুলো সরাসরি ক্রেতা এবং বিক্রেতাদের সংযুক্ত করে।

লেনদেন-এ ফান্ড সুরক্ষিত রাখতে কোনো বিশ্বস্ত তৃতীয় পক্ষ ব্যবহার করার পরিবর্তে, তারা কোড ব্যবহার করে। পেমেন্ট নিশ্চিত হলেই কেবল বিক্রেতার ETH ট্রান্সফার করা হবে। এই ধরনের কোড স্মার্ট কন্ট্রাক্ট হিসেবে পরিচিত। স্মার্ট কন্ট্রাক্ট সম্পর্কে আরও জানুন

এর মানে হলো সেন্ট্রালাইজড বিকল্পগুলোর তুলনায় এতে ভৌগোলিক বিধিনিষেধ কম থাকে। যদি কেউ আপনার কাঙ্ক্ষিত কিছু বিক্রি করে এবং আপনার প্রদানযোগ্য পেমেন্ট পদ্ধতি গ্রহণ করে, তবে আপনি সহজেই লেনদেন করতে পারবেন।

একটি DEX ব্যবহার করার জন্য আপনার একটি ওয়ালেট প্রয়োজন হবে।

একটি ওয়ালেট পান

অন্যান্য ক্রিপ্টো দিয়ে কিনুন

অন্য মানুষের ETH-এর বিনিময়ে আপনার টোকেন সোয়াপ করুন। এবং এর বিপরীতটিও করতে পারেন।

আপনার ETH সুরক্ষিত রাখা

Ethereum কোনো একক সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত নয় - এটি ডিসেন্ট্রালাইজড।

এর মানে হলো আপনাকে আপনার ফান্ডের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে নিতে হবে। ETH-এর ক্ষেত্রে, আপনি আপনার সম্পদের দেখাশোনা করার জন্য কোনো ব্যাংক বা কোম্পানির ওপর নির্ভর করছেন না, আপনি নিজের দায়িত্ব নিজেই নিচ্ছেন।

আপনার ETH নিজের ওয়ালেট-এ রাখুন

Ethereum-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো আপনি নিজের একাউন্ট পরিচালনা করে নিজের সম্পদের নিয়ন্ত্রণ বজায় রাখেন। এর মানে হলো আপনার সম্পদের জন্য কোনো তৃতীয় পক্ষের ওপর নির্ভর করতে হবে না এবং আপনি কোনো কাস্টোডিয়ানের অসততা, দেউলিয়া হওয়া বা হ্যাক হওয়ার হাত থেকে সুরক্ষিত থাকবেন। তবে, এর মানে এইও যে আপনাকে নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেকেই নিতে হবে।

ওয়ালেটগুলো দেখুন

আপনার ETH এডড্রেস

আপনি যখন একটি ওয়ালেট ডাউনলোড করবেন তখন এটি আপনার জন্য একটি পাবলিক ETH এডড্রেস তৈরি করবে। এটি দেখতে যেমন হয়:

0x0125e2478d69eXaMpLe81766fef5c120d30fb53f

উদাহরণ: কপি করবেন না

এটিকে আপনার ইমেইল এডড্রেস-এর মতো ভাবুন, তবে মেইলের পরিবর্তে এটি ETH গ্রহণ করতে পারে। আপনি যদি কোনো এক্সচেঞ্জ থেকে আপনার ওয়ালেট-এ ETH ট্রান্সফার করতে চান, তবে গন্তব্য হিসেবে আপনার এডড্রেস ব্যবহার করুন। পাঠানোর আগে সর্বদা দুবার চেক করতে ভুলবেন না!

ওয়ালেট-এর নির্দেশাবলী অনুসরণ করুন

আপনি যদি আপনার একাউন্ট-এর অ্যাক্সেস হারান, তবে আপনি আপনার ফান্ডের অ্যাক্সেসও হারাবেন। আপনার ওয়ালেট আপনাকে এর থেকে সুরক্ষিত থাকার নির্দেশাবলী প্রদান করবে। সেগুলো সাবধানে অনুসরণ করতে ভুলবেন না – বেশিরভাগ ক্ষেত্রেই, আপনি আপনার একাউন্ট-এর অ্যাক্সেস হারালে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না।

পেজ সর্বশেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

এই পেজটি কি সহায়ক ছিল?