সুপারপাওয়ার যুক্ত অ্যাপ
ইথিরিয়াম এপ্লিকেশনগুলো সাধারণ অ্যাপের মতোই মনে হতে পারে। কিন্তু পর্দার আড়ালে এগুলোর কিছু বিশেষ গুণ রয়েছে।
একবার কোনো অ্যাপ ইথিরিয়াম ব্লকচেইন-এ প্রকাশিত হলে, এটি অপ্রতিরোধ্য হয়ে ওঠে। এর কারণ হলো ইথিরিয়াম নেটওয়ার্ক বিশ্বজুড়ে হাজার হাজার কম্পিউটারে ডিসেন্ট্রালাইজড। ইথিরিয়ামে চলা অ্যাপগুলোকে কেউ বন্ধ করতে পারে না, কারণ টার্গেট করার মতো কোনো একক সার্ভার নেই। ইথিরিয়াম নিরপেক্ষও বটে, তাই বিশ্বের যেকোনো প্রান্তের যে কেউ এটি ব্যবহার করতে পারে বা এর সাথে যুক্ত হয়ে এর ওপর নিজেদের পরিবর্তনগুলো তৈরি করতে পারে।
ডিএ্যাপ কী?
ইথিরিয়াম এপ্লিকেশনগুলোর লজিক সেন্ট্রালাইজড সার্ভারের পরিবর্তে ইথিরিয়াম ব্লকচেইন-এ চলে। এ কারণেই এগুলোকে প্রায়ই ডিসেন্ট্রালাইজড এপ্লিকেশন বা সংক্ষেপে ডিএ্যাপস বলা হয়।
অধিকতর ব্যক্তিগত
যেকোনো ডিএ্যাপ ব্যবহার করতে আপনার শুধু একটি ইথিরিয়াম ওয়ালেট প্রয়োজন। আপনার ব্যক্তিগত তথ্যের কোনো প্রয়োজন নেই। ইন্টারনেট যেমন হওয়া উচিত ছিল, এটি ঠিক তেমনই।
বিশ্বব্যাপী অ্যাক্সেসযোগ্য
ডিএ্যাপস কোনো অঞ্চল বা অ্যাপ স্টোরের নিয়মে পরিচালিত হয় না। আপনার অ্যাক্সেস নির্ভর করে ইন্টারনেট সংযোগ থাকার ওপর – আপনি কোথায় থাকেন তার ওপর নয়।
সস্তা পরিষেবা
ডিএ্যাপস হলো পিয়ার-টু-পিয়ার। কোনো মধ্যস্থতাকারী কমিশন নেয় না, যার মানে হলো সস্তা পরিষেবা।
এটি কেন গুরুত্বপূর্ণ
ইথিরিয়াম অ্যাপগুলো এমন কিছু করতে পারে যা প্রথাগত অ্যাপ দিয়ে সম্ভব নয়। যেমন সম্পূর্ণ অপরিচিত কাউকে টাকা ধার দেওয়া, এই গ্যারান্টি সহ যে আপনি আপনার টাকা সুদসহ ফেরত পাবেন। লেনদেন পরিচালনার জন্য কোনো "বিশ্বস্ত" মধ্যস্থতাকারী, যেমন আইনজীবীকে অর্থ প্রদান না করেই।
সবকিছুর জন্যই অ্যাপ রয়েছে: গেমিং, ফাইন্যান্স, কাজ, মেসেজিং, স্টোরেজ এবং আরও অনেক কিছু। বেশিরভাগ অ্যাপের ক্ষেত্রে আপনাকে বিজ্ঞাপনের সম্মুখীন হতে হয় না বা সীমাবদ্ধ অ্যাক্সেসের কারণে আটকে থাকতে হয় না।
যেকোনো ইথিরিয়াম অ্যাপ ব্যবহার শুরু করতে আপনার শুধু একটি ইথিরিয়াম ওয়ালেট এবং সামান্য ETH প্রয়োজন।
এটি কীভাবে কাজ করে
অ্যাপগুলো স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা পরিচালিত হয় — যা ইথিরিয়াম ব্লকচেইন-এ থাকা কোডের অংশ। প্রথাগত অ্যাপের মতো, এগুলো চালানোর জন্য কোনো কোম্পানির প্রয়োজন হয় না।
| বৈশিষ্ট্য | প্রথাগত অ্যাপ | ইথিরিয়াম অ্যাপ |
|---|---|---|
| কে এটি নিয়ন্ত্রণ করে? | একটি কোম্পানি | কেউ না |
| কোথায় চলে | প্রাইভেট কোম্পানির সার্ভার | পাবলিক ইথিরিয়াম ব্লকচেইন |
| এটি কি সেন্সর করা যায়? | হ্যাঁ | না |
| আপনার ডেটার মালিক কে? | সাধারণত আপনি নন | আপনি আপনার ডেটার মালিক |
I
imrulo.eth
Serbia
I'm Cuban. I live in Serbia.From Cuba, opening a bank account was almost impossible. Paying online… even more difficult. When I arrived in Serbia, I thought everything would be easier. But in 2021, something happened to me that I'll never forget. A client asked me for a website. He paid me via PayPal. And PayPal… blocked my money. Just when I needed it most. That same day, I started looking for solutions. And I found Ethereum. That's when everything changed. Thanks to Ethereum, I was able to receive direct payments. Without banks. Without blocks. Without asking permission. Since then, I fell in love with Ethereum.Because it's not just money. It's freedom. It's being able to work and get paid, no matter where you come from. Every time I have something on another network, I try to move it to Ethereum.Because I believe in its potential. In its ability to give opportunities to people like me. People who come from countries where the system closes its doors to you. For me, Ethereum isn't just technology. It's a tool for living a better life.
April 26, 2025
Casio
@0xCasio
How DeFi has made an impact on my life: Spent 8 years working regular jobs, perfect credit, no debt and all banks denied my loan apps after months of back n forth. In less than 30 minutes I took a loan agains't my ETH which allowed me to buy the land and start construction.
March 24, 2025
T
Thiago
Brazil
In emerging regions, instability, distrust, and social inequality are commonplace. Ethereum offers not only a technological alternative, but a philosophical one. It allows us to build systems where transparency is default, trust is programmable, and access is open.
April 15, 2025
ইথিরিয়াম অ্যাপগুলো লেগোর মতো
যখন অ্যাপগুলো ইথিরিয়ামে তৈরি হয়, তখন সেগুলো একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। একটি অ্যাপের টোকেন সম্পূর্ণ ভিন্ন একটি অ্যাপেও কাজ করবে। এটি অনেকটা আপনার ফেসবুক ওয়ালে টুইট প্রকাশ করতে পারার মতো। বস্তুত, আপনি প্রায়শই একই প্রোফাইল বিভিন্ন ইথিরিয়াম অ্যাপে পুনরায় ব্যবহার করতে পারেন, সব জায়গায় আলাদাভাবে নিবন্ধন করার প্রয়োজন ছাড়াই।
Browse apps
We've listed some of the most popular apps out there so you can try one out. You'll need ETH and a wallet to get the most out of them.

Aave
Lend your tokens to earn interest and withdraw any time.

Farcaster
The social and community platform of crypto.

Uniswap
Swap your tokens for different ones globally.

Powered by Ethereum
আরও পড়ুন
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
ডিএ্যাপ বলতে ডিসেন্ট্রালাইজড এপ্লিকেশন বোঝায়। এগুলো হলো ইথিরিয়ামের মতো ব্লকচেইন নেটওয়ার্ক-এ তৈরি অ্যাপ্লিকেশন। এগুলোকে ডিসেন্ট্রালাইজড বলা হয় কারণ এর অন্তর্নিহিত নেটওয়ার্ক ডিসেন্ট্রালাইজড।
কিছু অ্যাপ্লিকেশন আপনাকে ক্রিপ্টো টোকেন ট্রেড বা কেনার সুযোগ দেয়, তবে সব অ্যাপ এর জন্য নয়। আপনি যদি আপনার প্রথম টোকেন কিনতে চান, তবে ETH পান ভিজিট করুন।
ক্রিপ্টো ওয়ালেট আপনাকে আপনার টোকেন ধরে রাখতে এবং আপনার ইথিরিয়াম একাউন্ট পরিচালনা করতে দেয়। অনেক চমৎকার ওয়ালেট রয়েছে, যার প্রতিটি ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে কাজ করে। আপনার জন্য কোন ওয়ালেটটি সেরা তা জানতে, আমাদের ওয়ালেটের তালিকা ভিজিট করুন।
পেজ সর্বশেষ আপডেট: 26 ফেব্রুয়ারী, 2026

