মূল কন্টেন্টে যান

গ্লোসারি শব্দ যোগ করা

এই ক্ষেত্রটি প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। ইথেরিয়াম ব্যবহারকারীদের শব্দভাণ্ডারে ক্রমাগত নতুন শব্দ যুক্ত হচ্ছে, এবং ইথেরিয়াম সম্পর্কিত সবকিছুর জন্য একটি নির্ভুল, হালনাগাদ রেফারেন্স প্রদান করতে আমাদের আপনার সাহায্য প্রয়োজন। বর্তমান গ্লোসারি দেখুন এবং আপনি যদি সাহায্য করতে চান তবে নিচে দেখুন!

মানদণ্ড

নতুন গ্লোসারি শব্দগুলো নিচের মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করা হবে:

  • শব্দটি/সংজ্ঞাটি কি হালনাগাদ এবং বর্তমানে প্রাসঙ্গিক?
  • অভিধানে কি ইতিমধ্যে একই ধরনের কোনো শব্দ আছে? (যদি থাকে, তবে বিদ্যমান শব্দটি আপডেট করার বিপরীতে একটি নতুন শব্দের সুবিধাগুলো বিবেচনা করুন)
  • শব্দটি/সংজ্ঞাটি কি পণ্যের বিজ্ঞাপন বা অন্যান্য প্রচারণামূলক বিষয়বস্তু মুক্ত?
  • শব্দটি/সংজ্ঞাটি কি সরাসরি ইথেরিয়াম এর সাথে প্রাসঙ্গিক?
  • সংজ্ঞাটি কি বস্তুনিষ্ঠ, নির্ভুল এবং বিষয়ভিত্তিক বিচার বা মতামত মুক্ত?
  • উৎসটি কি বিশ্বাসযোগ্য? তারা কি তাদের উৎসের উল্লেখ করে?

আপনার শব্দ যোগ করুন

আপনি যদি ethereum.org-এ একটি গ্লোসারি শব্দ যোগ করতে চান এবং এটি মানদণ্ড পূরণ করে, তবে GitHub-এ একটি ইস্যু তৈরি করুন (opens in a new tab)