লেয়ার ২ যুক্ত করা
আমরা নিশ্চিত করতে চাই যে আমরা সম্ভাব্য সেরা রিসোর্সগুলো তালিকাভুক্ত করছি যাতে ব্যবহারকারীরা নিরাপদ এবং আত্মবিশ্বাসের সাথে লেয়ার ২ স্পেসে নেভিগেট করতে পারে।
যে কেউ ethereum.org-এ লেয়ার ২ যুক্ত করার পরামর্শ দিতে পারেন। যদি এমন কোনো লেয়ার ২ থাকে যা আমরা মিস করেছি, অনুগ্রহ করে সেটির পরামর্শ দিন (opens in a new tab)!
আমরা বর্তমানে নিচের পেজগুলোতে L2 তালিকাভুক্ত করি:
লেয়ার ২ ইথিরিয়ামের জন্য তুলনামূলকভাবে একটি নতুন এবং উত্তেজনাপূর্ণ প্যারাডাইম। আমরা ethereum.org-এ বিবেচনার জন্য একটি ন্যায্য ফ্রেমওয়ার্ক তৈরি করার চেষ্টা করেছি তবে তালিকাভুক্তির মানদণ্ড সময়ের সাথে সাথে পরিবর্তিত এবং বিকশিত হবে।
সিদ্ধান্তের ফ্রেমওয়ার্ক
অন্তর্ভুক্তির মানদণ্ড: যা অবশ্যই থাকতে হবে
L2BEAT-এ তালিকাভুক্তি
- বিবেচনা করার জন্য, এই প্রজেক্টটিকে অবশ্যই L2BEAT (opens in a new tab)-এ তালিকাভুক্ত হতে হবে। L2BEAT লেয়ার ২ প্রজেক্টগুলোর একটি শক্তিশালী ঝুঁকি মূল্যায়ন প্রদান করে যার ওপর আমরা L2 প্রজেক্টগুলো মূল্যায়নের জন্য নির্ভর করি। যদি প্রজেক্টটি L2BEAT-এ ফিচার করা না থাকে, তবে আমরা সেটিকে ethereum.org-এ L2 হিসেবে তালিকাভুক্ত করব না।
- কীভাবে আপনার L2 প্রজেক্ট L2BEAT-এ যুক্ত করবেন তা জানুন (opens in a new tab)।
ওপেন সোর্স
- আপনার কোড অবশ্যই অ্যাক্সেসযোগ্য হতে হবে এবং আপনার বৃহত্তর কমিউনিটি থেকে PR গ্রহণ করা উচিত।
লেয়ার ২ ক্যাটাগরি
আমরা বর্তমানে নিচের বিষয়গুলোকে লেয়ার ২ সলিউশন হিসেবে বিবেচনা করি:
- অপ্টিমেস্টিক রোলআপ
- জিরো-নলেজ রোলআপ
আমরা অন্যান্য স্কেলিং সলিউশনগুলোকে লেয়ার ২ হিসেবে বিবেচনা করি না যেগুলো ডাটা এভেইলএবিলিটি বা নিরাপত্তার জন্য ইথিরিয়াম ব্যবহার করে না।
ডাটা এভেইলএবিলিটি এর জন্য ইথিরিয়াম
- অন্যান্য স্কেলিং সলিউশন এবং লেয়ার ২-এর মধ্যে ডাটা এভেইলএবিলিটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্যকারী বিষয়। তালিকাভুক্তির জন্য বিবেচনা করতে হলে একটি প্রজেক্টকে অবশ্যই ডাটা এভেইলএবিলিটি এর জন্য ইথিরিয়াম মেইননেট ব্যবহার করতে হবে।
ব্রিজ
- ব্যবহারকারীরা কীভাবে লেয়ার ২-এ অনবোর্ড হতে পারে?
প্রজেক্ট লাইভ হওয়ার তারিখ
-
একটি লেয়ার ২ যা মেইননেট-এ 6 মাসের বেশি সময় ধরে "লাইভ" আছে
-
নতুন প্রজেক্টগুলো যেগুলো ব্যবহারকারীদের দ্বারা পরীক্ষিত হয়নি, সেগুলো তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা কম।
এক্সটার্নাল সিকিউরিটি অডিট
- অডিট, একটি ইন্টারনাল সিকিউরিটি টিম বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমেই হোক না কেন, আপনার প্রোডাক্টের নিরাপত্তা অবশ্যই নির্ভরযোগ্যভাবে পরীক্ষিত হতে হবে। এটি আমাদের ব্যবহারকারীদের ঝুঁকি কমায় এবং আমাদের দেখায় যে আপনি নিরাপত্তাকে গুরুত্ব সহকারে নেন।
টেকসই ইউজার বেস
- আমরা TVL ইতিহাস, লেনদেন পরিসংখ্যান এবং এটি পরিচিত কোম্পানি বা প্রজেক্ট দ্বারা ব্যবহৃত হয় কিনা, এমন মেট্রিকগুলো বিবেচনা করব
সক্রিয় ডেভেলপমেন্ট টিম
- আমরা এমন কোনো লেয়ার ২ তালিকাভুক্ত করব না যার প্রজেক্টে কাজ করার জন্য কোনো সক্রিয় টিম নেই।
ব্লক এক্সপ্লোরার
- তালিকাভুক্ত প্রজেক্টগুলোর জন্য একটি কার্যকরী ব্লক এক্সপ্লোরার প্রয়োজন যাতে ব্যবহারকারীরা সহজেই চেইনে নেভিগেট করতে পারে।
অন্যান্য মানদণ্ড: যা থাকলে ভালো হয়
প্রজেক্টের জন্য এক্সচেঞ্জ সাপোর্ট
- ব্যবহারকারীরা কি সরাসরি কোনো এক্সচেঞ্জ থেকে ডিপোজিট এবং/অথবা উইথড্র করতে পারে?
লেয়ার ২ ইকোসিস্টেমে ডিএ্যাপস-এর লিংক
- ব্যবহারকারীরা এই লেয়ার ২-এ কী করতে পারবে বলে আশা করতে পারে, সে সম্পর্কে আমরা তথ্য প্রদান করতে চাই। (যেমন, https://portal.arbitrum.io/ (opens in a new tab), https://www.optimism.io/apps (opens in a new tab))
টোকেন কন্ট্রাক্ট তালিকা
- যেহেতু অ্যাসেটগুলোর লেয়ার ২-এ একটি নতুন এডড্রেস থাকবে, তাই যদি কোনো টোকেন তালিকার রিসোর্স পাওয়া যায় তবে অনুগ্রহ করে শেয়ার করুন।
নেটিভ ওয়ালেট সাপোর্ট
- কোনো ওয়ালেট কি নেটিভভাবে L2 সাপোর্ট করে?
আপনার লেয়ার ২ যুক্ত করুন
আপনি যদি ethereum.org-এ একটি লেয়ার ২ যুক্ত করতে চান, তবে GitHub-এ একটি ইস্যু তৈরি করুন।
একটি ইস্যু তৈরি করুন (opens in a new tab)পেজ সর্বশেষ আপডেট: ২১ অক্টোবর, ২০২৫