আপনি কি এমন একটি এক্সচেঞ্জ খুঁজতে খুঁজতে ক্লান্ত যা আপনার সমস্ত প্রিয় টোকেন তালিকাভুক্ত করে? আপনি ব্যবহার করে বেশিরভাগ টোকেন সোয়াপ করতে পারেন।
একটি টোকেন সোয়াপের সাথে ইথেরিয়াম নেটওয়ার্কে বিদ্যমান দুটি ভিন্ন সম্পদের বিনিময় জড়িত, উদাহরণস্বরূপ DAI (একটি টোকেন)-এর জন্য ETH সোয়াপ করা। প্রক্রিয়াটি খুব দ্রুত এবং সস্তা। টোকেন সোয়াপ করার জন্য আপনার একটি ক্রিপ্টো ওয়ালেট থাকতে হবে।
পূর্বশর্ত:
- একটি থাকতে হবে; যদি আপনার না থাকে, তবে আপনি কীভাবে একটি ইথেরিয়াম অ্যাকাউন্ট তৈরি করবেন তার এই গাইডটি অনুসরণ করতে পারেন
- আপনার ওয়ালেটে ফান্ড যোগ করুন
1. আপনার পছন্দের বিকেন্দ্রীকৃত এক্সচেঞ্জের (DEX) সাথে আপনার ওয়ালেট কানেক্ট করুন
কিছু জনপ্রিয় এক্সচেঞ্জ হলো:
- ইউনিসোয়াপ (একটি নতুন ট্যাবে খোলে)
- Sushiswap (একটি নতুন ট্যাবে খোলে)
- 1Inch (একটি নতুন ট্যাবে খোলে)
- Curve (একটি নতুন ট্যাবে খোলে)
আকর্ষণীয় লাগছে? বিকেন্দ্রীভূত অর্থব্যবস্থা (DeFi) কী এবং এই নতুন ধরনের এক্সচেঞ্জগুলো কীভাবে কাজ করে সে সম্পর্কে আরও জানুন।
2. আপনি যে টোকেন জোড়া সোয়াপ করতে চান তা নির্বাচন করুন
উদাহরণস্বরূপ, ETH এবং DAI। নিশ্চিত করুন যে আপনার কাছে এই দুটি টোকেনের যেকোনো একটিতে ফান্ড রয়েছে।

3. আপনি যে পরিমাণ টোকেন ট্রেড করতে চান তা লিখুন এবং সোয়াপে ক্লিক করুন
আপনি কতগুলো টোকেন পাবেন তা এক্সচেঞ্জ স্বয়ংক্রিয়ভাবে হিসাব করবে।
4. ট্রানজ্যাকশন নিশ্চিত করুন
ট্রানজ্যাকশনের বিস্তারিত পর্যালোচনা করুন। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এক্সচেঞ্জ রেট এবং অন্যান্য ফি চেক করুন।
5. ট্রানজ্যাকশন প্রসেস হওয়ার জন্য অপেক্ষা করুন
আপনি যেকোনো ব্লকচেইন এক্সপ্লোরারে ট্রানজ্যাকশনের অগ্রগতি দেখতে পারেন। এই প্রক্রিয়াটি 10 মিনিটের বেশি সময় নেওয়া উচিত নয়।
ট্রানজ্যাকশন প্রসেস হয়ে গেলে আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার ওয়ালেটে সোয়াপ করা টোকেনগুলো পেয়ে যাবেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আমি কি আমার ওয়ালেট থেকে BTC-এর জন্য ETH সোয়াপ করতে পারি?
না, আপনি শুধুমাত্র ইথেরিয়াম নেটওয়ার্কের নেটিভ টোকেনগুলো সোয়াপ করতে পারেন, যেমন ETH, ERC-20 টোকেন বা NFT। আপনি শুধুমাত্র বিটকয়েনের "র্যাপড" (wrapped) ফর্মগুলো সোয়াপ করতে পারেন যা ইথেরিয়ামে থাকে।
স্লিপেজ কী?
এটি আপনার প্রত্যাশিত এক্সচেঞ্জ রেট এবং প্রকৃত রেটের মধ্যকার পার্থক্য।

