ethereum.org সম্পর্কে
ethereum.org হলো Ethereum কমিউনিটির জন্য একটি সর্বজনীন, ওপেন -সোর্স রিসোর্স যেখানে যে কেউ অবদান রাখতে পারে। আমাদের একটি ছোট মূল টিম আছে যারা সাইটটি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য কাজ করছে এবং সারা বিশ্বের হাজারো কমিউনিটি সদস্য এতে অবদান রাখছেন।
ethereum.org থেকে কেউ কখনো আপনার সঙ্গে যোগাযোগ করবে না। প্রতিক্রিয়া করবেন না।
নামের উপর একটি নোট
অনেক সময় মানুষ Ethereum-এ ব্যবহৃত নামগুলো গুলিয়ে ফেলে, আর এতে Ethereum কীভাবে কাজ করে সে বিষয়ে ভুল ধারণা তৈরি হতে পারে। এটি স্পষ্ট করার জন্য একটি দ্রুত ব্যাখ্যা
ইথেরিয়াম
Ethereum হলো একটি পাবলিক নেটওয়ার্ক, ব্লকচেইন এবং ওপেন-সোর্স প্রোটোকল, যা হাজার হাজার ডেভেলপার, নোড অপারেটর, ETH হোল্ডার এবং ব্যবহারকারীর একটি বৈশ্বিক কমিউনিটি দ্বারা পরিচালিত ও শাসিত।
ইথেরিয়াম গভর্নেন্স সম্পর্কে আরও তথ্য
ইথার (ETH)
Ether(যাকে ETH নামেও ডাকা হয়) হলো Ethereum নেটওয়ার্কে ব্যবহৃত স্হানীয় মুদ্রা। Ethereum নেটওয়ার্ক ব্যবহারের জন্য ETH প্রয়োজন(যা লেনদেনের ফি হিসেবে দেওয়া হয়)। ETH নেটওয়ার্ককে সুরক্ষিত রাখতে স্টেকিং-এর জন্যও ব্যবহৃত হয়। যখন মানুষ Ethereum-এর দাম নিয়ে কথা বলে, তারা মূলত ETH সম্পদের কথা বলছে।
ইথেরিয়াম ফাউন্ডেশন
একটি অলাভজনক সংস্থা, যা প্রাথমিকভাবে ETH ক্রাউডসেল থেকে তহবিল প্রাপ্ত এবং Ethereum নেটওয়ার্ক ও ইকোসিস্টেমকে সমর্থন করার জন্য নিবেদিত।
ইথেরিয়াম ফাউন্ডেশন সম্পর্কে আরও তথ্য
ethereum.org
Ethereum কমিউনিটির জন্য একটি পাবলিক, ওপেন-সোর্স ওয়েবসাইট এবং শিক্ষামূলক রিসোর্স। Ethereum.org একটি ছোট মূল দলের নেতৃত্বে পরিচালিত হয়, যা Ethereum ফাউন্ডেশন দ্বারা অর্থায়নপ্রাপ্ত,এবং সারা বিশ্বের হাজার হাজার কমিউনিটি সদস্যের অবদানে সমৃদ্ধ।
এই পৃষ্ঠায় ethereum.org সম্পর্কে আরও তথ্য রয়েছে
আমাদের মিশন
ethereum.org-এর লক্ষ্য হল ইথেরিয়ামের ক্রমবর্ধমান সম্প্রদায়ের জন্য সেরা পোর্টাল হওয়া
আমরা চেষ্টা করি একটি সহজবোধ্য শিক্ষামূলক রিসোর্স তৈরি করতে, যা Ethereum সম্পর্কিত সকল বিষয়ক কভার করে এবং নতুন ব্যবহারকারীদের Ethereum ও এর মূল ধারনাগুলোর সাথে পরিচিত হতে সাহায্য করে। আমরা চাই।
- Ethereum প্রযুক্তিতে নতুন যেকোনো ব্যক্তিকে বোঝানো।
- নতুন ব্যবহারকারীদের ETH এবং Ethereum ব্যবহার শুরু করতে সাহায্য করা।
- নতুন ডেভেলপারদের জন্য বিল্ডিং শুরু করতে সাহায্য করা।
- Ethereum জগতের আপডেটগুলো কভার করা।
- কমিউনিটি দ্বারা তৈরি রিসোর্সগুলো প্রদর্শন করা।
- Ethereum শিক্ষা যত বেশি সম্ভব ভাষায় পৌঁছে দেওয়া।
এই মিশনটি অর্জন করতে, আমাদের দল ethereum.org-এ দুটি প্রাথমিক লক্ষ্যের উপর মনোযোগ দেয়:
১. ethereum.org ভিজিটরদের জন্য ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করুন
- সামগ্রী সম্প্রসারণ, উন্নয়ন এবং সর্বদা আপডেট রাখা।
- স্হানীয়করন এবং ওয়েব ডেভেলপমেন্টের সেরা অনুশীলনের মাধ্যমে ব্যবহারযোগ্যতা এবং প্রবেশযোগ্যতা উন্নত করা।
- ব্যবহারকারীর সম্পৃক্ততা বাড়াতে জরিপ, কুইজ এবং ওয়েব৩ ইন্টিগ্রেশনের মতো ফিচার যুক্ত করুন।
- ওয়েবসাইটটি হালকা ও দ্রুতগতির রাখুন।
2. আমাদের অবদানকারী সম্প্রদায়কে বৃদ্ধি করা, শক্তিশালী করা এবং ক্ষমতায়ন করা
- ওয়েবসাইটে অবদানকারীদের মোট সংখ্যা বৃদ্ধি করা
- যুক্ততা, স্বীকৃতি এবং পুরষ্কারের মাধ্যমে আবেদনকারীদের ধরে রাখার হার উন্নত করা।
- সম্প্রদায়ের সদস্যদের ক্রমাগত আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম করে তুলুন।
- বিভিন্ন ধরনের অবদানকে উৎসাহিত করুন: কোড, কনটেন্ট, ডিজাইন, অনুবাদ, মডারেশন।
- কোডবেসকে আধুনিক, পরিষ্কার এবং ভালোভাবে ডকুমেন্টেড রাখুন।
মূল নীতি
আমাদের কিছু মূল নীতিমালা রয়েছে যা আমাদের লক্ষ্য অর্জনে পথ নির্দেশ করে।
1. ethereum.org হল ইথেরিয়ামের একটি পোর্টাল 🌏
আমরা চাই আামাদের ব্যবহারকারীদের আগ্রহ জাগ্রত হোক এবং তাদের প্রশ্নের উত্তর মিলুক। সেজন্য আামাদের পোর্টালটি তথ্য, "ম্যাজিক মোমেন্টস" এবং বাইরে থাকা চমৎকার সম্প্রদায়ের সম্পদের লিঙ্কগুলো একত্রিত করতে হবে। আমাদের কনটেন্টের উদ্দেশ্য হলো একটি "অনবোর্ডিং পোর্টাল" হাওয়া,যা ইতিমধ্যে বিদ্যমান বিস্তৃত সম্পদের বিকল্প নয়। আমরা সম্প্রদায় নির্মিত সম্পদসমুহকে সমর্থন এবং একত্রিত করতে আগ্রহী, যাতে তাদের আরো বেশি দৃশ্যমানতা পাওয়া যায় এবং তাদের সহজেই খুঁজে পাওয়া যায়। ইথেরিয়ামের সম্প্রদায় এর মূলে রয়েছে: আমাদের শুধু সম্প্রদায়কে পরিষেবা দেওয়াই নয়, তাদের সাথে কাজ করতে হবে এবং তাদের মতামত অন্তর্ভুক্ত করতে হবে। ওয়েবসাইটটি শুধুমাত্র আমাদের বর্তমান সম্প্রদায়ের জন্য নয়, বরং আমরা ভবিষ্যতে যে সম্প্রদায় গড়ে তুলতে চাই তার জন্যেও। আমাদের মনে রাখতে হবে যে আমাদের সম্প্রদায়টি বৈশ্বিক - যেখানে বিভিন্ন ভাষা,অঞ্চল এবং সংস্কৃতির মানুষ রয়েছে।
2. ethereum.org সর্বদা বিকশিত হচ্ছে 🛠
Ethereum এবং সম্প্রদায় সবসময় বিকশিত হচ্ছে, তাই ethereum.org বিকশিত হতে থাকবে। এই কারণেই সাইটটির একটি সাধারণ ডিজাইন সিস্টেম এবং মডুলার কাঠামো রয়েছে। আমরা সাইটটি কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং কমিউনিটি কি চায় তা আরো ভালোভাবে বুঝতে পারার সাথে সাথে ধাপে ধাপে পরিবর্তন করি। আমরা ওপেন সোর্স, এবং আামাদের একটি সহযোগী কমিউনিটি রয়েছে তাই আপনি চাইলে পরিবর্তনের প্রস্তাব দিতে পারেন বা আমাদের সাহায্য করতে পারেন। অবদান সম্পর্কে জানুন
3. ethereum.org একটি সাধারণ পণ্য ওয়েবসাইট নয় 🦄
Ethereum একটি বিশাল বিষয় : এটি একটি কমিউনিটি, একটি প্রযুক্তি, কিছু ধারণা ও মতাদর্শ এবং আরো অনেক কিছুে অন্তর্ভুক্ত করে। এটার মানে হলো ওয়েবসাইটটিকে বিভিন্ন ধরনের ব্যবহারকারীর পথ পরিচালনা করতে হবে,যেমন" একজন ডেভেলপার যিনি একটি নির্দিষ্ট টুল চাইছেন" এবং "একজন নতুন ব্যবহারকারী যিনি কিছু ETH কিনেছেন এবং জানেন না ওয়ালেট কী"। কোনটি একটি ব্লকচেইন প্ল্যাটফর্মের জন্য সেরা ওয়েবসাইট? এখনো একটি উন্মুক্ত প্রশ্ন_আমরা পথপ্রদর্শক। এটি তৈরি করতে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।
পণ্যের রোডম্যাপ
আমাদের কাজকে আরও সহজলভ্য করতে এবং আরও বেশি কমিউনিটি সহযোগিতাকে উৎসাহিত করতে, ethereum.org কোর টিম আমাদের শেপ আপ সাইকেল (opens in a new tab) রোডম্যাপের লক্ষ্যগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ করে।
আমাদের 2025 সাইকেল 1 পণ্যের রোডম্যাপ দেখুন (opens in a new tab)
কেমন লাগছে? আমরা আমাদের রোডম্যাপের উপর দেওয়া মতামতের সর্বদা প্রশংসা করি - যদি এমন কিছু থাকে যা আপনার মনে হয় আমাদের কাজ করা উচিত, অনুগ্রহ করে আমাদের জানান! আমরা সম্প্রদায়ের যেকোনো সদস্যের কাছ থেকে আইডিয়া এবং পুলকে স্বাগত জানাই।
যুক্ত হতে চান? অবদান সম্পর্কে আরও জানুন, Twitter-এ আমাদের সাথে যোগাযোগ করুন (opens in a new tab), অথবা আমাদের Discord সার্ভারে (opens in a new tab) কমিউনিটি আলোচনায় যোগ দিন।
ডিজাইনের নীতি
সাইটে আমাদের বিষয়বস্তু এবং ডিজাইনের সিদ্ধান্তগুলিকে গাইড করতে আমরা ডিজাইন নীতির একটি সেট ব্যবহার করি।
ডিজাইন সিস্টেম
আমরা আরও দ্রুত ফিচার শিপ করার জন্য এবং কমিউনিটির সদস্যদের ethereum.org-এর ওপেন ডিজাইনে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য একটি ডিজাইন সিস্টেম (opens in a new tab) তৈরি এবং প্রকাশ করেছি।
যুক্ত হতে চান?Figma-তে অনুসরণ করুন (opens in a new tab), GitHub সমস্যাটি (opens in a new tab) এবং আমাদের #design Discord চ্যানেলে (opens in a new tab) কথোপকথনে যোগ দিন।
স্টাইল গাইড
অবদান প্রক্রিয়াটিকে আরও মসৃণ করতে বিষয়বস্তু লেখার নির্দিষ্ট কিছু দিককে মানসম্মত করতে আমাদের একটি স্টাইল গাইড আছে।
আপনি যদি সাইটে অবদান রাখতে চান তবে নিশ্চিত করুন যে আপনি আমাদের নীতিগুলি এবং আমাদের স্টাইল গাইড পড়েছেন।
আমরা আমাদের ডিজাইন নীতিমালা, ডিজাইন সিস্টেম এবং স্টাইল গাইড নিয়ে মতামতকে স্বাগত জানাই। মনে রাখবেন, ইথেরিয়াম.org হলো কমিউনিটির জন্য, কমিউনিটির দ্বারাই।
লাইসেন্স
অন্যথায় নির্দিষ্ট না করা থাকলে ethereum.org ওয়েবসাইটটি ওপেন সোর্স এবং একটি MIT লাইসেন্সের (opens in a new tab) অধীনে নির্মিত। ethereum.org-এর ব্যবহারের শর্তাবলী সম্পর্কে আরও তথ্য।
উন্মুক্ত চাকরি
যদিও এই ওয়েবসাইটটি ওপেন-সোর্স এবং যেকেউ এতে কাজ করতে পারেন, তবুও আামাদের একটি নিবেদিত দল রয়েছে যারা ইথেরিয়াম.org এবং অন্যান্য ইথেরিয়াম ফাউন্ডেশনের ওয়েব প্রকল্পগুলোতে কাজ করে।আমরা এখানে যেকোনো খালি পদের বিজ্ঞপ্তি প্রকাশ করব।
আমরা এখানে যেকোনো খালি পদের বিজ্ঞপ্তি প্রকাশ করব। আপনি যদি এখানে আপনার জন্য কোনো ভূমিকা না দেখেন, তাহলে আমাদের Discord সার্ভারে (opens in a new tab) যান এবং আমাদের জানান আপনি কিভাবে আমাদের সাথে কাজ করতে চান!
ইথেরিয়াম.org দলের বাইরে তাকাচ্ছেন? অন্যান্য ইথেরিয়াম সম্পর্কিত চাকরি দেখুন।
পৃষ্ঠাটি সর্বশেষ আপডেট করা হয়েছে: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬