অনুবাদ লিডারবোর্ড
আমরা সাম্প্রতিক কার্যকলাপের উপর ভিত্তি করে অসামান্য অনুবাদকদের তুলে ধরতে চাই এবং সেইসাথে আমাদের সর্বকালের সবচেয়ে প্রভাবশালী অবদানকারীদের হাইলাইট করতে চাই। আমাদের লিডারবোর্ড মাসিক, ত্রৈমাসিক এবং সর্বকালের ভিউ ব্যবহার করে সবচেয়ে সক্রিয় অনুবাদকদের ডেটা ট্র্যাক করে এবং প্রতি মাসের শুরুতে আপডেট করা হয়। অনুবাদকদের তাদের ''বিজয়ী'' শব্দের সংখ্যার (পর্যালোচনার সময় অনুমোদিত অনুবাদ করা শব্দের সংখ্যা) উপর ভিত্তি করে লিডারবোর্ডে স্থান দেওয়া হয়।
আমাদের অনুবাদকরা
কমিউনিটি হলো ethereum.org অনুবাদ প্রোগ্রামের কেন্দ্রবিন্দু। নিচে আমাদের অনুবাদকদের সম্পূর্ণ কমিউনিটি ঘুরে দেখুন।

সকল অনুবাদকদের দেখুন
আমাদের অনুবাদকদের সম্পূর্ণ তালিকা দেখুন যারা ইথেরিয়াম-এর বিষয়বস্তু সবার কাছে উপলব্ধ করতে সাহায্য করার জন্য তাদের সময় এবং দক্ষতা উৎসর্গ করেন।
শংসাপত্র
আমরা আমাদের অনুবাদকদের স্বীকৃতি দিতে এবং তাদের ক্যারিয়ারের পথে তাদের সমর্থন করতে চাই। এটি মাথায় রেখে, আমরা ethereum.org অনুবাদক শংসাপত্রটি ডিজাইন করেছি।
শংসাপত্রটি পেশাদার এবং উদীয়মান অনুবাদকদের জন্য তৈরি করা হয়েছে যারা এটিকে রেফারেন্স হিসাবে ব্যবহার করতে চান, প্রযুক্তিগত বিষয়বস্তু অনুবাদে তাদের দক্ষতা প্রমাণ করতে চান বা কেবল ইথেরিয়াম-এর প্রতি তাদের উত্সর্গ দেখাতে চান।
আপনি যদি অনুবাদ প্রোগ্রামে অবদান রেখে থাকেন এবং আপনার অনুবাদ করা অন্তত 5,000 শব্দ অনুমোদিত হয়ে থাকে, তাহলে আপনি translations@ethereum.org-এ আমাদের কাছে লিখে আপনার অনুবাদক শংসাপত্রের জন্য অনুরোধ করতে পারেন। আপনার বার্তায় আপনার Crowdin অ্যাকাউন্টের লিঙ্ক এবং আপনার পুরো নাম (বা আপনার পছন্দের ছদ্মনাম) অন্তর্ভুক্ত করা উচিত, যা আমরা শংসাপত্রে যোগ করব।

OATs
অনুবাদ প্রোগ্রামে অবদানকারীরা বিভিন্ন OATs (অনচেইন অ্যাচিভমেন্ট টোকেন)-এর জন্য যোগ্য – নন-ফাঞ্জিবল টোকেন যা ethereum.org অনুবাদ প্রোগ্রামে তাদের অংশগ্রহণ প্রমাণ করে।
অনুবাদকদের কার্যকলাপের উপর ভিত্তি করে আমাদের কাছে বেশ কয়েকটি ভিন্ন OATs উপলব্ধ রয়েছে।
আপনি যদি Crowdin-এ অনুবাদ প্রচেষ্টায় অবদান রেখে থাকেন, তবে আপনার জন্য একটি OAT অপেক্ষা করছে!
কীভাবে দাবি করবেন
- যোগ দিন আমাদের ডিসকর্ড সার্ভারে (opens in a new tab)
- #🥇 | proof-of-contribution চ্যানেলে আপনার Crowdin অ্যাকাউন্টের একটি লিঙ্ক পেস্ট করুন।
- আপনার OATs দাবি করার জন্য প্রয়োজনীয় ভূমিকাগুলো বরাদ্দ করতে আমাদের দলের একজন সদস্যের জন্য অপেক্ষা করুন।
- আপনার OATs দাবি করুন!
OATs দাবি করার জন্য আপনার শুধুমাত্র স্ব-হেফাজত ওয়ালেট ব্যবহার করা উচিত। এক্সচেঞ্জ অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্ট ব্যবহার করবেন না যেগুলোর প্রাইভেট কী আপনার কাছে নেই, কারণ এগুলো আপনাকে আপনার OATs অ্যাক্সেস এবং পরিচালনা করতে দেবে না।
