এড়িয়ে গিয়ে মূল কন্টেন্টে যান
Change page

জাভাস্ক্রিপ্ট ডেভেলপারদের জন্য ইথেরিয়াম

পৃষ্ঠাটি সর্বশেষ আপডেট করা হয়েছে: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ইথেরিয়াম ইকোসিস্টেমের সবচেয়ে জনপ্রিয় ভাষাগুলোর মধ্যে জাভাস্ক্রিপ্ট অন্যতম। আসলে, ইথেরিয়ামকে যতটা সম্ভব জাভাস্ক্রিপ্টে আনার জন্য একটি দল (opens in a new tab) উৎসর্গীকৃত।

স্ট্যাকের সমস্ত স্তরেই জাভাস্ক্রিপ্ট (বা এর কাছাকাছি কিছু) লেখার সুযোগ রয়েছে।

ইথেরিয়ামের সাথে ইন্টার‍্যাক্ট করুন

JavaScript API লাইব্রেরি

আপনি যদি ব্লকচেইন কোয়েরি করতে, লেনদেন পাঠাতে এবং আরও অনেক কিছুর জন্য জাভাস্ক্রিপ্ট লিখতে চান, তবে এটি করার সবচেয়ে সুবিধাজনক উপায় হলো একটি জাভাস্ক্রিপ্ট API লাইব্রেরি ব্যবহার করা। এই API-গুলি ডেভেলপারদের ইথেরিয়াম নেটওয়ার্কের নোডগুলির সাথে সহজে ইন্টার‍্যাক্ট করার সুযোগ দেয়।

আপনি ইথেরিয়ামে স্মার্ট কন্ট্র্যাক্টগুলোর সাথে ইন্টার‍্যাক্ট করতে এই লাইব্রেরিগুলো ব্যবহার করতে পারেন, তাই এমন একটি ডিএ্যাপ তৈরি করা সম্ভব যেখানে আপনি আগে থেকে বিদ্যমান কন্ট্র্যাক্টগুলোর সাথে ইন্টার‍্যাক্ট করার জন্য শুধু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবেন।

দেখে নিন

  • Web3.js (opens in a new tab)
  • Ethers.js (opens in a new tab)জাভাস্ক্রিপ্ট এবং টাইপস্ক্রিপ্টে ইথেরিয়াম ওয়ালেট বাস্তবায়ন এবং ইউটিলিটি অন্তর্ভুক্ত করে।
  • viem (opens in a new tab)ইথেরিয়ামের জন্য একটি টাইপস্ক্রিপ্ট ইন্টারফেস যা ইথেরিয়ামের সাথে ইন্টার‍্যাক্ট করার জন্য নিম্ন-স্তরের স্টেটলেস প্রিমিটিভ প্রদান করে।
  • Drift (opens in a new tab)একটি টাইপস্ক্রিপ্ট মেটা-লাইব্রেরি যাতে বিল্ট-ইন ক্যাশিং, হুক এবং টেস্ট মক রয়েছে, যা web3 লাইব্রেরি জুড়ে সহজ ইথেরিয়াম ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয়।

স্মার্ট কন্ট্রাক্ট

আপনি যদি একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হন এবং নিজের স্মার্ট কন্ট্র্যাক্ট লিখতে চান, তবে আপনি Solidity (opens in a new tab)-এর সাথে পরিচিত হতে পারেন। এটি সবচেয়ে জনপ্রিয় স্মার্ট কন্ট্র্যাক্ট ভাষা এবং এটি সিনট্যাক্টিকভাবে জাভাস্ক্রিপ্টের অনুরূপ, যা শেখা সহজ করে তুলতে পারে।

স্মার্ট কন্ট্র্যাক্ট সম্পর্কে আরও জানুন।

প্রোটোকলটি বুঝুন

ইথিরিয়াম ভার্চুয়াল মেশিন

ইথেরিয়ামের ভার্চুয়াল মেশিনের একটি জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্টেশন রয়েছে। এটি সর্বশেষ ফর্ক নিয়ম সমর্থন করে। ফর্ক নিয়মগুলো পরিকল্পিত আপগ্রেডের ফলে EVM-এ করা পরিবর্তনগুলিকে বোঝায়।

এটি বিভিন্ন জাভাস্ক্রিপ্ট প্যাকেজে বিভক্ত যা আপনি আরও ভালোভাবে বোঝার জন্য দেখতে পারেন:

  • অ্যাকাউন্ট
  • ব্লক
  • ব্লকচেইন নিজেই
  • লেনদেনসমূহ
  • এবং আরও...

এটি আপনাকে "একটি অ্যাকাউন্টের ডেটা কাঠামো কী?"-এর মতো বিষয়গুলি বুঝতে সাহায্য করবে।

আপনি যদি কোড পড়তে পছন্দ করেন, তবে আমাদের ডক্স পড়ার একটি দুর্দান্ত বিকল্প হতে পারে এই জাভাস্ক্রিপ্ট।

EVM দেখে নিন
@ethereumjs/evm (opens in a new tab)

নোড এবং ক্লায়েন্ট

একটি Ethereumjs ক্লায়েন্ট সক্রিয় ডেভেলপমেন্টে রয়েছে যা আপনাকে আপনার বোধগম্য ভাষায়, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে ইথেরিয়াম ক্লায়েন্টগুলি কীভাবে কাজ করে তা খতিয়ে দেখতে দেয়!

ক্লায়েন্টটি দেখুন
@ethereumjs/client (opens in a new tab)

অন্যান্য প্রকল্প

ইথেরিয়াম জাভাস্ক্রিপ্টের জগতে আরও অনেক কিছু চলছে, যার মধ্যে রয়েছে:

  • ওয়ালেট ইউটিলিটির লাইব্রেরি।
  • ইথেরিয়াম কী জেনারেট, ইম্পোর্ট এবং এক্সপোর্ট করার টুলস।
  • merkle-patricia-tree-এর একটি ইমপ্লিমেন্টেশন – এটি একটি ডেটা কাঠামো যা ইথেরিয়াম ইয়েলো পেপারে বর্ণিত আছে।

EthereumJS রেপোতে (opens in a new tab) আপনার সবচেয়ে আগ্রহের বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করুন।

আরও পড়ুন

এমন কোনো কমিউনিটি রিসোর্স সম্পর্কে জানেন যা আপনাকে সাহায্য করেছে? এই পৃষ্ঠাটি সম্পাদনা করুন এবং এটি যোগ করুন!

এই প্রবন্ধটা কি সহায়ক ছিল?