মূল কন্টেন্টে যান
Change page

সার্ভিস হিসেবে নোড

ভূমিকা

আপনার নিজস্ব ইথেরিয়াম নোড চালানো চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে যখন আপনি শুরু করছেন বা দ্রুত স্কেল করছেন। এমন বেশ কিছু সার্ভিস রয়েছে যা আপনার জন্য অপ্টিমাইজ করা নোড ইনফ্রাস্ট্রাকচার চালায়, যাতে আপনি এর পরিবর্তে আপনার অ্যাপ্লিকেশন বা প্রোডাক্ট ডেভেলপ করার দিকে ফোকাস করতে পারেন। আমরা ব্যাখ্যা করব কীভাবে নোড সার্ভিসগুলো কাজ করে, এগুলো ব্যবহারের সুবিধা ও অসুবিধা কী এবং আপনি যদি শুরু করতে আগ্রহী হন তবে প্রোভাইডারদের তালিকা দেব।

পূর্বশর্ত

নোড এবং ক্লায়েন্ট কী সে সম্পর্কে আপনার যদি আগে থেকে ধারণা না থাকে, তবে নোড এবং ক্লায়েন্ট দেখে নিন।

স্টেকার

সোলো স্টেকারদের থার্ড-পার্টি প্রোভাইডারদের ওপর নির্ভর করার পরিবর্তে তাদের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার চালাতে হবে। এর মানে হলো একটি কনসেনসাস ক্লায়েন্টের সাথে যুক্ত একটি এক্সিকিউশন ক্লায়েন্ট চালানো। দ্য মার্জ-এর আগে, শুধুমাত্র একটি কনসেনসাস ক্লায়েন্ট চালানো এবং এক্সিকিউশন ডেটার জন্য একটি সেন্ট্রালাইজড প্রোভাইডার ব্যবহার করা সম্ভব ছিল; এটি আর সম্ভব নয় - একজন সোলো স্টেকারকে অবশ্যই উভয় ক্লায়েন্ট চালাতে হবে। তবে, এই প্রক্রিয়াটিকে সহজ করার জন্য বিভিন্ন সার্ভিস উপলব্ধ রয়েছে।

নোড চালানো সম্পর্কে আরও পড়ুন

এই পৃষ্ঠায় বর্ণিত সার্ভিসগুলো নন-স্টেকিং নোডগুলোর জন্য।

নোড সার্ভিসগুলো কীভাবে কাজ করে?

নোড সার্ভিস প্রোভাইডাররা আপনার জন্য পর্দার আড়ালে ডিস্ট্রিবিউটেড নোড ক্লায়েন্ট চালায়, তাই আপনাকে এটি করতে হবে না।

এই সার্ভিসগুলো সাধারণত একটি API কী প্রদান করে যা আপনি ব্লকচেইনে লিখতে এবং তা থেকে পড়তে ব্যবহার করতে পারেন। এগুলোতে প্রায়শই মেইননেটের পাশাপাশি ইথেরিয়াম টেস্টনেট-এ অ্যাক্সেস অন্তর্ভুক্ত থাকে।

কিছু সার্ভিস আপনাকে আপনার নিজস্ব ডেডিকেটেড নোড অফার করে যা তারা আপনার জন্য পরিচালনা করে, অন্যদিকে অন্যরা নোডগুলোর মধ্যে অ্যাক্টিভিটি ডিস্ট্রিবিউট করতে লোড ব্যালেন্সার ব্যবহার করে।

প্রায় সব নোড সার্ভিসের সাথেই ইন্টিগ্রেট করা অত্যন্ত সহজ, আপনার সেলফ-হোস্টেড নোড সোয়াপ করতে বা এমনকি সার্ভিসগুলোর মধ্যে পরিবর্তন করতে আপনার কোডে এক লাইনের পরিবর্তন করতে হয়।

প্রায়শই নোড সার্ভিসগুলো বিভিন্ন ধরনের নোড ক্লায়েন্ট এবং প্রকার চালায়, যা আপনাকে একটি API-তে ক্লায়েন্ট-নির্দিষ্ট মেথডগুলোর পাশাপাশি ফুল এবং আর্কাইভ নোডগুলোতে অ্যাক্সেস করার অনুমতি দেয়।

এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে নোড সার্ভিসগুলো আপনার প্রাইভেট কী বা তথ্য সংরক্ষণ করে না এবং করা উচিতও নয়।

নোড সার্ভিস ব্যবহারের সুবিধাগুলো কী কী?

নোড সার্ভিস ব্যবহারের প্রধান সুবিধা হলো আপনাকে নিজে নোডগুলো রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করার জন্য ইঞ্জিনিয়ারিং সময় ব্যয় করতে হবে না। এটি আপনাকে ইনফ্রাস্ট্রাকচার রক্ষণাবেক্ষণ নিয়ে চিন্তা করার পরিবর্তে আপনার প্রোডাক্ট তৈরির দিকে ফোকাস করতে দেয়।

স্টোরেজ থেকে শুরু করে ব্যান্ডউইথ এবং মূল্যবান ইঞ্জিনিয়ারিং সময় পর্যন্ত আপনার নিজস্ব নোড চালানো খুব ব্যয়বহুল হতে পারে। স্কেলিং করার সময় আরও নোড স্পিন আপ করা, নোডগুলোকে লেটেস্ট ভার্সনে আপগ্রেড করা এবং স্টেট কনসিস্টেন্সি নিশ্চিত করার মতো বিষয়গুলো আপনার কাঙ্ক্ষিত Web3 প্রোডাক্ট তৈরি করা এবং তাতে রিসোর্স ব্যয় করা থেকে আপনাকে বিভ্রান্ত করতে পারে।

নোড সার্ভিস ব্যবহারের অসুবিধাগুলো কী কী?

একটি নোড সার্ভিস ব্যবহার করে আপনি আপনার প্রোডাক্টের ইনফ্রাস্ট্রাকচার দিকটিকে সেন্ট্রালাইজ করছেন। এই কারণে, যেসব প্রজেক্ট বিকেন্দ্রীকরণকে সর্বোচ্চ গুরুত্ব দেয় তারা কোনো থার্ড-পার্টির কাছে আউটসোর্স করার পরিবর্তে সেলফ-হোস্টিং নোড পছন্দ করতে পারে।

আপনার নিজস্ব নোড চালানোর সুবিধাগুলো সম্পর্কে আরও পড়ুন।

এখানে সবচেয়ে জনপ্রিয় কিছু ইথেরিয়াম নোড প্রোভাইডারের একটি তালিকা দেওয়া হলো, কোনোটি বাদ পড়ে থাকলে নির্দ্বিধায় যোগ করুন! প্রতিটি নোড সার্ভিস ফ্রি বা পেইড টিয়ারের পাশাপাশি বিভিন্ন সুবিধা এবং ফিচার অফার করে, সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার প্রয়োজন অনুযায়ী কোনটি সবচেয়ে উপযুক্ত তা আপনার যাচাই করা উচিত।

  • Alchemy (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • প্রতি মাসে 300M কম্পিউট ইউনিট সহ সবচেয়ে বড় ফ্রি টিয়ার (~30M getLatestBlock রিকোয়েস্ট)
      • পলিগন, Starknet, অপটিমিজম, আরবিট্রাম-এর জন্য মাল্টিচেইন সাপোর্ট
      • সবচেয়ে বড় ইথেরিয়াম বিকেন্দ্রীকৃত অ্যাপ্লিকেশন (dapp) এবং বিকেন্দ্রীভূত অর্থব্যবস্থা (DeFi) ট্রানজ্যাকশন ভলিউমের ~70% পরিচালনা করে
      • Alchemy Notify-এর মাধ্যমে রিয়েল-টাইম ওয়েবহুক অ্যালার্ট
      • সেরা সাপোর্ট এবং নির্ভরযোগ্যতা / স্থিতিশীলতা
      • Alchemy-এর NFT API
      • রিকোয়েস্ট এক্সপ্লোরার, মেমপুল ওয়াচার এবং কম্পোজার সহ ড্যাশবোর্ড
      • ইন্টিগ্রেটেড টেস্টনেট ফসেট অ্যাক্সেস
      • 18k ব্যবহারকারী সহ সক্রিয় ডিসকর্ড নির্মাতা কমিউনিটি
  • Allnodes (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • Allnodes পোর্টফোলিও পেজে তৈরি করা PublicNode টোকেনের সাথে কোনো রেট লিমিট নেই।
      • PublicNode (নতুন ট্যাবে খোলে)-এ গোপনীয়তা-কেন্দ্রিক ফ্রি rpc এন্ডপয়েন্ট (100+ ব্লকচেইন)
      • 90+ ব্লকচেইনের জন্য রেট লিমিট ছাড়া ডেডিকেটেড নোড
      • 30+ ব্লকচেইনের জন্য ডেডিকেটেড আর্কাইভ নোড
      • 3টি অঞ্চলে উপলব্ধ (US, EU, এশিয়া)
      • PublicNode (নতুন ট্যাবে খোলে)-এ 100+ ব্লকচেইনের জন্য স্ন্যাপশট
      • 99.90%-99.98% আপটাইম SLA সহ 24/7 টেকনিক্যাল সাপোর্ট (প্ল্যানের ওপর নির্ভর করে)।
      • প্রতি ঘণ্টার ভিত্তিতে মূল্য নির্ধারণ
      • ক্রেডিট কার্ড, পেপ্যাল বা ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করুন
  • All That Node (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • ফ্রি টিয়ারের সাথে প্রতিদিন 50,000 রিকোয়েস্ট
      • 40টিরও বেশি প্রোটোকল সাপোর্ট করে
      • জেসন-আরপিসি (EVM, Tendermint), REST এবং Websocket API সাপোর্টেড
      • আর্কাইভ ডেটাতে আনলিমিটেড অ্যাক্সেস
      • 24/7 টেকনিক্যাল সাপোর্ট এবং 99.9% এর বেশি আপটাইম
      • মাল্টি চেইনে ফসেট উপলব্ধ
      • অগণিত API কী সহ আনলিমিটেড এন্ডপয়েন্ট অ্যাক্সেস
      • ট্রেস/ডিবাগ API সাপোর্টেড
      • অটোমেটেড আপডেট
  • Amazon Managed Blockchain (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • সম্পূর্ণরূপে পরিচালিত ইথেরিয়াম নোড
      • ছয়টি অঞ্চলে উপলব্ধ
      • HTTP এবং সুরক্ষিত WebSockets-এর মাধ্যমে জেসন-আরপিসি
      • 3টি চেইন সাপোর্ট করে
      • SLA, 24/7 AWS সাপোর্ট
      • গো ইথেরিয়াম (geth) এবং লাইটহাউস
  • Ankr (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • Ankr প্রোটোকল - 8+ চেইনের জন্য পাবলিক RPC API এন্ডপয়েন্টগুলোতে ওপেন অ্যাক্সেস
      • নিকটতম উপলব্ধ নোডে একটি দ্রুত এবং নির্ভরযোগ্য গেটওয়ের জন্য লোড ব্যালেন্সিং এবং নোড হেলথ মনিটরিং
      • প্রিমিয়াম টিয়ার যা WSS এন্ডপয়েন্ট এবং আনক্যাপড রেট লিমিট সক্ষম করে
      • 40+ চেইনের জন্য এক-ক্লিকে ফুল নোড এবং ভ্যালিডেটর নোড ডিপ্লয়মেন্ট
      • প্রয়োজন অনুযায়ী স্কেল করুন
      • অ্যানালিটিক্স টুল
      • ড্যাশবোর্ড
      • RPC, HTTPS এবং WSS এন্ডপয়েন্ট
      • সরাসরি সাপোর্ট
  • Blast (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • RPC এবং WSS সাপোর্ট
      • মাল্টি-রিজিয়ন নোড হোস্টিং
      • বিকেন্দ্রীকৃত ইনফ্রাস্ট্রাকচার
      • পাবলিক API
      • ডেডিকেটেড ফ্রি প্ল্যান
      • মাল্টিচেইন সাপোর্ট (17+ ব্লকচেইন)
      • আর্কাইভ নোড
      • 24/7 ডিসকর্ড সাপোর্ট
      • 24/7 মনিটরিং এবং অ্যালার্ট
      • সামগ্রিক 99.9% SLA
      • ক্রিপ্টোতে পেমেন্ট করুন
  • BlockDaemon (নতুন ট্যাবে খোলে)

  • BlockPI (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • শক্তিশালী এবং ডিস্ট্রিবিউটেড নোড স্ট্রাকচার
      • 40টি পর্যন্ত HTTPS এবং WSS এন্ডপয়েন্ট
      • ফ্রি সাইনআপ প্যাকেজ এবং মাসিক প্যাকেজ
      • ট্রেস মেথড + আর্কাইভ ডেটা সাপোর্ট
      • 90 দিন পর্যন্ত মেয়াদের প্যাকেজ
      • কাস্টম প্ল্যান এবং পে-অ্যাজ-ইউ-গো পেমেন্ট
      • ক্রিপ্টোতে পেমেন্ট করুন
      • সরাসরি সাপোর্ট এবং টেকনিক্যাল সাপোর্ট
  • Chainbase (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • অত্যন্ত সহজলভ্য, দ্রুত এবং স্কেলেবল RPC সার্ভিস
      • মাল্টি-চেইন সাপোর্ট
      • ফ্রি ট্যারিফ
      • ইউজার-ফ্রেন্ডলি ড্যাশবোর্ড
      • RPC-এর বাইরেও ব্লকচেইন ডেটা সার্ভিস প্রদান করে
  • Chainstack (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • ফ্রি শেয়ার্ড নোড
      • শেয়ার্ড আর্কাইভ নোড
      • GraphQL সাপোর্ট
      • RPC এবং WSS এন্ডপয়েন্ট
      • ডেডিকেটেড ফুল এবং আর্কাইভ নোড
      • ডেডিকেটেড ডিপ্লয়মেন্টের জন্য দ্রুত সিঙ্কিং সময়
      • ব্রিং ইওর ক্লাউড
      • প্রতি ঘণ্টার ভিত্তিতে মূল্য নির্ধারণ
      • সরাসরি 24/7 সাপোর্ট
  • dRPC (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • NodeCloud: প্লাগ-অ্যান্ড-প্লে RPC ইনফ্রাস্ট্রাকচার $10 (USD) থেকে শুরু—ফুল স্পিড, কোনো লিমিট নেই
    • NodeCloud-এর ফিচারগুলো:
    • NodeCore: সম্পূর্ণ নিয়ন্ত্রণ চাওয়া সংস্থাগুলোর জন্য ওপেন-সোর্স স্ট্যাক
  • GetBlock (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • 40+ ব্লকচেইন নোডে অ্যাক্সেস
      • প্রতিদিন 40K ফ্রি রিকোয়েস্ট
      • অগণিত API কী
      • 1GB/sec-এ উচ্চ কানেকশন স্পিড
      • ট্রেস+আর্কাইভ
      • অ্যাডভান্সড অ্যানালিটিক্স
      • অটোমেটেড আপডেট
      • টেকনিক্যাল সাপোর্ট
  • InfStones (নতুন ট্যাবে খোলে)

    • ফিচারগুলো
      • ফ্রি টিয়ার অপশন
      • প্রয়োজন অনুযায়ী স্কেল করুন
      • অ্যানালিটিক্স
      • ড্যাশবোর্ড
      • ইউনিক API এন্ডপয়েন্ট
      • ডেডিকেটেড ফুল নোড
      • ডেডিকেটেড ডিপ্লয়মেন্টের জন্য দ্রুত সিঙ্কিং সময়
      • সরাসরি 24/7 সাপোর্ট
      • 50+ ব্লকচেইন নোডে অ্যাক্সেস
  • Infura (নতুন ট্যাবে খোলে)

  • Kaleido (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • ফ্রি স্টার্টার টিয়ার
      • এক-ক্লিকে ইথেরিয়াম নোড ডিপ্লয়মেন্ট
      • কাস্টমাইজেবল ক্লায়েন্ট এবং অ্যালগরিদম (গো ইথেরিয়াম (geth), Quorum এবং বেসু || প্রুফ-অফ-অথরিটি (PoA), IBFT এবং Raft)
      • 500+ অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সার্ভিস API
      • ইথেরিয়াম ট্রানজ্যাকশন সাবমিশনের জন্য RESTful ইন্টারফেস (Apache Kafka ব্যাকড)
      • ইভেন্ট ডেলিভারির জন্য আউটবাউন্ড স্ট্রিম (Apache Kafka ব্যাকড)
      • "অফচেইন" এবং আনুষঙ্গিক সার্ভিসের গভীর কালেকশন (যেমন, দ্বিপাক্ষিক এনক্রিপ্টেড মেসেজিং ট্রান্সপোর্ট)
      • গভর্ন্যান্স এবং রোল-ভিত্তিক অ্যাক্সেস কন্ট্রোল সহ সহজবোধ্য নেটওয়ার্ক অনবোর্ডিং
      • অ্যাডমিনিস্ট্রেটর এবং এন্ড ইউজার উভয়ের জন্য অত্যাধুনিক ইউজার ম্যানেজমেন্ট
      • অত্যন্ত স্কেলেবল, স্থিতিস্থাপক, এন্টারপ্রাইজ-গ্রেড ইনফ্রাস্ট্রাকচার
      • ক্লাউড HSM প্রাইভেট কী ম্যানেজমেন্ট
      • ইথেরিয়াম মেইননেট টিথারিং
      • ISO 27k এবং SOC 2, Type 2 সার্টিফিকেশন
      • ডায়নামিক রানটাইম কনফিগারেশন (যেমন, ক্লাউড ইন্টিগ্রেশন যোগ করা, নোড ইনগ্রেস পরিবর্তন করা ইত্যাদি)
      • মাল্টি-ক্লাউড, মাল্টি-রিজিয়ন এবং হাইব্রিড ডিপ্লয়মেন্ট অর্কেস্ট্রেশনের জন্য সাপোর্ট
      • সহজ প্রতি ঘণ্টার SaaS-ভিত্তিক মূল্য নির্ধারণ
      • SLA এবং 24x7 সাপোর্ট
  • Lava Network (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • ফ্রি টেস্টনেট ব্যবহার
      • উচ্চ আপটাইমের জন্য বিকেন্দ্রীকৃত রিডানডেন্সি
      • ওপেন-সোর্স
      • সম্পূর্ণ বিকেন্দ্রীকৃত SDK
      • Ethers.js ইন্টিগ্রেশন
      • সহজবোধ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন্টারফেস
      • ঐক্যমত-ভিত্তিক ডেটা ইন্টিগ্রিটি
      • মাল্টি-চেইন সাপোর্ট
  • Moralis (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • ফ্রি শেয়ার্ড নোড
      • ফ্রি শেয়ার্ড আর্কাইভ নোড
      • গোপনীয়তা-কেন্দ্রিক (নো লগ পলিসি)
      • ক্রস চেইন সাপোর্ট
      • প্রয়োজন অনুযায়ী স্কেল করুন
      • ড্যাশবোর্ড
      • ইউনিক ইথেরিয়াম SDK
      • ইউনিক API এন্ডপয়েন্ট
      • সরাসরি, টেকনিক্যাল সাপোর্ট
  • NodeReal MegaNode (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • নির্ভরযোগ্য, দ্রুত এবং স্কেলেবল RPC API সার্ভিস
      • Web3 ডেভেলপারদের জন্য উন্নত API
      • মাল্টি-চেইন সাপোর্ট
      • বিনামূল্যে শুরু করুন
  • NodeFlare (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • ইথেরিয়াম, Base, আরবিট্রাম One এবং Nova, অপটিমিজম, Linea এবং Unichain সহ 23টি EVM চেইন
      • নিকটতম সুস্থ নোডে স্বয়ংক্রিয় ফেইলওভার সহ 5টি অঞ্চল (ইউরোপ, ইউকে, এশিয়া, ইউএস-ইস্ট, ইউএস-ওয়েস্ট)
      • ফ্রি পাবলিক এন্ডপয়েন্ট (কোনো API কী নেই) + প্রতি মাসে 3M কম্পিউট ইউনিট সহ ফ্রি প্ল্যান
      • কম্পিউট ইউনিট বিলিং — আপনি যা ব্যবহার করেন শুধুমাত্র তার জন্যই পেমেন্ট করুন, ভারী কলগুলোর খরচ বেশি
      • পেইড প্ল্যানগুলোতে কোনো থ্রটলিং নেই
  • NOWNodes (নতুন ট্যাবে খোলে)

    • ফিচারগুলো
      • 50+ ব্লকচেইন নোডে অ্যাক্সেস
      • ফ্রি API কী
      • ব্লক এক্সপ্লোরার
      • API রেসপন্স টাইম ⩽ 1 সেকেন্ড
      • 24/7 সাপোর্ট টিম
      • পার্সোনাল অ্যাকাউন্ট ম্যানেজার
      • শেয়ার্ড, আর্কাইভ, ব্যাকআপ এবং ডেডিকেটেড নোড
  • Pocket Network (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • বিকেন্দ্রীকৃত RPC প্রোটোকল এবং মার্কেটপ্লেস
      • প্রতিদিন 1M রিকোয়েস্ট ফ্রি টিয়ার (প্রতি এন্ডপয়েন্ট, সর্বোচ্চ 2টি)
      • Pre-Stake+ প্রোগ্রাম (যদি আপনার প্রতিদিন 1M-এর বেশি রিকোয়েস্টের প্রয়োজন হয়)
      • 15+ ব্লকচেইন সাপোর্টেড
      • অ্যাপ্লিকেশন সার্ভ করার জন্য POKT উপার্জনকারী 6400+ নোড
      • আর্কাইভাল নোড, ট্রেসিং সহ আর্কাইভাল নোড এবং টেস্টনেট নোড সাপোর্ট
      • ইথেরিয়াম মেইননেট নোড ক্লায়েন্ট বৈচিত্র্য
      • কোনো সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলিওর নেই
      • জিরো ডাউনটাইম
      • সাশ্রয়ী নিয়ার-জিরো টোকেনোমিক্স (নেটওয়ার্ক ব্যান্ডউইথের জন্য একবার POKT স্টেক করুন)
      • কোনো মাসিক সাঙ্ক কস্ট নেই, আপনার ইনফ্রাস্ট্রাকচারকে সম্পদে পরিণত করুন
      • প্রোটোকলে বিল্ট-ইন লোড-ব্যালেন্সিং
      • আপনার প্রয়োজন অনুযায়ী প্রতিদিন রিকোয়েস্টের সংখ্যা এবং প্রতি ঘণ্টায় নোড অসীমভাবে স্কেল করুন
      • সবচেয়ে গোপনীয়তা-বান্ধব, সেন্সরশিপ-প্রতিরোধী বিকল্প
      • হ্যান্ডস-অন ডেভেলপার সাপোর্ট
      • Pocket Portal (নতুন ট্যাবে খোলে) ড্যাশবোর্ড এবং অ্যানালিটিক্স
  • QuickNode (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • 24/7 টেকনিক্যাল সাপোর্ট এবং ডেভ ডিসকর্ড কমিউনিটি
      • জিও-ব্যালেন্সড, মাল্টি ক্লাউড/মেটাল, লো-ল্যাটেন্সি নেটওয়ার্ক
      • মাল্টিচেইন সাপোর্ট (অপটিমিজম, আরবিট্রাম, পলিগন + আরও 11টি)
      • গতি এবং স্থিতিশীলতার জন্য মিডল-লেয়ার (কল রাউটিং, ক্যাশে, ইনডেক্সিং)
      • ওয়েবহুকের মাধ্যমে স্মার্ট-কন্ট্রাক্ট মনিটরিং
      • সহজবোধ্য ড্যাশবোর্ড, অ্যানালিটিক্স স্যুট, RPC কম্পোজার
      • অ্যাডভান্সড সিকিউরিটি ফিচার (JWT, মাস্কিং, হোয়াইটলিস্টিং)
      • NFT ডেটা এবং অ্যানালিটিক্স API
      • SOC2 সার্টিফাইড (নতুন ট্যাবে খোলে)
      • ডেভেলপার থেকে এন্টারপ্রাইজগুলোর জন্য উপযুক্ত
  • Rivet (নতুন ট্যাবে খোলে)

  • SenseiNode (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • ডেডিকেটেড এবং শেয়ার্ড নোড
      • ড্যাশবোর্ড
      • ল্যাটিন আমেরিকার বিভিন্ন লোকেশন জুড়ে একাধিক হোস্টিং প্রোভাইডারে AWS-এর বাইরে হোস্টিং
      • প্রিজম এবং লাইটহাউস ক্লায়েন্ট
  • SettleMint (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • ফ্রি ট্রায়াল
      • প্রয়োজন অনুযায়ী স্কেল করুন
      • GraphQL সাপোর্ট
      • RPC এবং WSS এন্ডপয়েন্ট
      • ডেডিকেটেড ফুল নোড
      • ব্রিং ইওর ক্লাউড
      • অ্যানালিটিক্স টুল
      • ড্যাশবোর্ড
      • প্রতি ঘণ্টার ভিত্তিতে মূল্য নির্ধারণ
      • সরাসরি সাপোর্ট
  • Tenderly (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • প্রতি মাসে 25 মিলিয়ন Tenderly ইউনিট সহ ফ্রি টিয়ার
      • ঐতিহাসিক ডেটাতে ফ্রি অ্যাক্সেস
      • 8 গুণ পর্যন্ত দ্রুত রিড-হেভি ওয়ার্কলোড
      • 100% সামঞ্জস্যপূর্ণ রিড অ্যাক্সেস
      • জেসন-আরপিসি এন্ডপয়েন্ট
      • UI-ভিত্তিক RPC রিকোয়েস্ট বিল্ডার এবং রিকোয়েস্ট প্রিভিউ
      • Tenderly-এর ডেভেলপমেন্ট, ডিবাগিং এবং টেস্টিং টুলের সাথে নিবিড়ভাবে ইন্টিগ্রেটেড
      • ট্রানজ্যাকশন সিমুলেশন
      • ইউসেজ অ্যানালিটিক্স এবং ফিল্টারিং
      • সহজ অ্যাক্সেস কী ম্যানেজমেন্ট
      • চ্যাট, ইমেইল এবং ডিসকর্ডের মাধ্যমে ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং সাপোর্ট
  • Tokenview (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • 24/7 টেকনিক্যাল সাপোর্ট এবং ডেভ টেলিগ্রাম কমিউনিটি
      • মাল্টিচেইন সাপোর্ট (বিটকয়েন, ইথেরিয়াম, Tron, BNB Smart Chain, ইথেরিয়াম ক্লাসিক)
      • RPC এবং WSS উভয় এন্ডপয়েন্টই ব্যবহারের জন্য উন্মুক্ত
      • আর্কাইভ ডেটা API-তে আনলিমিটেড অ্যাক্সেস
      • রিকোয়েস্ট এক্সপ্লোরার এবং মেমপুল ওয়াচার সহ ড্যাশবোর্ড
      • NFT ডেটা API এবং ওয়েবহুক নোটিফাই
      • ক্রিপ্টোতে পেমেন্ট করুন
      • অতিরিক্ত বিহেভিয়ার রিকোয়ারমেন্টের জন্য এক্সটার্নাল সাপোর্ট
  • Watchdata (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • ডেটা নির্ভরযোগ্যতা
      • কোনো ডাউনটাইম ছাড়াই নিরবচ্ছিন্ন কানেকশন
      • প্রসেস অটোমেশন
      • ফ্রি ট্যারিফ
      • যেকোনো ব্যবহারকারীর জন্য উপযুক্ত উচ্চ লিমিট
      • বিভিন্ন নোডের জন্য সাপোর্ট
      • রিসোর্স স্কেলিং
      • উচ্চ প্রসেসিং স্পিড
  • ZMOK (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • সার্ভিস হিসেবে ফ্রন্ট-রানিং
      • সার্চ/ফিল্টারিং মেথড সহ গ্লোবাল ট্রানজ্যাকশন মেমপুল
      • ট্রানজ্যাকশন পাঠানোর জন্য আনলিমিটেড TX ফি এবং অসীম গ্যাস
      • নতুন ব্লক পাওয়া এবং ব্লকচেইন পড়ার দ্রুততম উপায়
      • প্রতি API কলে সেরা মূল্যের গ্যারান্টি
  • Zeeve (নতুন ট্যাবে খোলে)

    • ডকুমেন্টেশন (নতুন ট্যাবে খোলে)
    • ফিচারগুলো
      • এন্টারপ্রাইজ-গ্রেড নো-কোড অটোমেশন প্ল্যাটফর্ম যা ব্লকচেইন নোড এবং নেটওয়ার্কগুলোর ডিপ্লয়মেন্ট, মনিটরিং এবং ম্যানেজমেন্ট প্রদান করে
      • 30+ সাপোর্টেড প্রোটোকল এবং ইন্টিগ্রেশন, এবং আরও যোগ করা হচ্ছে
      • রিয়েল-ওয়ার্ল্ড ইউজ কেসের জন্য বিকেন্দ্রীকৃত স্টোরেজ, বিকেন্দ্রীভূত পরিচয় (ডিআইডি) এবং ব্লকচেইন লেজার ডেটা API-এর মতো ভ্যালু অ্যাডেড Web3 ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস
      • 24/7 সাপোর্ট এবং প্রোঅ্যাকটিভ মনিটরিং সব সময় নোডগুলোর সুস্থতা নিশ্চিত করে।
      • RPC এন্ডপয়েন্টগুলো API-তে অথেনটিকেটেড অ্যাক্সেস, সহজবোধ্য ড্যাশবোর্ড এবং অ্যানালিটিক্স সহ ঝামেলামুক্ত ম্যানেজমেন্ট অফার করে।
      • ম্যানেজড ক্লাউড এবং ব্রিং ইওর ওন ক্লাউড উভয় অপশনই প্রদান করে এবং AWS, Azure, Google Cloud, Digital Ocean এবং অন-প্রিমাইসের মতো সমস্ত প্রধান ক্লাউড প্রোভাইডারকে সাপোর্ট করে।
      • আমরা প্রতিবার আপনার ব্যবহারকারীর নিকটতম নোডে হিট করার জন্য ইন্টেলিজেন্ট রাউটিং ব্যবহার করি

আরও পড়ুন