বিকন চেইন কী?
বিকন চেইন হলো 2020 সালে চালু হওয়া মূল প্রুফ-অফ-স্টেক ব্লকচেইন এর নাম। Ethereum মেইননেট-এ এটি চালু করার আগে প্রুফ-অফ-স্টেক কনসেন্সাস লজিকটি সঠিক এবং টেকসই কিনা তা নিশ্চিত করার জন্য এটি তৈরি করা হয়েছিল। তাই, এটি মূল প্রুফ-অফ-ওয়ার্ক ইথিরিয়ামের পাশাপাশি চলত। বিকন চেইন ছিল 'খালি' ব্লকস এর একটি চেইন, কিন্তু ইথিরিয়ামে প্রুফ-অফ-ওয়ার্ক বন্ধ করে প্রুফ-অফ-স্টেক চালু করার জন্য বিকন চেইনকে এক্সিকিউশন ক্লায়েন্ট থেকে লেনদেন এর ডেটা গ্রহণ করতে, সেগুলোকে ব্লকস-এ বান্ডিল করতে এবং তারপর একটি প্রুফ-অফ-স্টেক-ভিত্তিক কনসেন্সাস মেকানিজম ব্যবহার করে সেগুলোকে একটি ব্লকচেইন-এ সংগঠিত করার নির্দেশ দেওয়ার প্রয়োজন ছিল। একই সময়ে, মূল ইথিরিয়াম ক্লায়েন্ট তাদের মাইনিং, ব্লক প্রোপাগেশন এবং কনসেন্সাস লজিক বন্ধ করে দেয় এবং সেগুলোর দায়িত্ব বিকন চেইনকে হস্তান্তর করে। এই ঘটনাটি দ্য মার্জ নামে পরিচিত ছিল। দ্য মার্জ সম্পন্ন হওয়ার পর, আর দুটি ব্লকচেইন ছিল না। এর পরিবর্তে, শুধুমাত্র একটি প্রুফ-অফ-স্টেক ইথিরিয়াম ছিল, যার জন্য এখন প্রতি নোড-এ দুটি ভিন্ন ক্লায়েন্ট প্রয়োজন। বিকন চেইন এখন কনসেন্সাস লেয়ার, যা কনসেন্সাস ক্লায়েন্ট এর একটি পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক এবং এটি ব্লক গসিপ ও কনসেন্সাস লজিক পরিচালনা করে, অন্যদিকে মূল ক্লায়েন্টগুলো এক্সিকিউশন লেয়ার গঠন করে, যা লেনদেন গসিপ ও এক্সিকিউট করা এবং ইথিরিয়ামের স্টেট পরিচালনা করার জন্য দায়ী। এই দুটি লেয়ার ইঞ্জিন এপিআই (Engine API) ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে।
বিকন চেইন কী করে?
বিকন চেইন হলো একাউন্ট এর একটি লেজার এর নাম যা ইথিরিয়াম স্টেকার দের নেটওয়ার্ক পরিচালনা ও সমন্বয় করত, এর আগে যে সেই স্টেকাররা আসল ইথিরিয়াম ব্লকস ভ্যালিডেট করা শুরু করে। এটি লেনদেন প্রক্রিয়া করে না বা স্মার্ট কন্ট্রাক্ট ইন্টারঅ্যাকশন পরিচালনা করে না কারণ এটি এক্সিকিউশন লেয়ার-এ করা হচ্ছে। বিকন চেইন ব্লক এবং এটেস্টেশন পরিচালনা, ফর্ক চয়েস এ্যালগরিদম চালানো এবং পুরস্কার ও জরিমানা পরিচালনার মতো বিষয়গুলোর জন্য দায়ী। আমাদের নোড আর্কিটেকচার পেজে আরও পড়ুন।
বিকন চেইনের প্রভাব
স্টেকিং চালু করা
বিকন চেইন ইথিরিয়ামে প্রুফ-অফ-স্টেক চালু করেছে। এটি ইথিরিয়ামকে সুরক্ষিত রাখে এবং এই প্রক্রিয়ায় ভ্যালিডেটরস আরও ETH উপার্জন করে। বাস্তবে, স্টেকিং এর সাথে ভ্যালিডেটর সফটওয়্যার সক্রিয় করার জন্য ETH স্টেকিং জড়িত। একজন স্টেকার হিসেবে, আপনি এমন সফটওয়্যার চালান যা চেইনে নতুন ব্লকস তৈরি এবং ভ্যালিডেট করে।
স্টেকিং অনেকটা মাইনিং এর মতোই উদ্দেশ্য পূরণ করে, তবে এটি অনেক দিক থেকে আলাদা। মাইনিং এর জন্য শক্তিশালী হার্ডওয়্যার এবং শক্তি খরচের আকারে বড় অগ্রিম ব্যয়ের প্রয়োজন ছিল, যার ফলে ইকোনোমি অফ স্কেল তৈরি হয় এবং সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীকরণকে উৎসাহিত করে। মাইনিং এর ক্ষেত্রে জামানত হিসেবে সম্পদ লক করার কোনো প্রয়োজনীয়তা ছিল না, যা কোনো আক্রমণের পর খারাপ কাজ করা ব্যক্তিদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে প্রটোকল এর ক্ষমতাকে সীমিত করে।
প্রুফ-অফ-ওয়ার্ক এর তুলনায় প্রুফ-অফ-স্টেক এ রূপান্তর ইথিরিয়ামকে উল্লেখযোগ্যভাবে আরও সুরক্ষিত এবং ডিসেন্ট্রালাইজড করেছে। যত বেশি মানুষ নেটওয়ার্ক এ অংশগ্রহণ করবে, এটি তত বেশি ডিসেন্ট্রালাইজড এবং আক্রমণ থেকে নিরাপদ হবে।
শার্ডিং এর জন্য প্রস্তুতি
বিকন চেইন মূল ইথিরিয়াম মেইননেট এর সাথে মার্জ হওয়ার পর থেকে, ইথিরিয়াম কমিউনিটি নেটওয়ার্ক স্কেলিং এর দিকে নজর দিতে শুরু করেছে।
প্রুফ-অফ-স্টেক এর সুবিধা হলো যে কোনো নির্দিষ্ট সময়ে সমস্ত অনুমোদিত ব্লক প্রডিউসারদের একটি রেজিস্ট্রি থাকে, যাদের প্রত্যেকের স্টেক এ ETH থাকে। এই রেজিস্ট্রিটি ভাগ করে কাজ করার ক্ষমতা তৈরি করে এবং নির্দিষ্ট নেটওয়ার্ক দায়িত্বগুলোকে নির্ভরযোগ্যভাবে বিভক্ত করার পথ প্রশস্ত করে।
এই দায়িত্বটি প্রুফ-অফ-ওয়ার্ক এর বিপরীত, যেখানে মাইনারদের নেটওয়ার্ক এর প্রতি কোনো বাধ্যবাধকতা নেই এবং তারা কোনো প্রতিক্রিয়া ছাড়াই তাৎক্ষণিকভাবে মাইনিং বন্ধ করতে এবং তাদের নোড সফটওয়্যার স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে। পরিচিত ব্লক প্রপোজার দের কোনো রেজিস্ট্রি নেই এবং নিরাপদে নেটওয়ার্ক দায়িত্বগুলো বিভক্ত করার কোনো নির্ভরযোগ্য উপায়ও নেই।
আপগ্রেডগুলোর মধ্যে সম্পর্ক
ইথিরিয়াম আপগ্রেডগুলো সবই কিছুটা পরস্পর সম্পর্কিত। তাই চলুন দেখে নিই কীভাবে বিকন চেইন অন্যান্য আপগ্রেডগুলোকে প্রভাবিত করে।
বিকন চেইন এবং দ্য মার্জ
প্রথমে, বিকন চেইন ইথিরিয়াম মেইননেট থেকে আলাদাভাবে বিদ্যমান ছিল, কিন্তু 2022 সালে সেগুলোকে মার্জ করা হয়েছিল।
দ্য মার্জশার্ডস এবং বিকন চেইন
শার্ডিং শুধুমাত্র একটি প্রুফ-অফ-স্টেক কনসেন্সাস মেকানিজম এর মাধ্যমেই নিরাপদে ইথিরিয়াম ইকোসিস্টেমে প্রবেশ করতে পারে। বিকন চেইন স্টেকিং চালু করেছে, যা মেইননেট এর সাথে 'মার্জ' হয়েছে, যা ইথিরিয়ামকে আরও স্কেলিং করতে সাহায্য করার জন্য শার্ডিং এর পথ প্রশস্ত করেছে।
শার্ড চেইনআরও পড়ুন
পেজ সর্বশেষ আপডেট: ১১ মার্চ, ২০২৬
