মূল কন্টেন্টে যান

পেজ সর্বশেষ আপডেট করা হয়েছে: ১৪ এপ্রিল, ২০২৫

ক্যানকুন-ডেনেব (ডেনকুন)

ক্যানকুন-ডেনেব (ডেনকুন) হলো ইথিরিয়াম নেটওয়ার্ক এর একটি আপগ্রেড, যা প্রোটো-ড্যাঙ্কশার্ডিং (EIP-4844) চালু করে এবং সস্তা রোলআপ স্টোরেজের জন্য অস্থায়ী ডেটা ব্লবস (blobs) নিয়ে আসে।

একটি নতুন লেনদেন ধরন রোলআপ প্রোভাইডারদের "ব্লবস" নামে পরিচিত জায়গায় আরও সাশ্রয়ীভাবে ডেটা সংরক্ষণ করতে সক্ষম করে। ব্লবস নেটওয়ার্ক এ প্রায় 18 দিনের জন্য (আরও সঠিকভাবে, 4096 ) উপলব্ধ থাকার নিশ্চয়তা দেয়। এই সময়ের পরে, নেটওয়ার্ক থেকে ব্লবস মুছে ফেলা হয়, তবে অ্যাপ্লিকেশনগুলো এখনও প্রুফ ব্যবহার করে তাদের ডেটার বৈধতা যাচাই করতে পারে।

এটি উল্লেখযোগ্যভাবে রোলআপস এর খরচ কমায়, চেইনের বৃদ্ধি সীমিত করে এবং নিরাপত্তা ও নোড অপারেটরদের একটি ডিসেন্ট্রালাইজড সেট বজায় রেখে আরও বেশি ব্যবহারকারীকে সমর্থন করতে সাহায্য করে।

প্রোটো-ড্যাঙ্কশার্ডিংয়ের কারণে রোলআপস কবে থেকে কম ফি প্রতিফলিত করবে বলে আমরা আশা করতে পারি?

  • এই আপগ্রেডটি 269568 এপোক-এ, 13-Mar-2024 তারিখ 13:55PM (UTC)-এ চালু হয়েছে
  • Arbitrum বা Optimism-এর মতো সমস্ত প্রধান রোলআপ প্রোভাইডাররা ইঙ্গিত দিয়েছে যে আপগ্রেডের পরপরই ব্লবস সমর্থিত হবে
  • প্রতিটি রোলআপ সমর্থনের সময়সীমা ভিন্ন হতে পারে, কারণ নতুন ব্লব স্পেসের সুবিধা নিতে প্রতিটি প্রোভাইডারকে তাদের সিস্টেম আপডেট করতে হবে

হার্ড ফর্ক এর পরে কীভাবে ETH রূপান্তর করা যায়?

  • আপনার ETH-এর জন্য কোনো পদক্ষেপের প্রয়োজন নেই: ইথিরিয়াম ডেনকুন আপগ্রেডের পর, আপনার ETH রূপান্তর বা আপগ্রেড করার কোনো প্রয়োজন নেই। আপনার একাউন্ট ব্যালেন্স একই থাকবে এবং আপনার কাছে বর্তমানে থাকা ETH হার্ড ফর্ক এর পরেও তার বিদ্যমান রূপে অ্যাক্সেসযোগ্য থাকবে।
  • স্ক্যাম থেকে সাবধান! যে কেউ আপনাকে আপনার ETH "আপগ্রেড" করার নির্দেশ দিলে সে আপনার সাথে প্রতারণা করার চেষ্টা করছে। এই আপগ্রেড সম্পর্কিত আপনার কিছুই করার প্রয়োজন নেই। আপনার সম্পদ সম্পূর্ণ অক্ষত থাকবে। মনে রাখবেন, সচেতন থাকাই স্ক্যামের বিরুদ্ধে সেরা প্রতিরক্ষা।

স্ক্যাম চেনা এবং এড়ানো সম্পর্কে আরও জানুন

ডেনকুন নেটওয়ার্ক আপগ্রেড কোন সমস্যার সমাধান করছে?

ডেনকুন মূলত নেটওয়ার্ক এর ডিসেন্ট্রালাইজেশন বজায় রেখে সাশ্রয়ী ফি সহ স্কেলেবিলিটি (আরও বেশি ব্যবহারকারী এবং আরও বেশি লেনদেন পরিচালনা করা) নিয়ে কাজ করে।

ইথিরিয়াম কমিউনিটি এর বৃদ্ধির জন্য একটি "রোলআপ-কেন্দ্রিক" পদ্ধতি গ্রহণ করেছে, যা লেয়ার ২ রোলআপস কে নিরাপদে আরও বেশি ব্যবহারকারীকে সমর্থন করার প্রাথমিক মাধ্যম হিসেবে স্থান দেয়।

রোলআপ নেটওয়ার্ক গুলো মেইননেট থেকে আলাদাভাবে লেনদেন এর প্রসেসিং (বা "এক্সিকিউশন") পরিচালনা করে এবং তারপর রেকর্ড রাখার জন্য মেইননেট এ একটি ক্রিপ্টোগ্রাফিক প্রুফ এবং/অথবা ফলাফলের সংকুচিত লেনদেন ডেটা প্রকাশ করে। এই প্রুফগুলো সংরক্ষণ করতে একটি খরচ বহন করতে হয় ( আকারে), যা প্রোটো-ড্যাঙ্কশার্ডিংয়ের আগে সমস্ত নেটওয়ার্ক নোড অপারেটরদের স্থায়ীভাবে সংরক্ষণ করতে হতো, যা এটিকে একটি ব্যয়বহুল কাজ করে তুলেছিল।

ডেনকুন আপগ্রেডে প্রোটো-ড্যাঙ্কশার্ডিংয়ের প্রবর্তন এই প্রুফগুলোর জন্য সস্তা ডেটা স্টোরেজ যোগ করে, যেখানে নোড অপারেটরদের এই ডেটা শুধুমাত্র প্রায় 18 দিনের জন্য সংরক্ষণ করতে হয়, যার পরে হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা বৃদ্ধি রোধ করতে ডেটা নিরাপদে মুছে ফেলা যায়। যেহেতু রোলআপস এর সাধারণত 7 দিনের একটি উত্তোলনের সময়কাল থাকে, তাই এই সময়কালের জন্য L1-এ ব্লবস উপলব্ধ থাকা পর্যন্ত তাদের নিরাপত্তা মডেল অপরিবর্তিত থাকে। 18 দিনের প্রুনিং উইন্ডো এই সময়কালের জন্য একটি উল্লেখযোগ্য বাফার প্রদান করে।

ইথিরিয়াম স্কেলিং সম্পর্কে আরও জানুন

পুরানো ব্লব ডেটা কীভাবে অ্যাক্সেস করা হয়?

যদিও সাধারণ ইথিরিয়াম নোড গুলো সর্বদা নেটওয়ার্ক এর বর্তমান স্টেট ধরে রাখবে, ঐতিহাসিক ব্লব ডেটা এর প্রবর্তনের প্রায় 18 দিন পরে বাতিল করা যেতে পারে। এই ডেটা বাতিল করার আগে, ইথিরিয়াম নিশ্চিত করে যে এটি সমস্ত নেটওয়ার্ক অংশগ্রহণকারীদের কাছে উপলব্ধ করা হয়েছে, যার জন্য সময় দেওয়া হয়:

  • আগ্রহী পক্ষগুলোর ডেটা ডাউনলোড এবং সংরক্ষণ করার জন্য।
  • সমস্ত রোলআপ চ্যালেঞ্জ পিরিয়ড সম্পন্ন করার জন্য।
  • রোলআপ লেনদেন চূড়ান্ত করার জন্য।

ঐতিহাসিক ব্লব ডেটা বিভিন্ন কারণে কাঙ্ক্ষিত হতে পারে এবং বেশ কয়েকটি ডিসেন্ট্রালাইজড প্রটোকল ব্যবহার করে সংরক্ষণ এবং অ্যাক্সেস করা যেতে পারে:

  • থার্ড-পার্টি ইনডেক্সিং প্রটোকল, যেমন The Graph, ক্রিপ্টো-অর্থনৈতিক মেকানিজম দ্বারা উৎসাহিত নোড অপারেটরদের একটি ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক এর মাধ্যমে এই ডেটা সংরক্ষণ করে।
  • BitTorrent হলো একটি ডিসেন্ট্রালাইজড প্রটোকল যেখানে স্বেচ্ছাসেবকরা এই ডেটা ধরে রাখতে এবং অন্যদের কাছে বিতরণ করতে পারে।
  • ইথিরিয়াম পোর্টাল নেটওয়ার্ক-এর লক্ষ্য হলো BitTorrent-এর মতো অংশগ্রহণকারীদের মধ্যে ডেটা বিতরণ করে নোড অপারেটরদের একটি ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক এর মাধ্যমে সমস্ত ইথিরিয়াম ডেটায় অ্যাক্সেস প্রদান করা।
  • স্বতন্ত্র ব্যবহারকারীরা ঐতিহাসিক রেফারেন্সের জন্য তাদের ইচ্ছামতো যেকোনো ডেটার নিজস্ব কপি সংরক্ষণ করতে সর্বদা স্বাধীন।
  • রোলআপ প্রোভাইডাররা তাদের রোলআপের ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে এই ডেটা সংরক্ষণ করতে উৎসাহিত হয়।
  • ব্লক এক্সপ্লোরার সাধারণত আর্কাইভাল নোডগুলো চালায় যা সহজ ঐতিহাসিক রেফারেন্সের জন্য এই সমস্ত তথ্য ইনডেক্স এবং সংরক্ষণ করে, যা ব্যবহারকারীদের কাছে একটি ওয়েব ইন্টারফেসের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য।

এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ঐতিহাসিক স্টেট পুনরুদ্ধার করা একটি 1-of-N ট্রাস্ট মডেলে কাজ করে। এর মানে হলো নেটওয়ার্ক এর বর্তমান স্টেট ব্যবহার করে এর সঠিকতা যাচাই করার জন্য আপনার শুধুমাত্র একটি বিশ্বস্ত উৎস থেকে ডেটা প্রয়োজন।

এই আপগ্রেডটি বৃহত্তর ইথিরিয়াম রোডম্যাপ এ কীভাবে অবদান রাখে?

প্রোটো-ড্যাঙ্কশার্ডিং ড্যাঙ্কশার্ডিং-এর সম্পূর্ণ বাস্তবায়নের মঞ্চ তৈরি করে। ড্যাঙ্কশার্ডিং নোড অপারেটরদের মধ্যে রোলআপ ডেটার স্টোরেজ বিতরণ করার জন্য ডিজাইন করা হয়েছে, যাতে প্রতিটি অপারেটরকে মোট ডেটার শুধুমাত্র একটি ছোট অংশ পরিচালনা করতে হয়। এই বিতরণ প্রতি ব্লক এ ডেটা ব্লবসের সংখ্যা বাড়াবে, যা আরও বেশি ব্যবহারকারী এবং লেনদেন পরিচালনা করার জন্য ইথিরিয়াম স্কেলিং এর জন্য অপরিহার্য।

একটি ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক বজায় রেখে সাশ্রয়ী ফি এবং আরও উন্নত অ্যাপ্লিকেশন সহ ইথিরিয়ামে বিলিয়ন বিলিয়ন ব্যবহারকারীকে সমর্থন করার জন্য এই স্কেলেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবর্তনগুলো ছাড়া, নোড অপারেটরদের জন্য হার্ডওয়্যারের চাহিদা বেড়ে যাবে, যার ফলে ক্রমশ ব্যয়বহুল সরঞ্জামের প্রয়োজন হবে। এটি ছোট অপারেটরদের বাজার থেকে ছিটকে দিতে পারে, যার ফলে কয়েকটি বড় অপারেটরের মধ্যে নেটওয়ার্ক নিয়ন্ত্রণের ঘনত্ব তৈরি হবে, যা ডিসেন্ট্রালাইজেশনের নীতির পরিপন্থী।

এই আপগ্রেড কি সমস্ত ইথিরিয়াম কনসেন্সাস এবং ভ্যালিডেটর ক্লায়েন্টদের প্রভাবিত করে?

হ্যাঁ, প্রোটো-ড্যাঙ্কশার্ডিং (EIP-4844)-এর জন্য এক্সিকিউশন ক্লায়েন্ট এবং কনসেন্সাস ক্লায়েন্ট উভয়েরই আপডেট প্রয়োজন। সমস্ত প্রধান ইথিরিয়াম ক্লায়েন্ট আপগ্রেড সমর্থনকারী সংস্করণ প্রকাশ করেছে। আপগ্রেড-পরবর্তী ইথিরিয়াম নেটওয়ার্ক এর সাথে সিঙ্ক্রোনাইজেশন বজায় রাখতে, নোড অপারেটরদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা একটি সমর্থিত ক্লায়েন্ট সংস্করণ চালাচ্ছেন। মনে রাখবেন যে ক্লায়েন্ট রিলিজ সম্পর্কে তথ্য সময়-সংবেদনশীল, এবং ব্যবহারকারীদের সবচেয়ে বর্তমান বিবরণের জন্য সর্বশেষ আপডেটগুলো দেখা উচিত। সমর্থিত ক্লায়েন্ট রিলিজের বিস্তারিত দেখুন (opens in a new tab)

কনসেন্সাস ক্লায়েন্ট গুলো ভ্যালিডেটর সফ্টওয়্যার পরিচালনা করে, যা আপগ্রেডটি সামঞ্জস্য করার জন্য আপডেট করা হয়েছে।

ক্যানকুন-ডেনেব (ডেনকুন) কীভাবে ইথিরিয়াম টেস্টনেট গুলোকে প্রভাবিত করে?

  • ডেভনেটস, Sepolia এবং Holesky সবগুলোই ডেনকুন আপগ্রেডের মধ্য দিয়ে গেছে এবং প্রোটো-ড্যাঙ্কশার্ডিং সম্পূর্ণভাবে কাজ করছে
  • রোলআপ ডেভেলপাররা EIP-4844 টেস্টিংয়ের জন্য এই নেটওয়ার্ক গুলো ব্যবহার করতে পারে
  • বেশিরভাগ ব্যবহারকারী প্রতিটি টেস্টনেট এর এই পরিবর্তনের দ্বারা সম্পূর্ণভাবে প্রভাবিত হবেন না

L2-এর সমস্ত লেনদেন কি এখন অস্থায়ী ব্লব স্পেস ব্যবহার করবে, নাকি আপনি বেছে নিতে পারবেন?

ইথিরিয়ামের লেয়ার ২ (L2)-এ রোলআপ লেনদেন এর দুটি ধরনের ডেটা স্টোরেজ ব্যবহার করার বিকল্প রয়েছে: অস্থায়ী ব্লব স্পেস বা স্থায়ী স্মার্ট কন্ট্রাক্ট কলডেটা। ব্লব স্পেস একটি সাশ্রয়ী পছন্দ, যা কম খরচে অস্থায়ী স্টোরেজ প্রদান করে। এটি সমস্ত প্রয়োজনীয় চ্যালেঞ্জ পিরিয়ডের জন্য ডাটা এভেইলএবিলিটি এর নিশ্চয়তা দেয়। অন্যদিকে, স্মার্ট কন্ট্রাক্ট কলডেটা স্থায়ী স্টোরেজ অফার করে তবে এটি বেশি ব্যয়বহুল।

ব্লব স্পেস বা কলডেটা ব্যবহারের মধ্যে সিদ্ধান্তটি মূলত রোলআপ প্রোভাইডারদের দ্বারা নেওয়া হয়। তারা ব্লব স্পেসের বর্তমান চাহিদার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেয়। যদি ব্লব স্পেসের চাহিদা বেশি থাকে, তবে ডেটা সময়মতো পোস্ট করা নিশ্চিত করতে রোলআপস কলডেটা বেছে নিতে পারে।

যদিও ব্যবহারকারীদের জন্য তাদের পছন্দের স্টোরেজ ধরন বেছে নেওয়া তাত্ত্বিকভাবে সম্ভব, রোলআপ প্রোভাইডাররা সাধারণত এই পছন্দটি পরিচালনা করে। ব্যবহারকারীদের এই বিকল্পটি অফার করা জটিলতা বাড়াবে, বিশেষ করে সাশ্রয়ী বান্ডলিং লেনদেন এর ক্ষেত্রে। এই পছন্দ সম্পর্কে নির্দিষ্ট বিবরণের জন্য, ব্যবহারকারীদের পৃথক রোলআপ প্রোভাইডারদের দেওয়া ডকুমেন্টেশন দেখা উচিত।

4844 কি L1 গ্যাস কমাবে?

উল্লেখযোগ্যভাবে নয়। রোলআপ প্রোভাইডারদের ব্যবহারের জন্য একচেটিয়াভাবে ব্লব স্পেসের জন্য একটি নতুন গ্যাস মার্কেট চালু করা হয়েছে। যদিও ব্লবসে রোলআপ ডেটা অফ-লোড করার মাধ্যমে L1-এ ফি কমানো যেতে পারে, এই আপগ্রেডটি মূলত L2 ফি কমানোর ওপর ফোকাস করে। L1 (মেইননেট)-এ ফি কমানো একটি দ্বিতীয়-ক্রমের প্রভাব হিসেবে কিছুটা ঘটতে পারে।

  • L1 গ্যাস হ্রাস রোলআপ প্রোভাইডারদের দ্বারা ব্লব ডেটা গ্রহণ/ব্যবহারের সমানুপাতিক হবে
  • নন-রোলআপ সম্পর্কিত কার্যকলাপ থেকে L1 গ্যাস প্রতিযোগিতামূলক থাকার সম্ভাবনা রয়েছে
  • যে রোলআপস ব্লব স্পেসের ব্যবহার গ্রহণ করে তাদের কম L1 গ্যাস প্রয়োজন হবে, যা নিকট ভবিষ্যতে L1 গ্যাস ফি নিচের দিকে ঠেলে দিতে সাহায্য করবে
  • ব্লব স্পেস এখনও সীমিত, তাই যদি একটি ব্লক এর মধ্যে ব্লবস স্যাচুরেটেড/পূর্ণ হয়ে যায়, তবে রোলআপস কে এই সময়ের মধ্যে তাদের ডেটা স্থায়ী ডেটা হিসেবে পোস্ট করতে হতে পারে, যা L1 এবং L2 গ্যাস প্রাইস বাড়িয়ে দেবে

এটি কি অন্যান্য EVM লেয়ার ১ ব্লকচেইন গুলোতে ফি কমাবে?

না। প্রোটো-ড্যাঙ্কশার্ডিংয়ের সুবিধাগুলো ইথিরিয়াম লেয়ার ২ রোলআপস এর জন্য নির্দিষ্ট যা তাদের প্রুফগুলো লেয়ার ১ (মেইননেট)-এ সংরক্ষণ করে।

শুধুমাত্র ইথিরিয়াম ভার্চুয়াল মেশিন (EVM)-এর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার মানে এই নয় যে একটি নেটওয়ার্ক এই আপগ্রেড থেকে কোনো সুবিধা পাবে। ইথিরিয়াম থেকে স্বাধীনভাবে কাজ করা নেটওয়ার্ক গুলো (EVM সামঞ্জস্যপূর্ণ হোক বা না হোক) ইথিরিয়ামে তাদের ডেটা সংরক্ষণ করে না এবং এই আপগ্রেড থেকে কোনো সুবিধা পাবে না।

লেয়ার ২ রোলআপস সম্পর্কে আরও জানুন

ভিজ্যুয়াল লার্নারদের জন্য আরও কিছু?

_আনলকিং ইথিরিয়ামস স্কেলিং, EIP-4844 — Finematics _

ব্লবস্পেস 101 উইথ ডমোথি — Bankless

আরও পড়ুন

পেজ সর্বশেষ আপডেট: ১৪ এপ্রিল, ২০২৫

এই আর্টিকেলটি কি সহায়ক ছিল?