মূল কন্টেন্টে যান

পেজ সর্বশেষ আপডেট করা হয়েছে: ১১ এপ্রিল, ২০২৪

সিক্রেট লিডার ইলেকশন

বর্তমান প্রুফ-অফ-স্টেক ভিত্তিক কনসেন্সাস মেকানিজম-এ, আসন্ন ব্লক প্রপোজারদের তালিকা পাবলিক থাকে এবং তাদের আইপি (IP) এডড্রেস ম্যাপ করা সম্ভব। এর মানে হলো আক্রমণকারীরা শনাক্ত করতে পারে কোন ভ্যালিডেটরস একটি ব্লক প্রস্তাব করতে যাচ্ছে এবং তাদের ডিনায়াল-অফ-সার্ভিস (DOS) আক্রমণের লক্ষ্যবস্তু বানাতে পারে, যার ফলে তারা সময়মতো তাদের ব্লক প্রস্তাব করতে অক্ষম হয়ে পড়ে।

এটি আক্রমণকারীর জন্য লাভবান হওয়ার সুযোগ তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, n+1 স্লটের জন্য নির্বাচিত একজন ব্লক প্রপোজার n স্লটের প্রপোজারকে DOS আক্রমণ করতে পারে যাতে তারা ব্লক প্রস্তাব করার সুযোগ হারায়। এটি আক্রমণকারী ব্লক প্রপোজারকে উভয় স্লটের MEV বের করে নিতে, অথবা দুটি ব্লকে বিভক্ত হওয়া উচিত ছিল এমন সমস্ত লেনদেন দখল করে একটিতেই অন্তর্ভুক্ত করতে দেয়, যার ফলে তারা সমস্ত সংশ্লিষ্ট ফি লাভ করে। এটি অত্যাধুনিক প্রাতিষ্ঠানিক ভ্যালিডেটরসদের তুলনায় হোম ভ্যালিডেটরসদের বেশি প্রভাবিত করতে পারে, কারণ প্রাতিষ্ঠানিক ভ্যালিডেটরসরা DOS আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে আরও উন্নত পদ্ধতি ব্যবহার করতে পারে, এবং তাই এটি একটি সেন্ট্রালাইজিং (কেন্দ্রীভূত করার) শক্তি হতে পারে।

এই সমস্যার বেশ কয়েকটি সমাধান রয়েছে। একটি হলো Distributed Validator Technology (opens in a new tab) যার লক্ষ্য হলো একটি ভ্যালিডেটর চালানোর সাথে সম্পর্কিত বিভিন্ন কাজ একাধিক মেশিনে ছড়িয়ে দেওয়া, রিডানডেন্সি সহ, যাতে আক্রমণকারীর পক্ষে একটি নির্দিষ্ট স্লটে ব্লক প্রস্তাব করা প্রতিরোধ করা অনেক কঠিন হয়ে যায়। তবে, সবচেয়ে শক্তিশালী সমাধান হলো সিঙ্গেল সিক্রেট লিডার ইলেকশন (SSLE)

সিঙ্গেল সিক্রেট লিডার ইলেকশন

SSLE-তে, চতুর ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে নিশ্চিত করা হয় যে শুধুমাত্র নির্বাচিত ভ্যালিডেটর জানতে পারে যে তাদের নির্বাচন করা হয়েছে। এটি কাজ করে প্রতিটি ভ্যালিডেটরকে একটি সিক্রেট বা গোপনীয়তার প্রতি কমিটমেন্ট জমা দেওয়ার মাধ্যমে যা তারা সবাই শেয়ার করে। কমিটমেন্টগুলো এমনভাবে শাফল এবং রিকনফিগার করা হয় যাতে কেউ ভ্যালিডেটরসদের সাথে কমিটমেন্টগুলো ম্যাপ করতে না পারে, কিন্তু প্রতিটি ভ্যালিডেটর জানে কোন কমিটমেন্টটি তাদের। এরপর, র‍্যান্ডমভাবে একটি কমিটমেন্ট বেছে নেওয়া হয়। যদি কোনো ভ্যালিডেটর শনাক্ত করে যে তাদের কমিটমেন্টটি বেছে নেওয়া হয়েছে, তবে তারা বুঝতে পারে যে এখন তাদের ব্লক প্রস্তাব করার পালা।

এই ধারণার প্রধান বাস্তবায়নকে বলা হয় Whisk (opens in a new tab)। এটি নিম্নরূপ কাজ করে:

  1. ভ্যালিডেটরস একটি শেয়ার্ড সিক্রেটে কমিট করে। কমিটমেন্ট স্কিমটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি একটি ভ্যালিডেটর পরিচয়ের সাথে আবদ্ধ হতে পারে তবে এটি র‍্যান্ডমাইজডও করা হয় যাতে কোনো তৃতীয় পক্ষ বাইন্ডিংটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে না পারে এবং একটি নির্দিষ্ট কমিটমেন্টকে একটি নির্দিষ্ট ভ্যালিডেটরের সাথে যুক্ত করতে না পারে।
  2. একটি এপোক এর শুরুতে, RANDAO ব্যবহার করে 16,384 জন ভ্যালিডেটরস থেকে কমিটমেন্ট স্যাম্পল করার জন্য র‍্যান্ডমভাবে ভ্যালিডেটরসদের একটি সেট বেছে নেওয়া হয়।
  3. পরবর্তী 8182 স্লটের (1 দিন) জন্য, ব্লক প্রপোজাররা তাদের নিজস্ব প্রাইভেট এন্ট্রপি ব্যবহার করে কমিটমেন্টগুলোর একটি সাবসেট শাফল এবং র‍্যান্ডমাইজ করে।
  4. শাফলিং শেষ হওয়ার পর, কমিটমেন্টগুলোর একটি ক্রমানুসারে তালিকা তৈরি করতে RANDAO ব্যবহার করা হয়। এই তালিকাটি ইথিরিয়াম স্লটগুলোতে ম্যাপ করা হয়।
  5. ভ্যালিডেটরস দেখতে পায় যে তাদের কমিটমেন্ট একটি নির্দিষ্ট স্লটের সাথে যুক্ত, এবং যখন সেই স্লটটি আসে তখন তারা একটি ব্লক প্রস্তাব করে।
  6. এই ধাপগুলোর পুনরাবৃত্তি করা হয় যাতে স্লটগুলোতে কমিটমেন্টগুলোর অ্যাসাইনমেন্ট সর্বদা বর্তমান স্লটের চেয়ে অনেক এগিয়ে থাকে।

এটি আক্রমণকারীদের আগে থেকে জানতে বাধা দেয় যে কোন নির্দিষ্ট ভ্যালিডেটর পরবর্তী ব্লক প্রস্তাব করবে, যা DOS আক্রমণের ক্ষমতা প্রতিরোধ করে।

সিক্রেট নন-সিঙ্গেল লিডার ইলেকশন (SnSLE)

এছাড়াও একটি পৃথক প্রস্তাব রয়েছে যার লক্ষ্য এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে প্রতিটি স্লটে ব্লক প্রস্তাব করার জন্য ভ্যালিডেটরসদের প্রত্যেকের একটি র‍্যান্ডম সুযোগ থাকে, ঠিক যেমন প্রুফ-অফ-ওয়ার্ক এর অধীনে ব্লক প্রস্তাবের সিদ্ধান্ত নেওয়া হতো, যা সিক্রেট নন-সিঙ্গেল লিডার ইলেকশন (SnSLE) নামে পরিচিত। এটি করার একটি সহজ উপায় হলো বর্তমান প্রটোকল-এ ভ্যালিডেটরসদের র‍্যান্ডমভাবে নির্বাচন করতে ব্যবহৃত RANDAO ফাংশনটি ব্যবহার করা। RANDAO-এর ধারণাটি হলো অনেক স্বাধীন ভ্যালিডেটরস দ্বারা জমা দেওয়া হ্যাস মিশ্রিত করে একটি পর্যাপ্ত র‍্যান্ডম সংখ্যা তৈরি করা হয়। SnSLE-তে, এই হ্যাসগুলো পরবর্তী ব্লক প্রপোজার বেছে নিতে ব্যবহার করা যেতে পারে, উদাহরণস্বরূপ সর্বনিম্ন-মানের হ্যাস বেছে নেওয়ার মাধ্যমে। প্রতিটি স্লটে পৃথক ভ্যালিডেটরসদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা টিউন করতে বৈধ হ্যাসগুলোর রেঞ্জ সীমাবদ্ধ করা যেতে পারে। হ্যাসটি অবশ্যই 2^256 * 5 / N-এর চেয়ে কম হতে হবে (যেখানে N = সক্রিয় ভ্যালিডেটরসদের সংখ্যা) তা নিশ্চিত করার মাধ্যমে, প্রতিটি স্লটে যেকোনো পৃথক ভ্যালিডেটরের নির্বাচিত হওয়ার সম্ভাবনা হবে 5/N। এই উদাহরণে, প্রতিটি স্লটে অন্তত একজন প্রপোজার একটি বৈধ হ্যাস তৈরি করার 99.3% সম্ভাবনা থাকবে।

বর্তমান অগ্রগতি

SSLE এবং SnSLE উভয়ই গবেষণা পর্যায়ে রয়েছে। কোনো ধারণার জন্যই এখনও কোনো চূড়ান্ত স্পেসিফিকেশন নেই। SSLE এবং SnSLE হলো প্রতিযোগী প্রস্তাব যা উভয়ই একসাথে বাস্তবায়ন করা সম্ভব নয়। শিপিং করার আগে তাদের আরও গবেষণা ও উন্নয়ন, প্রোটোটাইপিং এবং পাবলিক টেস্টনেট-এ বাস্তবায়ন করা প্রয়োজন।

আরও পড়ুন

পেজ সর্বশেষ আপডেট: ১১ এপ্রিল, ২০২৪

এই আর্টিকেলটি কি সহায়ক ছিল?