ওয়েব3 পরিচিতি
সেন্ট্রালাইজেশন কোটি কোটি মানুষকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে যুক্ত হতে সাহায্য করেছে এবং একটি স্থিতিশীল, শক্তিশালী পরিকাঠামো তৈরি করেছে যার উপর এটি টিকে আছে। একই সাথে, মুষ্টিমেয় কিছু সেন্ট্রালাইজড সত্তা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের বিশাল অংশের উপর আধিপত্য বিস্তার করে আছে, যারা একতরফাভাবে সিদ্ধান্ত নেয় কী করা উচিত এবং কী করা উচিত নয়।
ওয়েব3 (Web3) হলো এই সমস্যার সমাধান। বড় প্রযুক্তি কোম্পানিগুলোর একচেটিয়া ওয়েবের পরিবর্তে, ওয়েব3 ডিসেন্ট্রালাইজেশন গ্রহণ করে এবং এটি এর ব্যবহারকারীদের দ্বারা তৈরি, পরিচালিত এবং মালিকানাধীন। ওয়েব3 কর্পোরেশনের পরিবর্তে ব্যক্তিদের হাতে ক্ষমতা তুলে দেয়। ওয়েব3 সম্পর্কে কথা বলার আগে, চলুন জেনে নিই আমরা কীভাবে এখানে পৌঁছালাম।
প্রারম্ভিক ওয়েব
বেশিরভাগ মানুষ ওয়েবকে আধুনিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করেন—এটি আবিষ্কৃত হয়েছিল এবং তারপর থেকেই এর অস্তিত্ব রয়েছে। তবে, আজ আমরা যে ওয়েবকে চিনি তা প্রাথমিকভাবে কল্পিত ওয়েবের চেয়ে বেশ আলাদা। এটি আরও ভালোভাবে বোঝার জন্য, ওয়েবের সংক্ষিপ্ত ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করা সহায়ক হতে পারে—ওয়েব 1.0 এবং ওয়েব 2.0।
ওয়েব 1.0: রিড-অনলি (1990-2004)
1989 সালে, জেনেভার CERN-এ, টিম বার্নার্স-লি এমন প্রটোকল তৈরিতে ব্যস্ত ছিলেন যা পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে পরিণত হয়। তার ধারণা কী ছিল? এমন উন্মুক্ত, ডিসেন্ট্রালাইজড প্রটোকল তৈরি করা যা পৃথিবীর যেকোনো স্থান থেকে তথ্য আদান-প্রদানের সুযোগ দেয়।
বার্নার্স-লির সৃষ্টির প্রথম সূচনা, যা এখন 'ওয়েব 1.0' নামে পরিচিত, মোটামুটি 1990 থেকে 2004 সালের মধ্যে ঘটেছিল। ওয়েব 1.0 মূলত কোম্পানিগুলোর মালিকানাধীন স্ট্যাটিক ওয়েবসাইট ছিল এবং ব্যবহারকারীদের মধ্যে প্রায় কোনো মিথস্ক্রিয়া ছিল না - ব্যক্তিরা খুব কমই কন্টেন্ট তৈরি করত - যার কারণে এটি রিড-অনলি ওয়েব হিসেবে পরিচিতি লাভ করে।
ওয়েব 2.0: রিড-রাইট (2004-বর্তমান)
ওয়েব 2.0-এর সময়কাল 2004 সালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর উত্থানের মাধ্যমে শুরু হয়েছিল। রিড-অনলির পরিবর্তে, ওয়েব রিড-রাইট হিসেবে বিবর্তিত হয়। কোম্পানিগুলো ব্যবহারকারীদের কন্টেন্ট দেওয়ার পাশাপাশি, ব্যবহারকারীদের তৈরি কন্টেন্ট শেয়ার করার এবং ব্যবহারকারী-থেকে-ব্যবহারকারী মিথস্ক্রিয়ায় যুক্ত হওয়ার প্ল্যাটফর্মও প্রদান করতে শুরু করে। যত বেশি মানুষ অনলাইনে আসতে শুরু করে, মুষ্টিমেয় কিছু শীর্ষ কোম্পানি ওয়েবে তৈরি হওয়া ট্রাফিক এবং ভ্যালুর একটি অসামঞ্জস্যপূর্ণ পরিমাণ নিয়ন্ত্রণ করতে শুরু করে। ওয়েব 2.0 বিজ্ঞাপন-চালিত রেভিনিউ মডেলেরও জন্ম দেয়। যদিও ব্যবহারকারীরা কন্টেন্ট তৈরি করতে পারত, কিন্তু তারা এর মালিক ছিল না বা এর মনিটাইজেশন থেকে কোনো সুবিধা পেত না।
ওয়েব 3.0: রিড-রাইট-ওন
2014 সালে ইথিরিয়াম চালু হওয়ার পরপরই Ethereum সহ-প্রতিষ্ঠাতা গ্যাভিন উড 'ওয়েব 3.0'-এর ধারণাটি প্রবর্তন করেন। গ্যাভিন এমন একটি সমস্যার সমাধান তুলে ধরেন যা অনেক প্রাথমিক ক্রিপ্টো গ্রহণকারীরা অনুভব করেছিলেন: ওয়েবের জন্য খুব বেশি আস্থার প্রয়োজন ছিল। অর্থাৎ, আজ মানুষ যে ওয়েবটি চেনে এবং ব্যবহার করে তার বেশিরভাগই জনসাধারণের সর্বোত্তম স্বার্থে কাজ করার জন্য মুষ্টিমেয় কিছু বেসরকারি কোম্পানির উপর আস্থার উপর নির্ভর করে।
ওয়েব3 কী?
ওয়েব3 একটি নতুন, উন্নত ইন্টারনেটের দৃষ্টিভঙ্গির জন্য একটি সর্বজনীন শব্দ হয়ে উঠেছে। এর মূলে, ওয়েব3 ব্লকচেইন, ক্রিপটোকারেন্সি এবং NFT ব্যবহার করে মালিকানার আকারে ব্যবহারকারীদের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়। টুইটারে 2020 সালের একটি পোস্টে (opens in a new tab) এটি সবচেয়ে ভালোভাবে বলা হয়েছে: ওয়েব1 ছিল রিড-অনলি, ওয়েব2 হলো রিড-রাইট, ওয়েব3 হবে রিড-রাইট-ওন।
ওয়েব3-এর মূল ধারণা
ওয়েব3 কী তার একটি কঠোর সংজ্ঞা দেওয়া চ্যালেঞ্জিং হলেও, কয়েকটি মূল নীতি এর সৃষ্টিকে পরিচালিত করে।
- ওয়েব3 হলো ডিসেন্ট্রালাইজড: ইন্টারনেটের বিশাল অংশ সেন্ট্রালাইজড সত্তা দ্বারা নিয়ন্ত্রিত এবং মালিকানাধীন হওয়ার পরিবর্তে, এর নির্মাতা এবং ব্যবহারকারীদের মধ্যে মালিকানা ডিস্ট্রিবিউটেড হয়।
- ওয়েব3 হলো পারমিশনলেস: ওয়েব3-তে অংশগ্রহণ করার জন্য সবার সমান অধিকার রয়েছে এবং কাউকে বাদ দেওয়া হয় না।
- ওয়েব3-তে নেটিভ পেমেন্ট রয়েছে: এটি ব্যাংক এবং পেমেন্ট প্রসেসরগুলোর সেকেলে পরিকাঠামোর উপর নির্ভর করার পরিবর্তে অনলাইনে অর্থ ব্যয় এবং পাঠানোর জন্য ক্রিপটোকারেন্সি ব্যবহার করে।
- ওয়েব3 হলো ট্রাস্টলেস: এটি বিশ্বস্ত তৃতীয় পক্ষের উপর নির্ভর করার পরিবর্তে ইনসেনটিভ এবং অর্থনৈতিক মেকানিজম ব্যবহার করে কাজ করে।
ওয়েব3 কেন গুরুত্বপূর্ণ?
যদিও ওয়েব3-এর অসাধারণ বৈশিষ্ট্যগুলো বিচ্ছিন্ন নয় এবং সুনির্দিষ্ট ক্যাটাগরিতে খাপ খায় না, তবে সরলতার জন্য আমরা সেগুলোকে আলাদা করার চেষ্টা করেছি যাতে সেগুলো বোঝা সহজ হয়।
মালিকানা
ওয়েব3 আপনাকে অভূতপূর্ব উপায়ে আপনার ডিজিটাল অ্যাসেটের মালিকানা দেয়। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটি ওয়েব2 গেম খেলছেন। আপনি যদি গেমের কোনো আইটেম কেনেন, তবে এটি সরাসরি আপনার একাউন্টের সাথে যুক্ত থাকে। গেম নির্মাতারা যদি আপনার একাউন্ট মুছে ফেলে, তবে আপনি এই আইটেমগুলো হারাবেন। অথবা, আপনি যদি গেম খেলা বন্ধ করে দেন, তবে আপনি আপনার ইন-গেম আইটেমগুলোতে বিনিয়োগ করা ভ্যালু হারাবেন।
ওয়েব3 -এর মাধ্যমে সরাসরি মালিকানার সুযোগ দেয়। কারও, এমনকি গেমের নির্মাতাদেরও আপনার মালিকানা কেড়ে নেওয়ার ক্ষমতা নেই। এবং, আপনি যদি খেলা বন্ধ করে দেন, তবে আপনি উন্মুক্ত বাজারে আপনার ইন-গেম আইটেমগুলো বিক্রি বা ট্রেড করতে পারেন এবং সেগুলোর ভ্যালু পুনরুদ্ধার করতে পারেন। এটি বাস্তবে দেখতে অনচেইন গেমিং এক্সপ্লোর করুন।
সেন্সরশিপ প্রতিরোধ
প্ল্যাটফর্ম এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে ক্ষমতার গতিশীলতা ব্যাপকভাবে ভারসাম্যহীন।
OnlyFans হলো একটি ব্যবহারকারী-তৈরি অ্যাডাল্ট কন্টেন্ট সাইট যেখানে 1 মিলিয়নেরও বেশি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, যাদের অনেকেই প্ল্যাটফর্মটিকে তাদের আয়ের প্রাথমিক উৎস হিসেবে ব্যবহার করে। 2021 সালের আগস্টে, OnlyFans যৌনতাপূর্ণ কন্টেন্ট নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করে। এই ঘোষণা প্ল্যাটফর্মের ক্রিয়েটরদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে, যারা অনুভব করেছিল যে তারা এমন একটি প্ল্যাটফর্মে আয় থেকে বঞ্চিত হচ্ছে যা তারা তৈরি করতে সাহায্য করেছিল। তীব্র প্রতিক্রিয়ার পর, সিদ্ধান্তটি দ্রুত প্রত্যাহার করা হয়। ক্রিয়েটররা এই লড়াইয়ে জয়ী হওয়া সত্ত্বেও, এটি ওয়েব 2.0 ক্রিয়েটরদের জন্য একটি সমস্যা তুলে ধরে: আপনি যদি কোনো প্ল্যাটফর্ম ছেড়ে যান তবে আপনি আপনার অর্জিত খ্যাতি এবং ফলোয়ার হারাবেন।
ওয়েব3-তে, আপনার ডেটা ব্লকচেইনে থাকে। আপনি যখন কোনো প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন আপনি আপনার খ্যাতি সাথে নিয়ে যেতে পারেন এবং এটিকে অন্য একটি ইন্টারফেসে যুক্ত করতে পারেন যা আপনার মূল্যবোধের সাথে আরও স্পষ্টভাবে সামঞ্জস্যপূর্ণ।
ওয়েব 2.0-তে কন্টেন্ট ক্রিয়েটরদের প্ল্যাটফর্মগুলোর উপর আস্থা রাখতে হয় যাতে তারা নিয়ম পরিবর্তন না করে, কিন্তু সেন্সরশিপ প্রতিরোধ হলো একটি ওয়েব3 প্ল্যাটফর্মের নেটিভ বৈশিষ্ট্য।
ডিসেন্ট্রালাইজড অটোনোমাস সংস্থা (DAOs)
ওয়েব3-তে আপনার ডেটার মালিকানার পাশাপাশি, আপনি একটি কোম্পানির শেয়ারের মতো কাজ করে এমন টোকেন ব্যবহার করে সম্মিলিতভাবে প্ল্যাটফর্মটির মালিক হতে পারেন। DAO আপনাকে একটি প্ল্যাটফর্মের ডিসেন্ট্রালাইজড মালিকানা সমন্বয় করতে এবং এর ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে দেয়।
প্রযুক্তিগতভাবে DAO-কে সম্মত হিসেবে সংজ্ঞায়িত করা হয় যা সম্পদের (টোকেন) একটি পুলের উপর ডিসেন্ট্রালাইজড সিদ্ধান্ত গ্রহণকে স্বয়ংক্রিয় করে। টোকেনধারী ব্যবহারকারীরা সম্পদ কীভাবে ব্যয় করা হবে সে বিষয়ে ভোট দেয় এবং কোড স্বয়ংক্রিয়ভাবে ভোটের ফলাফল কার্যকর করে।
তবে, মানুষ অনেক ওয়েব3 কমিউনিটিকে DAO হিসেবে সংজ্ঞায়িত করে। এই কমিউনিটিগুলোর সবকটিতেই কোড দ্বারা ডিসেন্ট্রালাইজেশন এবং অটোমেশনের বিভিন্ন স্তর রয়েছে। বর্তমানে, আমরা অন্বেষণ করছি DAO কী এবং ভবিষ্যতে এগুলো কীভাবে বিবর্তিত হতে পারে।
পরিচয়
ঐতিহ্যগতভাবে, আপনি যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন তার প্রতিটির জন্য আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হয়। উদাহরণস্বরূপ, আপনার একটি Twitter একাউন্ট, একটি YouTube একাউন্ট এবং একটি Reddit একাউন্ট থাকতে পারে। আপনার ডিসপ্লে নাম বা প্রোফাইল ছবি পরিবর্তন করতে চান? আপনাকে প্রতিটি একাউন্টে এটি করতে হবে। আপনি কিছু ক্ষেত্রে সোশ্যাল সাইন-ইন ব্যবহার করতে পারেন, তবে এটি একটি পরিচিত সমস্যা তৈরি করে—সেন্সরশিপ। এক ক্লিকেই, এই প্ল্যাটফর্মগুলো আপনাকে আপনার পুরো অনলাইন জীবন থেকে লক করে দিতে পারে। আরও খারাপ বিষয় হলো, অনেক প্ল্যাটফর্মে একাউন্ট তৈরি করার জন্য আপনাকে ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য দিয়ে তাদের বিশ্বাস করতে হয়।
ওয়েব3 আপনাকে একটি ইথিরিয়াম এডড্রেস এবং প্রোফাইলের মাধ্যমে আপনার ডিজিটাল পরিচয় নিয়ন্ত্রণ করার সুযোগ দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করে। একটি ইথিরিয়াম এডড্রেস ব্যবহার করে প্ল্যাটফর্মগুলো জুড়ে একটি একক লগইন প্রদান করে যা নিরাপদ, সেন্সরশিপ-প্রতিরোধী এবং বেনামী।
নেটিভ পেমেন্ট
ওয়েব2-এর পেমেন্ট পরিকাঠামো ব্যাংক এবং পেমেন্ট প্রসেসরগুলোর উপর নির্ভর করে, যা ব্যাংক একাউন্টবিহীন বা ভুল দেশের সীমানার মধ্যে বসবাসকারী ব্যক্তিদের বাদ দেয়। ওয়েব3 ব্রাউজারে সরাসরি অর্থ পাঠানোর জন্য -এর মতো টোকেন ব্যবহার করে এবং এর জন্য কোনো বিশ্বস্ত তৃতীয় পক্ষের প্রয়োজন হয় না।
ETH সম্পর্কে আরওওয়েব3-এর সীমাবদ্ধতা
বর্তমান রূপে ওয়েব3-এর অসংখ্য সুবিধা থাকা সত্ত্বেও, এখনও অনেক সীমাবদ্ধতা রয়েছে যা ইকোসিস্টেমটিকে বিকশিত হওয়ার জন্য সমাধান করতে হবে।
অ্যাক্সেসযোগ্যতা
ওয়েব3-এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো, যেমন Sign-in with Ethereum, ইতিমধ্যেই যে কারও জন্য বিনামূল্যে ব্যবহারের জন্য উপলব্ধ। কিন্তু, লেনদেনের আপেক্ষিক খরচ এখনও অনেকের জন্য বাধা হয়ে দাঁড়ায়। উচ্চ ট্রানজেকশন ফি-এর কারণে কম ধনী, উন্নয়নশীল দেশগুলোতে ওয়েব3 ব্যবহার হওয়ার সম্ভাবনা কম। ইথিরিয়ামে, এই চ্যালেঞ্জগুলো রোডম্যাপ এবং -এর মাধ্যমে সমাধান করা হচ্ছে। প্রযুক্তি প্রস্তুত, তবে ওয়েব3-কে সবার কাছে অ্যাক্সেসযোগ্য করার জন্য আমাদের লেয়ার ২-এ উচ্চ স্তরের গ্রহণের প্রয়োজন।
ব্যবহারকারীর অভিজ্ঞতা
ওয়েব3 ব্যবহারের জন্য প্রযুক্তিগত বাধা বর্তমানে অনেক বেশি। ব্যবহারকারীদের অবশ্যই নিরাপত্তা উদ্বেগগুলো বুঝতে হবে, জটিল প্রযুক্তিগত ডকুমেন্টেশন বুঝতে হবে এবং স্বজ্ঞাত নয় এমন ইউজার ইন্টারফেস নেভিগেট করতে হবে। বিশেষ করে ওয়ালেট প্রদানকারীরা এটি সমাধানের জন্য কাজ করছে, তবে ওয়েব3 ব্যাপকভাবে গৃহীত হওয়ার আগে আরও অগ্রগতির প্রয়োজন।
শিক্ষা
ওয়েব3 নতুন দৃষ্টান্ত প্রবর্তন করে যার জন্য ওয়েব 2.0-তে ব্যবহৃত মডেলগুলোর চেয়ে ভিন্ন মানসিক মডেল শেখার প্রয়োজন হয়। 1990-এর দশকের শেষের দিকে ওয়েব 1.0 যখন জনপ্রিয়তা পাচ্ছিল তখন একই ধরনের শিক্ষামূলক ড্রাইভ ঘটেছিল; ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রবক্তারা সাধারণ রূপক (ইনফরমেশন হাইওয়ে, ব্রাউজার, সার্ফিং দ্য ওয়েব) থেকে শুরু করে টেলিভিশন সম্প্রচার (opens in a new tab) পর্যন্ত জনসাধারণকে শিক্ষিত করার জন্য প্রচুর শিক্ষামূলক কৌশল ব্যবহার করেছিলেন। ওয়েব3 কঠিন নয়, তবে এটি ভিন্ন। ওয়েব2 ব্যবহারকারীদের এই ওয়েব3 দৃষ্টান্তগুলো সম্পর্কে অবহিত করার শিক্ষামূলক উদ্যোগগুলো এর সাফল্যের জন্য অত্যাবশ্যক।
Ethereum.org আমাদের অনুবাদ প্রোগ্রাম-এর মাধ্যমে ওয়েব3 শিক্ষায় অবদান রাখে, যার লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ ইথিরিয়াম কন্টেন্ট যতটা সম্ভব বেশি ভাষায় অনুবাদ করা।
সেন্ট্রালাইজড পরিকাঠামো
ওয়েব3 ইকোসিস্টেমটি নতুন এবং দ্রুত বিকশিত হচ্ছে। ফলস্বরূপ, এটি বর্তমানে মূলত সেন্ট্রালাইজড পরিকাঠামোর (GitHub, Twitter, Discord ইত্যাদি) উপর নির্ভর করে। অনেক ওয়েব3 কোম্পানি এই শূন্যস্থান পূরণের জন্য ছুটে চলেছে, তবে উচ্চ-মানের, নির্ভরযোগ্য পরিকাঠামো তৈরি করতে সময় লাগে।
একটি ডিসেন্ট্রালাইজড ভবিষ্যৎ
ওয়েব3 একটি নতুন এবং বিকশিত ইকোসিস্টেম। গ্যাভিন উড 2014 সালে এই শব্দটি প্রবর্তন করেছিলেন, তবে এই ধারণাগুলোর অনেকগুলি কেবল সম্প্রতি বাস্তবে পরিণত হয়েছে। শুধুমাত্র গত বছরেই, ক্রিপটোকারেন্সির প্রতি আগ্রহের উল্লেখযোগ্য বৃদ্ধি, লেয়ার ২ স্কেলিং সলিউশনের উন্নতি, নতুন ধরনের গভর্নেন্স নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা এবং ডিজিটাল পরিচয়ে বিপ্লব ঘটেছে।
আমরা ওয়েব3-এর মাধ্যমে একটি উন্নত ওয়েব তৈরির কেবল শুরুতেই আছি, তবে আমরা যখন এটিকে সমর্থনকারী পরিকাঠামোর উন্নতি চালিয়ে যাচ্ছি, তখন ওয়েবের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে।
আমি কীভাবে যুক্ত হতে পারি
- একটি ওয়ালেট পান
- একটি কমিউনিটি খুঁজুন
- ওয়েব3 অ্যাপ্লিকেশন এক্সপ্লোর করুন
- একটি DAO-তে যোগ দিন
- ওয়েব3-তে তৈরি করুন
আরও পড়ুন
ওয়েব3 কঠোরভাবে সংজ্ঞায়িত নয়। বিভিন্ন কমিউনিটি অংশগ্রহণকারীদের এটি সম্পর্কে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। এখানে তাদের কয়েকটি দেওয়া হলো:
- What is Web3? The Decentralized Internet of the Future Explained (opens in a new tab) – Nader Dabit
- Making Sense of Web 3 (opens in a new tab) – Josh Stark
- Why Web3 Matters (opens in a new tab) — Chris Dixon
- Why Decentralization Matters (opens in a new tab) - Chris Dixon
- The Web3 Landscape (opens in a new tab) – a16z
- The Web3 Debate (opens in a new tab) – Packy McCormick
আপনার Ethereum জ্ঞান পরীক্ষা করুন
পেজ সর্বশেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬


