মিশন এবং ভিশন
Ethereum কমিউনিটি বিশ্বব্যাপী ও অন্তর্ভুক্তিমূলক হতে চায়, তবুও এর বেশিরভাগ কন্টেন্ট শুধুমাত্র ইংরেজিভাষীদের জন্য তৈরি, যা বিশ্বের 6 বিলিয়ন অ-ইংরেজিভাষীকে বাইরে রাখে। বিশ্বব্যাপী কমিউনিটির জন্য Ethereum-এর প্রবেশদ্বার হিসেবে কাজ করতে ethereum.org-এর জন্য, আমরা বিশ্বাস করি যে অ-ইংরেজিভাষীদের তাদের মাতৃভাষায় Ethereum কন্টেন্ট সরবরাহ করা অপরিহার্য।
ethereum.org অনুবাদ প্রোগ্রামের লক্ষ্য হলো ethereum.org এবং অন্যান্য Ethereum কন্টেন্টকে যত বেশি সম্ভব ভাষায় অনুবাদ করে Ethereum-কে সকলের কাছে সহজলভ্য করে তোলা।
আমাদের মিশন
- সারা বিশ্বের দর্শকদের তাদের মাতৃভাষায় ইথেরিয়াম সম্পর্কে জানতে সক্ষম করতে ওয়েবসাইটের অনুবাদিত সংস্করণ সরবরাহ করা
- বিশ্বব্যাপী ইথেরিয়াম কমিউনিটিতে আরও সদস্যদের যোগদান সহজতর করা
- ইথেরিয়াম-এর তথ্য এবং জ্ঞান আরও সহজলভ্য এবং অন্তর্ভুক্তিমূলকভাবে শেয়ার করার সুযোগ করে দেওয়া
- কমিউনিটির সদস্যদের ইথেরিয়াম-এ অনুবাদে অবদান রাখতে এবং ইকোসিস্টেমে তাদের ছাপ রাখতে সক্ষম করা
- ইকোসিস্টেমের সাথে জড়িত হতে আগ্রহী এমন উৎসাহী অবদানকারীদের শনাক্ত করা, তাদের সাথে সংযোগ স্থাপন করা এবং তাদের নির্দেশিকা প্রদান করা
আমাদের ভিশন
- যতটা সম্ভব বেশি সংখ্যক দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ইথেরিয়াম কমিউনিটির সদস্যদের জন্য অপরিহার্য বিষয়বস্তু অনুবাদ করা
- একটি আরও বেশি অবগত এবং শিক্ষিত ইথেরিয়াম কমিউনিটি তৈরি করতে বিভিন্ন ভাষার মধ্যে জ্ঞান আদান-প্রদানে সহায়তা করা
- অ-ইংরেজিভাষীদের ইকোসিস্টেমে যোগদানে বাধা সৃষ্টিকারী ভাষার প্রতিবন্ধকতা দূর করে ইথেরিয়াম-এর অন্তর্ভুক্তি এবং সহজলভ্যতা বৃদ্ধি করা
পৃষ্ঠাটি সর্বশেষ আপডেট করা হয়েছে: ১৫ আগস্ট, ২০২৩