মূল কন্টেন্টে যান
Change page

প্রুফ-অফ-ওয়ার্ক (PoW)

পেজ সর্বশেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

Ethereum নেটওয়ার্ক একটি কনসেন্সাস মেকানিজম ব্যবহার করে শুরু হয়েছিল যার মধ্যে প্রুফ-অফ-ওয়ার্ক (PoW) অন্তর্ভুক্ত ছিল। এটি ইথিরিয়াম নেটওয়ার্কের নোডগুলোকে ইথিরিয়াম ব্লকচেইনে রেকর্ড করা সমস্ত তথ্যের স্টেটের বিষয়ে একমত হতে সাহায্য করেছিল এবং নির্দিষ্ট ধরণের অর্থনৈতিক আক্রমণ প্রতিরোধ করেছিল। তবে, ইথিরিয়াম 2022 সালে প্রুফ-অফ-ওয়ার্ক বন্ধ করে দেয় এবং এর পরিবর্তে প্রুফ-অফ-স্টেক ব্যবহার করা শুরু করে।

পূর্বশর্ত

এই পৃষ্ঠাটি আরও ভালোভাবে বোঝার জন্য, আমরা সুপারিশ করছি যে আপনি প্রথমে লেনদেন, ব্লকস, এবং কনসেন্সাস মেকানিজম সম্পর্কে পড়ে নিন।

প্রুফ-অফ-ওয়ার্ক (PoW) কী?

নাকামোটো কনসেন্সাস, যা প্রুফ-অফ-ওয়ার্ক ব্যবহার করে, এমন একটি মেকানিজম যা একসময় ডিসেন্ট্রালাইজড ইথিরিয়াম নেটওয়ার্ককে একাউন্ট ব্যালেন্স এবং লেনদেনের ক্রমের মতো বিষয়গুলোতে কনসেন্সাসে (অর্থাৎ, সমস্ত নোড একমত হওয়া) পৌঁছাতে সাহায্য করেছিল। এটি ব্যবহারকারীদের তাদের কয়েন "ডাবল স্পেন্ডিং" বা দুবার খরচ করা থেকে বিরত রেখেছিল এবং নিশ্চিত করেছিল যে ইথিরিয়াম চেইনে আক্রমণ বা কারসাজি করা অত্যন্ত কঠিন। এই নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো এখন প্রুফ-অফ-স্টেকের মাধ্যমে আসে, যা Gasper নামে পরিচিত কনসেন্সাস মেকানিজম ব্যবহার করে।

প্রুফ-অফ-ওয়ার্ক এবং মাইনিং

প্রুফ-অফ-ওয়ার্ক হলো অন্তর্নিহিত এ্যালগরিদম যা প্রুফ-অফ-ওয়ার্ক ব্লকচেইনে মাইনারদের কাজের জন্য কাঠিন্য এবং নিয়ম নির্ধারণ করে। মাইনিং হলো "কাজ" নিজেই। এটি চেইনে বৈধ ব্লক যুক্ত করার কাজ। এটি গুরুত্বপূর্ণ কারণ চেইনের দৈর্ঘ্য নেটওয়ার্ককে ব্লকচেইনের সঠিক ফর্ক অনুসরণ করতে সাহায্য করে। যত বেশি "কাজ" করা হয়, চেইন তত দীর্ঘ হয় এবং ব্লক নম্বর যত বেশি হয়, নেটওয়ার্ক বর্তমান স্টেটের বিষয়ে তত বেশি নিশ্চিত হতে পারে।

মাইনিং সম্পর্কে আরও জানুন

ইথিরিয়ামের প্রুফ-অফ-ওয়ার্ক কীভাবে কাজ করত?

ইথিরিয়াম লেনদেনগুলো ব্লকে প্রসেস করা হয়। বর্তমানে বাতিল হওয়া প্রুফ-অফ-ওয়ার্ক ইথিরিয়ামে, প্রতিটি ব্লকে থাকত:

  • ব্লক ডিফিকাল্টি (কাঠিন্য) – উদাহরণস্বরূপ: 3,324,092,183,262,715
  • মিক্সহ্যাস (mixHash) – উদাহরণস্বরূপ: 0x44bca881b07a6a09f83b130798072441705d9a665c5ac8bdf2f39a3cdf3bee29
  • নন্স (nonce) – উদাহরণস্বরূপ: 0xd3ee432b4fb3d26b

এই ব্লক ডাটা সরাসরি প্রুফ-অফ-ওয়ার্কের সাথে সম্পর্কিত ছিল।

প্রুফ-অফ-ওয়ার্কে কাজ

প্রুফ-অফ-ওয়ার্ক প্রটোকল, Ethash, মাইনারদের একটি ব্লকের জন্য নন্স খুঁজে বের করতে ট্রায়াল এবং এররের একটি তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে বাধ্য করত। শুধুমাত্র একটি বৈধ নন্স থাকা ব্লকগুলোই চেইনে যুক্ত করা যেত।

একটি ব্লক তৈরি করার প্রতিযোগিতায়, একজন মাইনার বারবার একটি ডাটা সেটকে একটি গাণিতিক ফাংশনের মধ্য দিয়ে চালাত, যা শুধুমাত্র সম্পূর্ণ চেইন ডাউনলোড এবং রান করার মাধ্যমেই পাওয়া যেত (যেমন একজন মাইনার করে)। ডাটা সেটটি ব্লক ডিফিকাল্টি দ্বারা নির্ধারিত একটি লক্ষ্যের নিচে একটি mixHash তৈরি করতে ব্যবহৃত হতো। এটি করার সর্বোত্তম উপায় হলো ট্রায়াল এবং এরর।

ডিফিকাল্টি হ্যাসের জন্য লক্ষ্য নির্ধারণ করত। লক্ষ্য যত কম হবে, বৈধ হ্যাসের সেট তত ছোট হবে। একবার তৈরি হয়ে গেলে, অন্যান্য মাইনার এবং ক্লায়েন্টদের জন্য এটি যাচাই করা অবিশ্বাস্যভাবে সহজ ছিল। এমনকি যদি একটি লেনদেনও পরিবর্তিত হয়, তবে হ্যাস সম্পূর্ণ আলাদা হবে, যা জালিয়াতির ইঙ্গিত দেয়।

হ্যাশিং জালিয়াতি শনাক্ত করা সহজ করে তোলে। তবে একটি প্রক্রিয়া হিসেবে প্রুফ-অফ-ওয়ার্ক চেইনে আক্রমণ করার ক্ষেত্রেও একটি বড় বাধা ছিল।

প্রুফ-অফ-ওয়ার্ক এবং নিরাপত্তা

মাইনারদের মূল ইথিরিয়াম চেইনে এই কাজটি করার জন্য উৎসাহিত করা হতো। মাইনারদের একটি সাবসেটের জন্য তাদের নিজস্ব চেইন শুরু করার খুব কমই প্রণোদনা ছিল—এটি সিস্টেমকে দুর্বল করে দেয়। ব্লকচেইনগুলো সত্যের উৎস হিসেবে একটি একক স্টেট থাকার ওপর নির্ভর করে।

প্রুফ-অফ-ওয়ার্কের উদ্দেশ্য ছিল চেইনকে প্রসারিত করা। সবচেয়ে দীর্ঘ চেইনটি বৈধ হিসেবে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য ছিল কারণ এটি তৈরি করতে সবচেয়ে বেশি কম্পিউটেশনাল কাজ করা হয়েছিল। ইথিরিয়ামের PoW সিস্টেমের মধ্যে, লেনদেন মুছে ফেলা, ভুয়া লেনদেন তৈরি করা বা দ্বিতীয় একটি চেইন বজায় রাখার জন্য নতুন ব্লক তৈরি করা প্রায় অসম্ভব ছিল। এর কারণ হলো একজন ক্ষতিকারক মাইনারকে সবসময় অন্য সবার চেয়ে দ্রুত ব্লক নন্স সমাধান করতে হতো।

ধারাবাহিকভাবে ক্ষতিকারক অথচ বৈধ ব্লক তৈরি করতে, একজন ক্ষতিকারক মাইনারের অন্য সবাইকে হারানোর জন্য নেটওয়ার্কের মাইনিং ক্ষমতার 51%-এর বেশি প্রয়োজন হতো। এই পরিমাণ "কাজ"-এর জন্য প্রচুর ব্যয়বহুল কম্পিউটিং ক্ষমতার প্রয়োজন হয় এবং ব্যয়িত শক্তি হয়তো একটি আক্রমণে অর্জিত লাভের চেয়েও বেশি হতো।

প্রুফ-অফ-ওয়ার্ক অর্থনীতি

প্রুফ-অফ-ওয়ার্ক সিস্টেমে নতুন কারেন্সি ইস্যু করার এবং মাইনারদের কাজ করতে উৎসাহিত করার জন্যও দায়ী ছিল।

কনস্টান্টিনোপল আপগ্রেড-এর পর থেকে, যেসব মাইনার সফলভাবে একটি ব্লক তৈরি করত তাদের দুটি নতুন মিন্ট করা ETH এবং ট্রানজেকশন ফির একটি অংশ দিয়ে পুরস্কৃত করা হতো। ওমার (Ommer) ব্লকগুলোও 1.75 ETH ক্ষতিপূরণ দিত। ওমার ব্লকগুলো ছিল বৈধ ব্লক যা একজন মাইনার প্রায় একই সময়ে তৈরি করত যখন অন্য একজন মাইনার ক্যানোনিকাল ব্লক তৈরি করত, যা শেষ পর্যন্ত নির্ধারিত হতো কোন চেইনটি প্রথমে তৈরি করা হয়েছিল তার ওপর ভিত্তি করে। ওমার ব্লকগুলো সাধারণত নেটওয়ার্ক ল্যাটেন্সির কারণে ঘটত।

ফাইনালিটি

ইথিরিয়ামে একটি লেনদেনের "ফাইনালিটি" থাকে যখন এটি এমন একটি ব্লকের অংশ হয় যা পরিবর্তন করা যায় না।

যেহেতু মাইনাররা একটি ডিসেন্ট্রালাইজড উপায়ে কাজ করত, তাই একই সময়ে দুটি বৈধ ব্লক মাইন করা যেতে পারত। এটি একটি অস্থায়ী ফর্ক তৈরি করে। শেষ পর্যন্ত, পরবর্তী ব্লকগুলো মাইন করে এতে যুক্ত করার পর এই চেইনগুলোর মধ্যে একটি গ্রহণযোগ্য চেইনে পরিণত হতো, যা এটিকে আরও দীর্ঘ করে তুলত।

বিষয়গুলোকে আরও জটিল করার জন্য, অস্থায়ী ফর্কে প্রত্যাখ্যাত লেনদেনগুলো হয়তো গ্রহণযোগ্য চেইনে অন্তর্ভুক্ত নাও হতে পারে। এর মানে হলো এটি রিভার্স বা বাতিল হয়ে যেতে পারে। তাই ফাইনালিটি বলতে সেই সময়কে বোঝায় যা আপনার একটি লেনদেনকে অপরিবর্তনীয় বিবেচনা করার আগে অপেক্ষা করা উচিত। পূর্ববর্তী প্রুফ-অফ-ওয়ার্ক ইথিরিয়ামের অধীনে, একটি নির্দিষ্ট ব্লক N-এর ওপর যত বেশি ব্লক মাইন করা হতো, N-এর লেনদেনগুলো সফল হওয়ার এবং রিভার্স না হওয়ার বিষয়ে আত্মবিশ্বাস তত বেশি হতো। এখন, প্রুফ-অ-স্টেকের সাথে, ফাইনালাইজেশন হলো একটি ব্লকের সম্ভাব্যতার পরিবর্তে একটি সুস্পষ্ট বৈশিষ্ট্য।

প্রুফ-অফ-ওয়ার্ক শক্তি-ব্যবহার

প্রুফ-অফ-ওয়ার্কের একটি বড় সমালোচনা হলো নেটওয়ার্ককে নিরাপদ রাখতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ। নিরাপত্তা এবং ডিসেন্ট্রালাইজেশন বজায় রাখতে, প্রুফ-অফ-ওয়ার্কে ইথিরিয়াম প্রচুর পরিমাণে শক্তি খরচ করত। প্রুফ-অফ-স্টেকে যাওয়ার ঠিক আগে, ইথিরিয়াম মাইনাররা সম্মিলিতভাবে প্রায় 70 TWh/বছর শক্তি খরচ করছিল (যা চেক প্রজাতন্ত্রের প্রায় সমান - 18-জুলাই-2022 তারিখে digiconomist (opens in a new tab)-এর মতে)।

সুবিধা এবং অসুবিধা

সুবিধাঅসুবিধা
প্রুফ-অফ-ওয়ার্ক নিরপেক্ষ। শুরু করার জন্য আপনার ETH-এর প্রয়োজন নেই এবং ব্লক রিওয়ার্ড আপনাকে 0ETH থেকে একটি পজিটিভ ব্যালেন্সে যাওয়ার সুযোগ দেয়। প্রুফ-অফ-স্টেক-এর সাথে শুরু করার জন্য আপনার ETH প্রয়োজন।প্রুফ-অফ-ওয়ার্ক এত বেশি শক্তি ব্যবহার করে যা পরিবেশের জন্য ক্ষতিকর।
প্রুফ-অফ-ওয়ার্ক হলো একটি পরীক্ষিত এবং প্রমাণিত কনসেন্সাস মেকানিজম যা বিটকয়েন এবং ইথিরিয়ামকে বহু বছর ধরে নিরাপদ এবং ডিসেন্ট্রালাইজড রেখেছে।আপনি যদি মাইন করতে চান, তবে আপনার এমন বিশেষ সরঞ্জামের প্রয়োজন হবে যা শুরু করার জন্য একটি বড় বিনিয়োগ।
প্রুফ-অফ-স্টেকের তুলনায় এটি বাস্তবায়ন করা তুলনামূলকভাবে সহজ।ক্রমবর্ধমান কম্পিউটেশনের প্রয়োজনের কারণে, মাইনিং পুলগুলো সম্ভাব্যভাবে মাইনিং গেমে আধিপত্য বিস্তার করতে পারে, যা সেন্ট্রালাইজেশন এবং নিরাপত্তা ঝুঁকির দিকে পরিচালিত করে।

প্রুফ-অফ-স্টেকের সাথে তুলনা

উচ্চ স্তরে, প্রুফ-অফ-স্টেকের চূড়ান্ত লক্ষ্য প্রুফ-অফ-ওয়ার্কের মতোই: ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ককে নিরাপদে কনসেন্সাসে পৌঁছাতে সাহায্য করা। তবে এর প্রক্রিয়া এবং কর্মীদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে:

  • প্রুফ-অফ-স্টেক কম্পিউটেশনাল ক্ষমতার গুরুত্বকে স্টেক করা ETH দিয়ে প্রতিস্থাপন করে।
  • প্রুফ-অফ-স্টেক মাইনারদের ভ্যালিডেটরস দিয়ে প্রতিস্থাপন করে। ভ্যালিডেটরস নতুন ব্লক তৈরি করার ক্ষমতা সক্রিয় করতে তাদের ETH স্টেক করে।
  • ভ্যালিডেটরস ব্লক তৈরি করার জন্য প্রতিযোগিতা করে না, এর পরিবর্তে তাদের একটি এ্যালগরিদম দ্বারা এলোমেলোভাবে বেছে নেওয়া হয়।
  • ফাইনালিটি আরও স্পষ্ট: নির্দিষ্ট চেকপয়েন্টগুলোতে, যদি 2/3 ভ্যালিডেটরস ব্লকের স্টেটের বিষয়ে একমত হয় তবে এটিকে চূড়ান্ত বলে বিবেচনা করা হয়। ভ্যালিডেটরসদের অবশ্যই এর ওপর তাদের সম্পূর্ণ স্টেক বাজি রাখতে হবে, তাই যদি তারা পরবর্তীতে যোগসাজশ করার চেষ্টা করে, তবে তারা তাদের সম্পূর্ণ স্টেক হারাবে।

প্রুফ-অফ-স্টেক সম্পর্কে আরও জানুন

ভিজ্যুয়াল লার্নারদের জন্য

আরও পড়ুন

ভিডিও

এই আর্টিকেলটি কি সহায়ক ছিল?