মূল কন্টেন্টে যান
Change page

ERC-777 টোকেন স্ট্যান্ডার্ড

সতর্কতা

ERC-777 সঠিকভাবে প্রয়োগ করা কঠিন, কারণ এটি বিভিন্ন ধরনের আক্রমণের প্রতি সংবেদনশীল (নতুন ট্যাবে খোলে)। এর পরিবর্তে ERC-20 ব্যবহার করার সুপারিশ করা হয়। এই পৃষ্ঠাটি একটি ঐতিহাসিক আর্কাইভ হিসেবে রাখা হয়েছে।

ভূমিকা?

ERC-777 হলো একটি বিনিমেয় টোকেন স্ট্যান্ডার্ড যা বিদ্যমান ERC-20 স্ট্যান্ডার্ডকে উন্নত করে।

পূর্বশর্ত

এই পৃষ্ঠাটি ভালোভাবে বোঝার জন্য, আমরা সুপারিশ করি যে আপনি প্রথমে ERC-20 সম্পর্কে পড়ুন।

ERC-20 এর তুলনায় ERC-777 কী কী উন্নতির প্রস্তাব দেয়?

ERC-777, ERC-20 এর তুলনায় নিচের উন্নতিগুলো প্রদান করে।

হুক (Hooks)

হুক (Hooks) হলো একটি ফাংশন যা স্মার্ট কন্ট্রাক্ট এর কোডে বর্ণনা করা থাকে। কন্ট্রাক্ট এর মাধ্যমে টোকেন পাঠানো বা গ্রহণ করা হলে হুক কল করা হয়। এটি একটি স্মার্ট কন্ট্রাক্ট-কে ইনকামিং বা আউটগোয়িং টোকেনগুলোর প্রতি প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে।

ERC-1820 (নতুন ট্যাবে খোলে) স্ট্যান্ডার্ড ব্যবহার করে হুকগুলো রেজিস্টার এবং ডিসকভার করা হয়।

হুক কেন দারুণ?

  1. হুক একটি কন্ট্রাক্ট-এ টোকেন পাঠাতে এবং একটি একক ট্রানজ্যাকশন-এ কন্ট্রাক্ট-কে অবহিত করতে দেয়, যা ERC-20 (নতুন ট্যাবে খোলে) এর মতো নয়, যেখানে এটি অর্জন করতে ডাবল কল (approve/transferFrom) প্রয়োজন হয়।
  2. যেসব কন্ট্রাক্ট হুক রেজিস্টার করেনি সেগুলো ERC-777 এর সাথে বেমানান। যখন গ্রহণকারী কন্ট্রাক্ট কোনো হুক রেজিস্টার করে না, তখন প্রেরণকারী কন্ট্রাক্ট ট্রানজ্যাকশন বাতিল করে দেবে। এটি নন-ERC-777 স্মার্ট কন্ট্রাক্ট-এ দুর্ঘটনাবশত ট্রান্সফার প্রতিরোধ করে।
  3. হুক ট্রানজ্যাকশন বাতিল করতে পারে।

ডেসিমাল (Decimals)

এই স্ট্যান্ডার্ডটি ERC-20 তে সৃষ্ট decimals সম্পর্কিত বিভ্রান্তিরও সমাধান করে। এই স্পষ্টতা ডেভেলপারদের অভিজ্ঞতা উন্নত করে।

ERC-20 এর সাথে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি

ERC-777 কন্ট্রাক্ট-গুলোর সাথে এমনভাবে ইন্টারঅ্যাক্ট করা যায় যেন সেগুলো ERC-20 কন্ট্রাক্ট।

আরও পড়ুন

EIP-777: টোকেন স্ট্যান্ডার্ড (নতুন ট্যাবে খোলে)